🎓 Quick Menu
বিসিএস প্রিলি প্রস্তুতি পরীক্ষা (BCS) All Topic

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?

1: ব + ন + ধ + ন
2: বন্ + ধন্
3: ব + হৃ + ন
4: বান + ধন

Correct Answer: বন্ + ধন্

বাংলা বন্ধন শব্দেও বন্+ধন্ – এ দুটো অক্ষর।কিন্তু ব+ন্+ধ্+ন্ -এগুলো অক্ষর নয়। এগুলো বর্ণ বা হরফ।

2. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?

1: ৭টি
2: ৯টি
3: ১০টি
4: ৮টি

Correct Answer: ৮টি

বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আটটি। যথাঃ ঋ,খ,গ,ণ,থ,ধ,প,শ। মাত্রাহীন বর্ণ দশটি।যথাঃ এ,ঐ,ও,ঔ,ঙ, ঞ, ৎ ,ং,ঃ। এছাড়া পূর্ণ্মাত্রার বর্ণ ৩২ টি।

3. বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

1: জ + ঞ
2: ঞ + গ
3: ঞ + জ
4: গ + ঞ

Correct Answer: জ + ঞ

বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপঃ জ+ঞ।এছাড়া এ যুক্ত বর্ণ দ্বারা এ যুক্ত বর্ণ দ্বারা গঠিত শব্দঃ জ্ঞান, সংজ্ঞা ইত্যাদি।

4. নিচের কোন শব্দটি প্রত্যয়যােগে গঠিত হয়নি?

1: সভাসদ
2: শুভেচ্ছা
3: ফলবান
4: তন্বী

Correct Answer: শুভেচ্ছা

‘শুভেচ্ছা” শব্দটি সন্ধিসাধিত শব্দ। ‘অ’-কার কিংবা ‘আ’-কারেরপর ‘ই’-কার কিংবা ‘ঈ’- কার থাকএল উভয়ে মিলে এ-কার হয়। যেমনঃ অ+ই=এ; শুভ+ইচ্ছা=শুভেচ্ছা।

5. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?

1: জনশ্রুতি
2: অনমনীয়
3: খাসমহল
4: তপােবন

Correct Answer: অনমনীয়

জন দ্বারা শ্রুতি= জনশ্রুতি(তৃতীয়া তৎপুরুষ);তপের নিমিত্ত বন=তপোবন(চতুর্থী তৎপুরুষ); খাস যে মহল= খাসমহল(কর্মধারায়);নেই নমন যার=অনমনীয় (নঞ বহুব্রীহি সমাস) ।

6. নিচের কোনটি বিশেষ্য পদ?

1: জাত
2: গৈরিক
3: ইত
4: গাম্ভীর্য

Correct Answer: গাম্ভীর্য

জাত’বিশেষণ পদটির অর্থঃ জন্মেছে এমন;’গৈরিক’ বিশেষণবাচক পদটির অর্থঃ যার স্বভাবে বিনয়ের অভাব এবং ‘গাম্ভীর্য’ বিশেষ্যবাচক শব্দটির অর্থঃ গম্ভীরতা বাঁ গম্ভীর ভাব।

7. নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে ‘ণ’ এর ব্যবহার হয়েছে?

1: কল্যাণ
2: প্রবণ
3: নিক্বণ
4: বিপণি

Correct Answer: প্রবণ

কল্যাণ’ ‘নিক্কণ’ ও ‘বিপণি’- শব্দগুলো ‘ণ’ -এর স্বভাব গত নিয়মে গঠিত হয়েছে। অন্যদিকে প্র,পরি,নির- এ তিনটি উপসর্গের পর ‘প’-বর্গের ৫ টি (প,ফ,ব,ভ,ম)বর্ণ থাকলে তারপরে ‘ন’ ধ্বনি থাকলে তা মূর্ধণ্য ‘ণ’ হয়।

8. “মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে”- বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়—

1: মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
2: মিথ্যাবাদী সবাই পছন্দ না করে পারে না
3: মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
4: মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না

Correct Answer: মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না

না-সূচক বাক্যে না,নয়, নহে, নি , নেই, নাহি,নাই ইত্যাদি নঞর্থক অব্যয় ব্যবহার করতে হবে। না-বাচক ক্রিয়া ও না-বাচক শব্দ বা না-বাচক অব্যয় মিলে বাক্যে দু’বার ব্যবহার করে অস্তিবাচক বা হ্যাঁ -সূচক ভাব বজায় রাখতে হবে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে’- বাক্যটির নেতিবাচক রুপ ‘মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না’।

9. ‘Null and void’-এর বাংলা পরিভাষা কী?

1: বাতিল
2: পালাবদল
3: মামুলি
4: নিরপেক্ষ

Correct Answer: বাতিল

Null and Void’ এর পরিভাষা হলোঃ ‘বাতিল’।অন্য option গুলোর মধ্যে পালাবদল- এর ইংরজি পরিভাষা হচ্ছে by turnsঃ মামুলি- trifling এবং নিরপক্ষে= neutral.

10. ‘হেড মৌলভী’ কোন কোন ভাষার শব্দ যােগে গঠিত হয়েছে?

1: ইংরেজি + ফার্সি
2: ইংরেজি + আরবি
3: তুর্কি + আরবি
4: ইংরেজি + পর্তুগিজ

Correct Answer: ইংরেজি + ফার্সি

যেসব শব্দ দেশি ও বিদেশি ভাষার সংমিশ্রণে কিংবা দুটি শব্দের মিলনে গঠিত হয়, তাঁকে মিশ্র শব্দ বলে । যেমনঃ’হেডমৌলভী'(ইংরেজ+ফারাসি)দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়ছে।

11. রবীন্দ্র’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

1: রবী + ইন্দ্র
2: রবী + ঈন্দ্র
3: রবি + ইন্দ্র
4: রবি + ঈন্দ্র

Correct Answer: রবি + ইন্দ্র

ই- কার কিংবা ঈ-কারের পর ‘ই’ -কার কিংবা ‘ঈ’ -কার থাকলে উভয় মিলে দীর্ঘ ‘ঈ’ -কার হয়।দীর্ঘ ‘ঈ’- কার পূর্ববর্তী ব্যাঞ্জনে সাথে যুক্ত হয়।

12. “এ যে আমাদের চেনা লােক”- বাক্যে ‘চেনা কোন পদ?

1: বিশেষ্য
2: অব্যয়
3: ক্রিয়া
4: বিশেষণ

Correct Answer: বিশেষণ

যে পদ দ্বারা বিশেষ্য,সর্বনাম ও ক্রিয়াপদের দোষ,গুণ,অবস্থা,সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাঁকে বশেষণ পদ বলে। এ বাক্যে’চেনা’ শব্দটি দ্বারা লোকটির পরচত বাঁ অবস্থা প্রকাশ করেছে, তাই এটি বিশেশন পদ।

13. ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ

1: উৎকর্ষতা
2: অপকর্ষ
3: উৎকর্ষ
4: অপকর্ষতা

Correct Answer: উৎকর্ষ

প্রকর্ষ’ বিশেষ্যবাচক শব্দটির সমার্থক শব্দঃ উৎকর্ষ,শ্রেষ্ঠত্ব,উন্নতি।

14. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?

1: ছায়ানট
2: চক্রবাক
3: রুদ্রমঙ্গল
4: বালুচর

Correct Answer: বালুচর

ছায়ানট’কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। চক্রবাক কাজী নজরুল ইসলাম রচিত একটই কাব্যগ্রন্থ। ‘রুদ্রমঙ্গল’ কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধগ্রন্থ। ‘বালুচর’জসীম উদ্দীন।

15. সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

1: ১৯০৯
2: ১৯১০
3: ১৯১৪
4: ১৯২১

Correct Answer: ১৯১৪

প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের(১৯১৪ সালে) ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

16. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক

1: সুবচন নির্বাসন
2: রক্তাক্ত প্রান্তর
3: নূরলদীনের সারা জীবন
4: পায়ের আওয়াজ পাওয়া যায়

Correct Answer: পায়ের আওয়াজ পাওয়া যায়

মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়।। আবদুল্লাহ আল মামুন রচিত একটি বিখ্যাত নাটক ”সুবচন নির্বাসনে’। ‘রক্তাক্ত প্রান্তর’ মুনীর চৌধুরী রচিত একটি ঐতিহাইক নাটক।’ নুরলদীনের সারা জীবন ‘সৈয়দ শামসুল হকের একটি ঐতিহাসিক নাটক।’পায়ের আওয়াজ পাওয়া যায়’ সৈয়দ শামসুল হক একটি মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য।

17. কোনটি জসীম উদ্দীনের নাটক?

1: রাখালী
2: মাটির কান্না
3: বেদের মেয়ে
4: বােবা কাহিনী

Correct Answer: বেদের মেয়ে

রাখালী’ পল্লিকবি জসীম উদ্দিন রচিত প্রথম কাব্য গ্রন্থ। এছাড়া ‘মাটির কান্না’ তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ। ‘বোবাকাহিনী’তার রচিত একমাত্র উপন্যাস ।’বেদের মেয়ে’ জসীমউদ্দীনের বিখ্যাত লোকনাট্য।

18. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?

1: শ্রীচৈতন্যদেব
2: শ্রীকৃষ্ণ
3: আদিনাথ
4: মনােহর দাশ

Correct Answer: শ্রীচৈতন্যদেব

মধ্যযুগের বাংলা সাহিত্যে শ্রীচৈতন্যদেব এর প্রভাব অপরিসীম

19. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?

1: কবর
2: চিঠি
3: রক্তাক্ত প্রান্তর
4: মুখরা রমণী বশীকরণ

Correct Answer: মুখরা রমণী বশীকরণ

শেক্সপিয়ারের ‘টেমিং অব দ্য শ্রু’ নাটকের অনুবাদ করে মুনীর চৌধুরী করেন ‘মুখরা রমণী বশীকরণ’ এছাড়া তার রচিত ‘কবর’ ভাষা আন্দোলন ভিত্তিক, ‘রক্তাক্ত প্রান্তর’ পানিপথের তৃতীয় যুদ্ধ(১৭৬১) এবং “চিঠি” নাটকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ সময়কে ভিত্তি করে রচিত হয়েছে।

20. কোনটি উপন্যাস নয়?

1: দিবারাত্রির কাব্য
2: হাঁসুলী বাঁকের উপকথা
3: কবিতার কথা
4: পথের পাঁচালী

Correct Answer: কবিতার কথা

কবিতার কথা’ জীবনানন্দ দাশ রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। ‘দিবারাত্রিত কাব্য’ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস।”হাঁসুলী বাঁকের উপকথা” তারশঙ্কর বন্দ্যোপধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস ; ‘পথের পাঁচালী’ বিভূতিভূষণ বন্দ্যোপধ্যায় রচিত শ্রেষ্ঠ উপন্যাস।