🎓 Quick Menu
বিসিএস প্রিলি প্রস্তুতি পরীক্ষা (BCS) All Topic

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো?

1: বিভিন্নতা
2: পরিবর্তনশীলতা
3: আপেক্ষিকতা
4: উপরের সবগুলো

Correct Answer: উপরের সবগুলো

মূল্যবোধ বিভিন্ন, পরিবর্তনশীল এবং আপেক্ষিক। সমাজ ও সময় ভেদে মূল্যবোধ পরিবর্তিত হয়।

2. প্লেটো “সদ্গুণ” বলতে বুঝিয়েছেন?

1: প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
2: আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
3: সুখ ও প্রেম
4: প্রতিজ্ঞা, প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, ন্যায়

Correct Answer: প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়

প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়—এই চারটি গুণকে দার্শনিক প্লেটো প্রধান সদ্গুণ (Cardinal Virtues) বলেছেন।

3. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?

1: সামাজিক মূল্যবোধ
2: ইতিবাচক মূল্যবোধ
3: নৈতিক মূল্যবোধ
4: গণতান্ত্রিক মূল্যবোধ

Correct Answer: ইতিবাচক মূল্যবোধ

ইতিবাচক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত ও কাঙ্ক্ষিত।

4. কে ‘কর্তব্যের নৈতিকতার’ ধারণা প্রবর্তন করেন?

1: জন স্টুয়ার্ট মিল
2: অ্যারিস্টটল
3: জেরেমি বেন্থাম
4: ইমানুয়েল কান্ট

Correct Answer: ইমানুয়েল কান্ট

জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট কর্তব্যের জন্য কর্তব্য (Duty for duty's sake) বা deontological ethics-এর ধারণার প্রবর্তক।

5. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো?

1: সুশাসন
2: রাষ্ট্র
3: নৈতিকতা
4: সমাজ

Correct Answer: সমাজ

সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সমাজ। কারণ সমাজের মাধ্যমেই কোনো একটি সভ্যতা প্রতিষ্ঠা ও বিকাশ লাভ করে।

6. ‘সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল।’- এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?

1: জাতিসংঘ
2: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
3: বিশ্বব্যাংক
4: এশীয় উন্নয়ন ব্যাংক

Correct Answer: বিশ্বব্যাংক

২০০০ সালে বিশ্বব্যাংক এক প্রকাশনায় উল্লেখ করে যে, সুশাসন চারটি প্রধান স্তম্ভের উপর প্রতিষ্ঠিত: দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ।

7. আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?

1: দূরত্ব
2: ওজন
3: সময়
4: ভর

Correct Answer: দূরত্ব

আলোকবর্ষ হলো দূরত্ব পরিমাপের একটি একক, যা জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত হয়। আলো এক বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে।

8. মূল্যবোধ দৃঢ় হয়—

1: সুশাসনের মাধ্যমে
2: শিক্ষার মাধ্যমে
3: ধর্মের মাধ্যমে
4: গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে

Correct Answer: শিক্ষার মাধ্যমে

মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। শিশুকাল থেকে পরিবার ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে মূল্যবোধ গঠিত ও শক্তিশালী হয়।

9. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে?

1: ২০১০ সালে
2: ২০১১ সালে
3: ২০১২ সালে
4: ২০১৫ সালে

Correct Answer: ২০১২ সালে

অসমাপ্ত আত্নজীবনি অথবা The Unfinished Memoir বইটি ২০১২ সালের জুন মাসে প্রথম প্রকাশিত হয়

10. মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?

1: ক্রীতদাসের হাসি
2: জীবন ও রাজনৈতিক বাস্তবতা
3: কান্নাপর্ব
4: প্রাদোষে প্রাকৃতজন

Correct Answer: জীবন ও রাজনৈতিক বাস্তবতা

জীবন ও রাজনৈতিক বাস্তবতা বাঙালি লেখক শহীদুল জহির রচিত বাংলা উপন্যাস। এটি ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে রচিত এটি একটি নাতিদীর্ঘ উপন্যাস।

11. কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুণরায় আরোপ করে?

1: ২০ আগস্ট,২০২০
2: ১৯ সেপ্টেম্বর,২০২০
3: ৮ অক্টোবর,২০২০
4: ১৫ জুলাই,২০২০

Correct Answer: ১৯ সেপ্টেম্বর,২০২০

ইরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে বহুবার মার্কিন অর্থনৈতিক অবরোধের ভিতরে পড়ে। সর্বশেষ ২০২০ সালে আবার নতুন করে বিধিনিষেধ আরোপিত হয়।

12. IUCN এর কাজ হলো-

1: পানি সম্পদ রক্ষা করা
2: সন্ত্রাস দমন করা
3: প্রাকৃতিক সম্পদ রক্ষা করা
4: পরিবেশ দূষণ রোধ

Correct Answer: প্রাকৃতিক সম্পদ রক্ষা করা

International Union for Conservation of Nature and Natural Resources (IUCN) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত একটি সংঘ। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। সদরদপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ডে অবস্থিত।

13. কার্টাগানা প্রটোকল কোন সালে সাক্ষরিত হয়?

1: ২০০০
2: ২০০১
3: ২০০৩
4: ২০০৫

Correct Answer: ২০০৩

The Cartagena Protocol on Biosafety ২০০৩ সালে সাক্ষরিত হয়।

14. ভারতে বছরে কোন দিনটি সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়?

1: ২১ এপ্রিল
2: ২ অক্টোবর
3: ২৬ জানুয়ারি
4: ১০ মে

Correct Answer: ২১ এপ্রিল

ভারত সরকার 21 শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস হিসাবে পালন করে। কারণ দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল ১৯৪৭ সালে প্রশাসনিক ক্যাডারের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন।

15. গ্রীন হাউস গ্যাসসমূহ নিঃসরণ সংক্রান্ত চুক্তি “The Kyoto Protocol” জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়?

1: ১৯৯৭ সালে
2: ১৯৯৯ সালে
3: ২০০৩ সালে
4: ২০০৪ সালে

Correct Answer: ১৯৯৭ সালে

গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ রোধে ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়

16. কোনটি “Bretton Woods Institutions” এর অন্তর্ভুক্ত?

1: IDB
2: IMF
3: WTO
4: ADB

Correct Answer: IMF

আইএমএফ এবং বিশ্বব্যাংক গ্রুপ কে একত্রে ব্রেটন উডস সংস্থা বলা হয়।

17. কোন চুক্তির মাধ্যমে ইউরোপে ‘Thirty years War” এর সমাপ্তি ঘটে?

1: ভার্সাই চুক্তি,১৯১৯
2: ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি,১৬৪৮
3: প্রা্যারিস চুক্তি, ১৭৮৩
4: লুজান চুক্তি,১৯২৩

Correct Answer: ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি,১৬৪৮

ইউরোপে ধর্ম ও রাজনীতি নিয়ে ১৬১৮ সালে শুরু হওয়া ত্রিশ বছর মেয়াদি যুদ্ধের সমাপ্তির জন্য স্বাক্ষরিত শান্তি চুক্তি। এটি ১৬৪৮ সালের মে থেকে আগস্ট মাসের মধ্যে জার্মানির ওয়স্টফেলিয়ায় স্বাক্ষরিত হয়।

18. মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়-

1: ২ মার্চ, ২০২০
2: ৫ জানুয়ারি, ২০২০
3: ৩০ এপ্রিল, ২০২০
4: ২৯ ফেব্রুয়ারি, ২০২০

Correct Answer: ২৯ ফেব্রুয়ারি, ২০২০

মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় ২৯ ফেব্রুয়ারি, ২০২০ সালে কাতারের রাজধানী দোহায়।

19. ডিসেম্বর ২০২০ বাংলাদেশ ভারত ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়?

1: ৩টি
2: ৫টি
3: ৭টি
4: ৯টি

Correct Answer: ৭টি

ভারতের সাথে সাতটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকগুলো হচ্ছে হাইড্রোকার্বনে সহযোগিতার বিষয়ে রূপরেখা, কৃষি খাতে সহযোগিতা, নয়াদিল্লি জাদুঘরের সঙ্গে বঙ্গবন্ধু জাদুঘরের সহযোগিতা, হাতির সুরক্ষায় অভয়ারণ্য নিশ্চিত করা, হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প চালু, বাংলাদেশ-ভারত প্রধান নির্বাহী কর্মকর্তা ফোরামের ট্রাম্প অব রেফারেন্স এবং বরিশালে সুয়ারেজ প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে যন্ত্রপাতি কেনাকাটায় ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক ।

20. আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস এর উন্মেষ ঘটে কোন দেশ হতে?

1: যুক্তরাজ্য
2: যুক্তরাষ্ট্র
3: চীন
4: ভারত

Correct Answer: চীন

চীনের হান রাজবংশের রাজা গাওজু-এর সময়ে মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে খ্রিষ্টপূর্ব ২০৭ অব্দে। পরীক্ষার মাধ্যমে তিনিই সর্বপ্রথম রাজকর্মকর্তা নিয়োগের ব্যবস্থা চালু করেছিলেন।