🎓 Quick Menu
বিসিএস প্রিলি প্রস্তুতি পরীক্ষা (BCS) All Topic

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. নিচের কোন প্রযুক্তি Face Recognition System- এর সহায়ক ভুমিকা পালন করে?

1: Applied Artificial Intelligence (AAI)
2: Applied Internet of Things
3: Virtual Reality
4: উপরেের কোনটিই নয়

Correct Answer: Applied Artificial Intelligence (AAI)

ফেস রিকগনিশন পদ্ধতি হলো ছবিতে মানুষের মুখ শনাক্ত করার একটি প্রদ্ধতি যেখানে কম্পিউটার ভিশন এর ব্যবহার করা হয়। এক্ষেত্রে Applied Artificial Intelligence (AAI) সহায়ক ভূমিকা পালন করে।

2. যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত?

1: Phising
2: Man-in-the-Middle
3: Denial of Service
4: উপরেের কোনটিই নয়

Correct Answer: Denial of Service

Denial of Service একটি সাইবার-আক্রমণ যা একটি কম্পিউটার সিস্টেম আক্রমণ করে শুরু হয় এবং ধীরে ধীরে একটি সার্ভার, ওয়েবসাইট বা অন্যান্য নেটওয়ার্কগুলিতে আক্রমণ করার জন্য অন্যান্য দুর্বল কম্পিউটারগুলির উপর নিয়ন্ত্রণ অর্জন করে।

3. নিচের কোন মেমোরিতে Access Time সবচেয়ে কম?

1: Registers
2: SSD
3: RAM
4: Cache Memory

Correct Answer: Cache Memory

কাজের দ্রুততা আনয়নের জন্য প্রসেসর ও প্রধান মেমোরির অন্তর্বর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের মেমোরিকে ক্যাশ মেমোরি বলে যার সংযোগ সময় খুব কম।

4. নিচের কোনটি Bluetooth-এর IEEE Standard?

1: IEEE 802.15
2: IEEE 802.1
3: IEEE 802.3
4: IEEE 802.11

Correct Answer: IEEE 802.15

ব্লুটুথ হচ্ছে একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায় যার IEEE 802.15।

5. ১০১১১০ বাইনারি নাম্বারে সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?

1: ৪৬
2: ১৬
3: ২৪
4: ৫৪

Correct Answer: ৪৬

১০১১১০ বাইনারি নাম্বারে সমতুল্য ডেসিমাল নাম্বার হলো ৪৬

6. DNS সার্ভারের কাজ হচ্ছে ——— কে——-address এ পরিবর্তন করা

1: Email, DNS
2: MAC Address, IP
3: Domain Name, IP
4: Email, IP

Correct Answer: Domain Name, IP

ইন্টারনেটে প্রতিটি ডিভাইসে একটি আইপি ঠিকানা দেওয়া হয় এবং উপযুক্ত ইন্টারনেট ডিভাইসটি সন্ধানের জন্য সেই ঠিকানাটি প্রয়োজনীয়। যখন কোন ব্যবহারকারী কোন ওয়েবপৃষ্ঠা লোড করতে চান, তখন ডিএনএস হোস্টনাম এর পরিবর্তে একটি আইপি ঠিকানা দেয়া হয়, যার প্রেক্ষিতে ইন্টারনেট বাবহারকারি নির্দিষ্ট সাইটে পৌঁছাতে পারে

7. নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়?

1: Router
2: Switch
3: Modem
4: HUB

Correct Answer: Modem

মডেম হলো এক ধরনের হার্ডওয়ার নেটওয়ার্ক ডিভাইস যা একটি কম্পিউটার স্যাটেলাইট বা টেলিফোন লাইনে ডেটা ট্রান্সমিশন এর কাজ করে। ডিজিটাল থেকে অ্যানালগ সিগনালে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে মড্যুলেশন বলে এবং এই সম্পূর্ণ কাজটি করে মডেম।

8. নিচের কোনটি multi-tasking operation system নয়?

1: WIndows
2: Linux
3: Windows NT
4: DOS

Correct Answer: DOS

DOS হলো এমন ধরনের অপারেটিং সিস্টেমে একই সময়ে শুধুমাত্র একজন ব্যক্তি কাজ করতে পারে।

9. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

1: হাইড্রোজেন
2: নাইট্রোজেন
3: মিথেন
4: ইথেন

Correct Answer: মিথেন

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো – মিথেন

10. O এর ভরসংখ্যা ১৭ হলে, আইসোটোপের নিউট্রন সংখ্যা কত?

1: ৮
2: ১৭
3: ৯
4: ২৫

Correct Answer:

অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮। সুতরাং প্রোটন সংখ্যা ৮। নিউট্রন সংখ্যা = ভরসংখ্যা - প্রোটন সংখ্যা = ১৭ - ৮ = ৯।

11. প্রোটিন তৈরি হয় –

1: ফ্যাটি এসিড দিয়ে
2: সাইট্রিক এসিড দিয়ে
3: অ্যামিনো এসিড দিয়ে
4: অক্সালিক এসিড দিয়ে

Correct Answer: অ্যামিনো এসিড দিয়ে

প্রোটিন তৈরি হয় – অ্যামিনো এসিড দিয়ে

12. সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো –

1: ০%
2: ১০-১৫%
3: ৩-৬%
4: ১০০%

Correct Answer: ৩-৬%

সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো – ৩-৬%

13. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় –

1: অ্যানোডে
2: ক্যাথোডে
3: অ্যানোড ও ক্যাথোড উভয়টিতে
4: বর্ণিত কোনটিতেই নয়

Correct Answer: অ্যানোডে

জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় – অ্যানোডে

14. পানির অণু একটি –

1: প্যারাচুম্বক
2: ডায়াচুম্বক
3: ফেরোচুম্বক
4: অ্যান্টিফেরোচুম্বক

Correct Answer: ডায়াচুম্বক

পানির অণু একটি – ডায়াচুম্বক

15. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?

1: শূন্য
2: অসীম
3: অতিক্ষুদ্র
4: যে কোনো মান

Correct Answer: শূন্য

একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য

16. কোভিড-১৯ যে ধরণের ভাইরাস-

1: DNA
2: DNA + RNA
3: mRNA
4: RNA

Correct Answer: RNA

কোভিড-১৯ RNA ভাইরাস

17. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় –

1: ডায়াস্টল
2: সিস্টল
3: ডায়াসিস্টল
4: কোনটিই নয়

Correct Answer: সিস্টল

হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় – সিস্টল

18. নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?

1: ডেঙ্গুজ্বর
2: স্মলপক্স
3: কোভিড-১৯
4: পোলিও

Correct Answer: স্মলপক্স

স্মলপক্স রোগটি DNA ভাইরাসঘটিত

19. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?

1: ২৬.৫° সে.
2: ৩৫° সে.
3: ৩৭.৫° সে.
4: ৪০.৫° সে.

Correct Answer: ২৬.৫° সে.

ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা ২৬.৫° সে. হওয়া প্রয়োজন

20. ঙ, ঞ, ণ, …’ ধারার পরবর্তী অক্ষর কী হবে?

1: ঠ
2: ম
3: ন
4: র

Correct Answer:

‘ঙ, ঞ, ণ, …’ ধারার পরবর্তী অক্ষর হবে ‘ন’। কারণ, ঙ, ঞ, ণ, ন, ম এগুলো বাংলা ব্যঞ্জনবর্ণের নাসিক্য বর্গীয় পঞ্চম বর্ণ।