🎓 Quick Menu
বিসিএস প্রিলি প্রস্তুতি পরীক্ষা (BCS) All Topic

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়?

1: ২ টাকা
2: ১০ টাকা
3: ৫০ টাকা
4: ১০০ টাকা

Correct Answer: ২ টাকা

ব্যাংক নোট হচ্ছে দেশের ব্যাংক নোট বা ব্যাংক মুদ্রা হচ্ছে ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোটগুলো। এগুলো বের করে বাংলাদেশ ব্যাংক। এতে গভর্নরের সই থাকে। আর ১, ৫, ১০, ২৫ ও ৫০ পয়সা, এক টাকা, দুই টাকা ও পাঁচ টাকারনোট ও ধাতব মুদ্রা হচ্ছে সরকারি মুদ্রা।

2. ’সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট ?

1: শ্রম বাজার
2: চাকরি বাজার
3: স্টক মার্কেট
4: কৃষি বাজার

Correct Answer: স্টক মার্কেট

’সেকেন্ডারি মার্কেট স্টক বা শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট।

3. বাংলাদেশ সরকারকোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?

1: আয়কর
2: ভূমিকর
3: আমদানি রপ্তানি শুল্ক
4: মূল্য সংযোজন কর

Correct Answer: মূল্য সংযোজন কর

২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরের বাজেটে বাংলাদেশের একক সর্বোচ্চ রাজস্ব আয় ভ্যাট (মূল্য সংযোজন কর) থেকে।

4. বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?

1: BCIM-EC
2: OAS
3: OIC
4: BIMSTEC

Correct Answer: OAS

OAS বা Organisation of American States সংস্থার সদস্য নয় বাংলাদেশ। কারণ বাংলাদেশ আমেরিকান রাস্ট্র নয়।

5. কর্তব্যের জন্য কর্তব্য – ধারাটির প্রবতক কে?

1: ইমানুয়েল কান্ট
2: হার্বাট স্পেন্সার
3: ব্রাট্রাড রাসেল
4: এরিস্টটল

Correct Answer: ইমানুয়েল কান্ট

ইমানুয়েল কান্টের Retionalism or asceticism মতবাদ কর্তব্যই কর্তব্য সম্পাদনের লক্ষ।

6. Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?

1: প্লেটো
2: রুশো
3: ব্রাট্রাড রাসেল
4: জন স্টুয়াড মিল

Correct Answer: ব্রাট্রাড রাসেল

ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল এর বিখ্যাত গ্রন্থ “Human Society in Ethics and Politics” ১৯৫৪ সালে এ গ্রন্থটি প্রকাশিত হয়। এ মন্থে তিনি রাজনীতি, ধর্ম, নৈতিকতার আলোকে জ্ঞান ও আবেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করেছেন।

7. কোন নৈতিক মানদন্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?

1: আত্নস্বার্থবাদ
2: পরার্থবাদ
3: পূর্ণবাদ
4: উপযোগবাদ

Correct Answer: উপযোগবাদ

উপযোগবাদের মতে, আমাদের কাজের নৈতিক মূল্য নির্ভর করে সর্বোচ্চ সংখ্যক লোকের সর্বোচ্চ আনন্দ নিশ্চিত করার ব্যাপারে তার উপযোগিতা দিয়ে। বেছাম সর্বাধিক লোকের সুখ নির্ধারণ করেন এর পরিমাপ দ্বারা। বেহামের মতে, সুখ পরিমাপের সাতটি উপায় রয়েছে

8. বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধচারণ কৌশল প্রণয়ন করা হয়?

1: 2010
2: 2011
3: 2012
4: 2013

Correct Answer: 2012

রাষ্ট্রের সর্বত্র চাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রায় বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে।

9. বিশ্বব্যাংকের মতে সুশানের উপাদান কয়টি?

1: ৩টি
2: ৫ টি
3: ৪ টি
4: ৬ টি

Correct Answer: ৪ টি

বিশ্বব্যাংক সুশাসনের ৪টি স্তম্ভের কথা বলেছেন। যথা: ১. দায়িত্বশীলতা, ২. স্বচ্ছতা, ৩. আইনি কাঠামো, ৪. অংশগ্রহণ।

10. ’শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন , আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর -এটি কে বলেছেন?

1: সক্রেটিস
2: প্লেটো
3: এরিস্টটল
4: বেনথাম

Correct Answer: প্লেটো

প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের শাসন থাকবে দার্শনিক রাজাদের উপর। এদের প্রধান হল ক্ষমতার প্রতি তারা মোহান্বিত হবেন না। প্রজ্ঞা ও মুক্তিই হবে তাদের মূল চালিকাশক্তি। এমতাবস্থায় দার্শনিক রাজারা অবিবেচনায় শাসন কার্য পরিচালনা করবেন। তাদের পেছনে কোন প্রকার আইনের বাধ্যবাধকতা থাকবে না। কারণ প্লেটো মনে করতেন ‘শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর।

11. সুশাসনের মূল ভিত্তি কী?

1: মূল্যবোধ
2: আইনের শাসন
3: গণতন্ত্র
4: আমলাতন্ত্র

Correct Answer: আইনের শাসন

যে শাসন ব্যবস্থায় আইনের শাসন, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জনগণের অংশগ্রহণ গণতান্ত্রিক উপায়ে নিশ্চিত করে তাকে সুশাসন বলে। সুশাসনের মূলভিত্তি আইনের শাসন। এটি একটি রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় ও বৈধ উপকরণ। একটি দেশের প্রত্যেকটি ক্ষেত্রে আইনের শাসন থাকা দরকার কারণ এর মাধ্যমে স্বেচ্ছাচারি ক্ষমতা ও আধিপতা রোধ করা যায়।

12. নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?

1: সমাজ
2: নৈতিক চেতনা
3: রাষ্ট্র
4: ধর্ম

Correct Answer: ধর্ম

নৈতিক মূল্যবোধ মানুষের জীবনে অনুসরণযোগ্য এমন কিছু আচরণ বিধি, মানুষের জীবন ব্যবস্থা ও জীবন পদ্ধতিকে সঠিক সুন্দর পথে পরিচালনা করে। ধর্মের কল্যাণধর্মী মর্মবাণী অনুসরণ ও অনুকরণের মাধ্যমে মানুষের জীবনে নৈতিক মূল্যবোধের উজ্জ্বল প্রকাশ ঘটে। ধর্ম থেকে উৎসারিত নৈতিক মূল্যবোধ মানুষের নৈতিক চেতনার বিকাশ ঘটায় এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন- অগ্রগতি সাধন করে।

13. “On Liberty’ গ্রন্থের লেখক কে?

1: এমানুয়েল কান্ট
2: টমাস হাব
3: জন স্টুয়াড মিল
4: জেরেমি বেন্থাম

Correct Answer: জন স্টুয়াড মিল

ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিলের বিখ্যাত On Liberry গ্রন্থটি ১৮৫৯ সালে প্রকাশিত হয়। এ গ্রন্থে তিনি স্বাধীনতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় এবং উপযোগবাদের নৈতিক ব্যবস্থার দিক নিয়ে আলোচনা করেন।

14. উৎপত্তি অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

1: ল্যাটিন
2: গ্রিক
3: হিব্রু
4: ফরাসী

Correct Answer: গ্রিক

Governance শব্দটি গ্রিক শব্দ Kubernào থেকে এসেছে। যার অর্থ হে পরিচালনা করা। Kubernão (Greek) -> Gubern o (Latin) -> Governance. সুতরাং উৎপত্তিগতভাবে Governance শব্দটি গ্রিক শব্দ Kuberndo থেকে এসেছে। শাসন করা অর্থে দার্শনিক প্লেটো প্রথম Kubernão শব্দটি ব্যবহার করেন।

15. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

1: এনএলডি সরকার
2: ন্যাশনাল ইউনিটি সরকার
3: বার্মিজ গর্ভরমেন্ট ইন এক্সাইল
4: অং সাং সুচী সরকার

Correct Answer: ন্যাশনাল ইউনিটি সরকার

মিয়ানমারের নির্বাসিত সরকার জাতীয় ঐক্য সরকারের (ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট—এনইউজি)

16. কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?

1: মালোয়েশিয়া
2: ফিলিপাইন
3: কম্বোডিয়া
4: ভিয়েতনাম

Correct Answer: কম্বোডিয়া

অবস্থানগত কারণে কম্বোডিয়া রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়।

17. নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?

1: ভারত-নেপাল
2: ভারত-চীন
3: ভারত- ভুটান
4: ভারত-পাকিস্থান

Correct Answer: ভারত-চীন

নাথু লা পাস চীন ও ভারতকে সংযুক্ত করেছে।

18. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ ‍দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?

1: কিলো ক্লাস
2: মিং ক্লাস
3: ডলফিন ক্লাস
4: শ্যাং ক্লাস

Correct Answer: মিং ক্লাস

চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ ‍দুটি মিং ক্লাসের।

19. জিবুতি দেশটি কোথায় অবস্থিত?

1: এডেন উপসাগরের পাশে
2: প্রশান্ত সাগর
3: দক্ষিণ আমেরিকা
4: দক্ষিণ চীন সাগর

Correct Answer: এডেন উপসাগরের পাশে

জিবুতি এডেন উপসাগরের তীরে আফ্রিকার একটি দেশ। জিবুতির অবস্থান গত কারণে দেশটি আন্তর্জাতিক ভাবে গুরুত্বপূর্ণ।

20. নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?

1: আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
2: আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)
3: আন্তর্জাতকি কৃষি উন্নয়ন তহবিল ( IFAD)
4: খাদ্য ও কৃষি সংস্থা (FAO)

Correct Answer: আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)

আসিয়ান ফোরাম ব্যতীত বাকী তিনটি সংস্থা জাতিসংঘের সংস্থা।