🎓 Quick Menu
বিসিএস প্রিলি প্রস্তুতি পরীক্ষা (BCS) Bangla

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. “বিষাদসিন্ধু’ একটি

1: গবেষণা গ্রন্থ
2: ধর্মবিষয়ক প্রবন্ধ
3: ইতিহাস আশ্রয়ী উপন্যাস
4: আত্মজীবনী

Correct Answer: ইতিহাস আশ্রয়ী উপন্যাস

বিষাদ সিন্ধু’ মীর মশারফ হোসেন রচিত ইতিহাস আশ্রয়ী উপন্যাস। এটি তার অমর সৃষ্টি। মহানবী হযরত মুহাম্মদ (সা) এর দৌহিত্র ইমাম হোসেনের সঙ্গে দামেঙ্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ এবং হাসান-হোসনের করূণ মৃতুয় ‘বিষাদ সিন্ধু’গ্রন্থের মূল বিষয়।

2. মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

1: ১৭৫৬
2: ১৭৫২
3: ১৭৬০
4: ১৭৬২

Correct Answer: ১৭৬০

মধ্য্যযুগের শেষ ভারতচন্দ্র রায়গুণাকর ১৭৬০ সালে মৃত্যুবরণ করেন। তিনি ১৭১২ খ্রিষ্টাব্দে পশ্চিম বঙ্গের হাওড়া জেলার পান্দুয়া গ্রামে জন্মগ্রহন করেন।তার কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন ‘অন্নদামঙ্গল’কাব্য।

3. ‘তােহফা’ কাব্যটি কে রচনা করেন?

1: দৌলত কাজী
2: মাগন ঠাকুর
3: সাবিরিদ খান
4: আলাওল

Correct Answer: আলাওল

তহফা’ কাব্যটি মধ্যযুগের শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল্রচনা করেন।তার প্রথম ও শ্রেষ্ঠ রচনা ‘পদ্মাবতী’ তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থঃ সিকান্দারনামা সয়ফুল্মুলুক- বদিউজ্জজামাল।

4. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?

1: কবিগান
2: পুঁথি সাহিত্য
3: নাথ সাহিত্য
4: বৈষ্ণব পদ সাহিত্য

Correct Answer: কবিগান

এন্টনি ফিরিঙ্গি কবিগান রচয়িতা হিসেবে খ্যাতি অর্জন করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের সুবিশাল পরিসরের শেষ প্রররযায়ে কবিগানের উদ্ভব ঘটেছিল।

5. রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা?

1: উইলিয়াম কেরি
2: গােলকনাথ শর্মা
3: রামরাম বসু
4: হরপ্রসাদ রায়

Correct Answer: রামরাম বসু

রামরাম বসু রচিত ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’গ্রন্থেরাজা প্রতাপাদিত্য সম্পর্কে জ্ঞাত কাহিনিগুলোর বর্ণ্না প্রদান করা হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান করা হয়েছে । ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক হিসাবে মুদ্রিত ও প্রকাশিত হয়। হরপ্রসাদ রায়ের অনূদিত গ্রন্থ ‘পুরুষপরীক্ষা’

6. ইয়ং বেঙ্গল’ গােষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?

1: বঙ্গদূত
2: জ্ঞানান্বেষণ
3: জ্ঞানাঙ্কুর
4: সংবাদ প্রভাকর

Correct Answer: জ্ঞানান্বেষণ

ইয়ং বেঙ্গল বলতে ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবকদের বোঝাত।মিশনারিদের দারা অনুপ্রাণিত হয়ে ইয়ং বেঙ্গল গোষ্ঠী মুক্ত চিন্তা দ্বারা উজ্জীবিত হয়েছিল। ‘ইয়াংবেঙ্গল’ গোষ্টীর মুখপত্ররুপে ‘জ্ঞানন্বষণ’ প্ত্রিকাটি প্রকাশিত হয় ১৮৩১ সাল থেকে ১৮৪৪ সাল পর্যন্ত।

7. হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম

1: অবকাশ রঞ্জিকা
2: বিবিধার্থ সংগ্রহ
3: কাব্য প্রকাশ
4: গ্রামবার্তা প্রকাশিকা

Correct Answer: গ্রামবার্তা প্রকাশিকা

হরিনাথ মজুমদার সম্পাদিত ‘ গ্রামবার্তা প্রকাশিকা’ ১৮৬৩ সালে মাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয় ,যা পরবর্তী পাক্ষিক ও সর্বশেষে সাপ্তাহিক পরিণত হয়। ১৮৭৩ সালে কুষ্টিয়ার কুমারখালি গ্রামে এ পত্রিকার নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।

8. নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?

1: চার ইয়ারী কথা
2: পালামৌ
3: দৃষ্টিপাত
4: দেশে বিদেশে

Correct Answer: চার ইয়ারী কথা

চার ইয়ারী কথা’প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ। ‘পালামৌ’ সঞ্জীবচন্দ্র চট্টোপধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনি মূলক গ্রন্থ। ‘দেশে বিদেশে’ সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনি। ‘দৃষ্টিপাত’ যাযাবররচিত ভ্রমণকাহিনি।

9. নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজজীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি—

1: গণদেবতা
2: পদ্মানদীর মাঝি
3: সীতারাম
4: পথের পাঁচালী

Correct Answer: সীতারাম

তারাশঙ্করবন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মানদীর মাঝি উপন্যাসে গ্রামীন প্রেক্ষাপটে রচনা করেছেন। বিভূতভূষণ বন্দ্যোপধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাস গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য পেয়েছে। সীতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রাজনৈতিক উপন্যাস ক্ষুদ্র সামন্ত রাজ্যের উত্থানপতনেরিতিহাস,পারিবারিক জীবনের সমস্যা প্রভৃতি বিষ্যগুলো এ উপন্যাসে স্থান পেয়েছে।

10. নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের?

1: বিহারী-বিনােদিনী
2: নিখিলেস-বিমলা
3: মধুসূদন-কুমুদিনী
4: অমিত-লাবণ্য

Correct Answer: নিখিলেস-বিমলা

বিহারী-বিনোদিনী চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসের। নিখিলেস-বিমলা চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে-বাইরে’ উপন্যাসের। মধুসূদন-কিমুদিনী চরিত্র দুটি রবীন্দ্রনাথের যোগেযোগ। অমিত-লাবণ্য চরিত্র দুটি রবীন্দ্রন্থের শেষের কবিতা উপন্যাসের।

11. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?

1: রিক্তের বেদন
2: সর্বহারা
3: আলেয়া
4: কুহেলিকা

Correct Answer: কুহেলিকা

কুহ্রলিকা’ কাজী নজরুল ইসলাম উপন্যাস। ‘রিক্তের বেদন’ কাজী নজরুল ইস্লামের গল্পগ্রন্থ। ‘সর্বহারা’ কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ এবং ‘আলেয়া’ কাজী নজরুল ইসলাম রচিত।

12. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?

1: ব্রজাঙ্গনা
2: বিলাতের পত্র
3: বীরাঙ্গনা
4: হিমালয়

Correct Answer: বীরাঙ্গনা

মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা’ বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য। এ কাব্যে মোট এগারটি পত্র আছে। এ কাব্যে মধুসূদন দত্ত পৌরাণিক নারীদের আধুনিক মানুষ হিসেবী পুনর্জাগরিত করেছে। ‘ব্রজাঙ্গনা’ মদুসূদন দত্ত রচিত রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাব্য। ‘হিমালয়’ জলধর সেন রচিত ভ্রমণকাহিনি। আর ‘বিলেতের পত্র’আভ্রমণ কাহিনীর রচয়িতা গিরিশচন্দ্র বসু।

13. ‘একখানি ছােট ক্ষেত আমি একেলা’- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?

1: সােনার তরী
2: চিত্রা
3: মানসী
4: বলাকা

Correct Answer: সােনার তরী

একখানি ছোট ক্ষেত আমি একেলা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘সোনার তরী’ কবিতার চরণ। ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের নামকবিতা হচ্ছে। ‘সোনার তরী’ অন্যদিকে মানসী, চিত্রা ও বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।

14. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা?

1: শামসুর রাহমান
2: আল মাহমুদ
3: আবুল ফজল
4: আবু জাফর ওবায়দুল্লাহ

Correct Answer: আবু জাফর ওবায়দুল্লাহ

আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত ”আমি কিংবদন্তীর কথা বলছি কাব্যগ্রন্থের নাম কবিতা। শামসুর রহমান রচিত ‘আমি কিংবদন্তীর কথা বলছি কাব্যগ্রন্থের নামকবিাতা । শামসুর রাহমান রচিত বিখ্যাত কবিতা ও কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’। আবুল ফজল কথাশিল্পীহিসেবে প্রসিদ্ধি লাভ করেন। তার রচিত উল্ল্যেখযোগ্য উপন্যাসঃ চৌচির, গল্প ,মাটির পৃথিবী।

15. কোনটি শওকত ওসমানের রচনা নয়?

1: চৌরসন্ধি
2: ক্রীতদাসের হাসি
3: ভেজাল
4: বনি আদম

Correct Answer: ভেজাল

চৌরসন্ধি’ ,’ক্রীতদাসের হাসি’ ও ‘বনি আদম’ শওকত ওসমান রচিত উপন্যাস। অন্যদিকে ‘ভেলাজ’ সুকান্ত ভট্টাচার্য রচিত বিখ্যাত কবিতা।

16. কোনটি বাগধারা বোঝায়?

1: চৈত্র সংক্রান্তি
2: পৌষ সংক্রান্তি
3: শিরে সংক্রান্তি
4: শিব সংক্রান্তি

Correct Answer: শিরে সংক্রান্তি

শিরে সংক্রান্তি’ বাগধারার অর্থ- আসন্ন বিপদ, উপস্থিত মহাবিপদ, সামনেই বিপদ। চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি কিংবা শিব সংক্রান্তি বাগধারা নয়।

17. কোনটি মৌলিক শব্দ?

1: মানব
2: গোলাপ
3: একাঙ্ক
4: ধাতব

Correct Answer: গোলাপ

যেসব শব্দ ভেঙে আলাদা করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। গোলাপ শব্দটি ভেঙে আলাদা করা যায় না, তাই এটি মৌলিক শব্দ।

18. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?

1: বঙ্গভাষা ও সাহিত্য
2: বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
3: বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
4: বাংলা সাহিত্যের কথা

Correct Answer: বাংলা সাহিত্যের কথা

বহুভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর (১৮৮৫-১৯৬৯) দুই খণ্ডে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ ‘বাংলা সাহিত্যের কথা’(১ম খণ্ড ১৯৫৩, ২য় খণ্ড ১৯৬৫)।

19. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?

1: মুনীর চৌধুরী
2: হাসান হাফিজুর রহমান
3: শামসুর রাহমান
4: গাজীউল হক

Correct Answer: হাসান হাফিজুর রহমান

ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারী’-এর সম্পাদক হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক ‘কবর’- এর রচয়িতা মুনীর চৌধুরী। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষাসৈনিক হিসাবে পরিচিত গাজীউল হক।

20. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?

1: নিক্কন, সূচগ্র, অনুর্ধ্ব
2: অনুর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
3: ভূরিভূরি, ভুঁড়িওয়ালা, মাতৃষবসা
4: রানি, বিকিরণ, দুরতিক্রম্য

Correct Answer: নিক্কন, সূচগ্র, অনুর্ধ্ব

{নিক্কন,সূচগ্র,অনুর্ধ্ব} – বানান গুলো অশুদ্ধ। এর শুদ্ধরূপ- [নিক্বণ, সূচ্যগ্র, অনূর্ধ্ব]।