🎓 Quick Menu
বিসিএস প্রিলি প্রস্তুতি পরীক্ষা (BCS) Bangla

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. বাংলাদেশে ‘গ্রাম থিয়েটারে’র প্রবর্তক কে?

1: মমতাজ উদ্দীন আহমেদ
2: আব্দুল্লাহ আল মামুন
3: সেলিম আল দীন
4: রামেন্দু মজুমদার

Correct Answer: সেলিম আল দীন

নাট্যকার ড. সেলিম আল দীন (১৯৪৯-২০০৮) নাট্যনির্দেশক নাসিরউদ্দিন ইউসুফের সাথে ১৯৮১-৮২ সালে ‘গ্রাম থিয়েটার’ গঠন করেন এবং তিনি ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য।

2. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?

1: এক্যগ্রতায়
2: সমান ব্যবহারে
3: সম ভাবনায়
4: একযোগে

Correct Answer: একযোগে

সমভিব্যাহারে’ শব্দটি ক্রিয়া বিশেষণ, যার অর্থ-সঙ্গে; একযোগে বা সংঘবদ্ধ হয়ে। যেমন- মন্ত্রী অমাত্য সমভিব্যাহারে রাজা শিকারে চললেন।

3. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?

1: ভাবরস
2: মধুর রস
3: প্রেমরস
4: লীলারস

Correct Answer: মধুর রস

বৈষ্ণব সাহিত্য ও সাধনার পাঁচ পন্থা-শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রস। বৈষ্ণব পদাবলির মধুর রসের মধ্যে রাধাকৃষ্ণের রূপকাশ্রয়ে ভক্ত ও ভগবানের নিত্য বিরহমিলনের লীলাবৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়।

4. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

1: Buddhist Mystic Songs
2: চর্যাগীতিকা
3: চর্যা গীতি কোষ
4: হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা

Correct Answer: Buddhist Mystic Songs

মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম - Buddhist Mystic Songs(১৯৬০)।

5. পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?

1: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
2: হরপ্রসাদ শাস্ত্রী
3: চন্দ্রকুমার দে
4: দীনেশচন্দ্র সেন

Correct Answer: চন্দ্রকুমার দে

বাংলা সাহিত্যে তিন ধরনের গীতিকা প্রচলিত রয়েছে। যথাঃ নাথ গীতিকা, মৈমনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা। ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। তার সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকার মধ্যে উল্লেখযোগ্য পালা; মইষাল বন্ধু, ভেলুয়া, কমলরানী, আয়না বিবি ইত্যাদি।

6. চর্যাচর্য বিনিশ্চয়-এর অর্থ কী?

1: কোনটি চর্যাগান, আর কোনটি নয়
2: কোনটি আচরণীয়, আর কোনটি নয়
3: কোনটি চরাচরের, আর কোনটি নয়
4: কোনটি আচার্যের, আর কোনটি নয়

Correct Answer: কোনটি আচরণীয়, আর কোনটি নয়

চর্যাচর্য অর্থ- আচরণীয় ও অনাচরণীয়; পালনীয় ও বর্জনীয়। চর্যাচর্যবিনিশ্চয় অর্থ- কী করা উচিত এবং কী করা অনুচিত এটি যে গ্রন্থে বা যে সমস্ত গীতিকবিতায় স্থিরীকৃত হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদের মূল নাম চর্যাচর্যবিনিশ্চয়।

7. গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?

1: শৈবধর্ম
2: বৌদ্ধ সহজযান
3: নাথধর্ম
4: কোনোটি নয়

Correct Answer: নাথধর্ম

বাংলা সাহিত্যের মধ্যযুগে নাথধর্মের কাহিনি অবলম্বনে রচিত শেখ ফয়জুল্লার একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘গোরক্ষ বিজয়’। এ কাব্যের কাহিনিতে নাথবিশ্বাস-জাত যোগের মহিমা এবং নারী-ব্যাভিচার প্রধান সমাজচিত্র রূপায়িত হয়েছে।

8. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-

1: রামনিধি
2: বৌদ্ধ সহজযান
3: এ্যান্টনি ফিরিঙ্গি
4: রামপ্রসাদ সেন

Correct Answer: রামপ্রসাদ সেন

শাক্তসাধক বা সিদ্ধ পুরুষদের লেখা সাধন সংগীতকেই শাক্ত পদাবলি বলা হয়। রামপ্রসাদ সেন বাংলা সাহিত্যে শাক্তপদের প্রবর্তক। তার নামে প্রচারিত পদের সংখ্যা তিন শতাধিক।

9. অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?

1: হুমায়ুন আজাদ
2: হেলাল হাফিজ
3: আসাদ চৌধুরী
4: রফিক আজাদ

Correct Answer: হুমায়ুন আজাদ

কবি ও প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের (১৯৪৭-২০০৪) প্রথম কাব্যগ্রন্থ ‘অলৌকিক ইস্টিমার' (১৯৭৩)।

10. “Custom” শব্দের পরিভাষা কোনটি যথার্থ?

1: আইন
2: প্রথা
3: শুল্ক
4: রাজস্বনীতি

Correct Answer: প্রথা

Custom’ শব্দের যথার্থ পারিভাষিক অর্থ- প্রথা, অভ্যাস। তবে শুল্ক অর্থেও এটি ব্যবহৃত হয়। অন্যদিকে act বা law এর পরিভাষা আইন, duty- এর পরিভাষা শুল্ক, revenue policy- এর পরিভাষা রাজস্বনীতি।

11. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’ কে স্মরণ করেছেন কেন?

1: ব্রাহ্মণযুগে নব মুসলিম ছিলেন বলে
2: ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
3: প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
4: প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলে বলে

Correct Answer: প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলে বলে

‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘মানুষ’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে, তাদের ধ্বংসের জন্য কালাপাহাড়কে স্মরণ করেছেন। কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’ কে স্মরণ করেছেন কারণ তিনি প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন।

12. “প্রদীপ নিবিয়া গেল”।- এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?

1: বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ
2: রবীন্দ্রনাথের ‘চোখের বালি’
3: বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’
4: রবীন্দ্রনাথের যোগাযোগ

Correct Answer: বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’

‘প্রদীপ নিবিয়া গেল’ ___উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডলা (১৮৬৬) উপন্যাসের।

13. “মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।”-কার উক্তি?

1: মীর মশাররফ হোসেনের
2: ইসমাইল হোসেন সিরাজীর
3: রবীন্দ্রনাথ ঠাকুরের
4: কাজী নজরুল ইসলামের

Correct Answer: মীর মশাররফ হোসেনের

ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও নাট্যকার মীর মশাররফ হোসেনের বিখ্যাত উক্তি-‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’।

14. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?

1: তৃতীয় বর্ণ
2: দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
3: প্রথম ও দ্বিতীয় বর্ণ
4: কোনোটি নয়

Correct Answer: দ্বিতীয় ও চতুর্থ বর্ণ

যে ধ্বনি উচ্চারণে নিঃশ্বাস জোরে সংযোজিত হয় তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ বা ধ্বনিকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। যেমন – খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ ইত্যাদি। বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ অল্পপ্রাণ ধ্বনি এবং পঞ্চম বর্ণ হলো নাসিক্য ধ্বনি।

15. “কদাকার” শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?

1: দেশি উপসর্গযোগে
2: বিদেশি উপসর্গযোগে
3: সংস্কৃত উপসর্গযোগে
4: কোনোটি নয়।

Correct Answer: দেশি উপসর্গযোগে

বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বলা হয় খাঁটি বাংলা বা দেশি উপসর্গ। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা ২১ টি। যথাঃ অ, অঘা, অজ, অনা, আ, আন, আড়, আব, ইতি, উন(উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। ‘কদাকার’ শব্দটি দেশি ‘কদ’ উপসর্গযোগে গঠিত।

16. মুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষরও একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে?

1: মাত্রাবৃত্ত
2: অক্ষরবৃত্ত
3: মুক্তক
4: স্বরবৃত্ত

Correct Answer: স্বরবৃত্ত

কবিতার নির্দিষ্ট একটি সুর বা গতি দেয়ার জন্য ছন্দব্যাকরণ তৈরি হয়েছে। স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর (যে অক্ষরে স্বরান্ত বা খোলা) এবং বদ্ধাক্ষর (যে অক্ষরে ব্যঞ্জনান্ত বা বন্ধ) উভয়ই একমাত্রা হিসেবে গণনা করা হয়।

17. নিচের কোনটি অশুদ্ধ?

1: অহিংস-সহিংস
2: প্রসন্ন-বিষণ্ণ
3: দোষী-নির্দোষী
4: নিষ্পাপ-পাপিনী

Correct Answer: দোষী-নির্দোষী

দোষী-নির্দোষী এটি অশুদ্ধ। শুদ্ধরূপ হবে দোষী-নির্দোষ।

18. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?

1: বুদ্ধদেব বসু
2: দীনেশরঞ্জন দাশ
3: সজনীকান্ত দাস
4: প্রেমেন্দ্র মিত্র

Correct Answer: দীনেশরঞ্জন দাশ

১৯২৩ সালে কলকাতা থেকে মাসিক ‘কল্লোল’ পত্রিকা প্রকাশিত হয়। এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।

19. “আমি এ কথা, এ ব্যাথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি”।- রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?

1: অপনোদন অর্থে
2: পূজা অর্থে
3: বিলানো অর্থে
4: উপহার অর্থে

Correct Answer: পূজা অর্থে

‘নিছনি’ শব্দের আভিধানিক অর্থ রূপ, লাবণ্য, উপহার, অর্ঘ্য ইত্যাদি। রবীন্দ্রনাথের এ গানে চরণতলে ‘নিছনি’ শব্দটি অর্ঘ্য অর্থাৎ পূজা অর্থে ব্যবহৃত হয়েছে।

20. “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম”। -কে বলেছেন?

1: মোতাহের হোসেন চৌধুরী
2: রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
3: প্রমথ চৌধুরী
4: কাজী আব্দুল ওদুদ

Correct Answer: মোতাহের হোসেন চৌধুরী

ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুক্তবুদ্ধিচর্চা আন্দোলনের অন্যতম পুরোধা, প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩-১৯৫৬) রচিত প্রবন্ধের সংকলন ‘সংস্কৃতি – কথা'(১৯৫৮)। উপরিউক্ত বাক্যটি মোতাহের হোসেন চৌধুরী তার ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধে উল্লেখ করেছেন।