🎓 Quick Menu
বিসিএস প্রিলি প্রস্তুতি পরীক্ষা (BCS) Bangla

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

1: শূণ্য
2: ত্রিভুজ
3: পূন্য
4: ভূবন

Correct Answer: ত্রিভুজ

প্রদত্ত অপশনে শুদ্ধ বানান ত্রিভুজ। শূণ্য, পূণ্য ও ভূবন তিনটি অশুদ্ধ। এদের সঠিক বানান শূন্য, পুণ্য, ভুবন।

2. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?

1: জবাবদিহি
2: মিথস্ক্রিয়া
3: একত্রিত
4: গৌরবিত

Correct Answer: একত্রিত

‘একত্রিত‘ শব্দটি প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধ। এর শুদ্ধ প্রয়োগ একত্র। শব্দে অনেক সময় প্রত্যয়জনিত ত্রুটি লক্ষ করা যায়। যেমন- উৎকর্ষতা শব্দের শুদ্ধরূপ উৎকর্ষ।

3. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?

1: ৭টি
2: ৮টি
3: ৬টি
4: ১১টি

Correct Answer: ৭টি

বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি । যথা; অ, আ, ই, উ, এ, ও, অ্যা।

4. ‘বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

1: সংস্কৃত
2: হিন্দি
3: অহমিয়া
4: তুর্কি

Correct Answer: তুর্কি

‘বাবা’ শব্দটি তুর্কি ভাষার শব্দ। আরো কয়েকটি তুর্কি ভাষার শব্দঃ চাকর, চাকু, তোপ, উজবুক, উর্দি কুলি, খান , খোকা, বাবুর্চি , বেগম মুচলেকা ইত্যাদি।

5. ‘Null and void’ -এর বাংলা পরিভাষা কোনটি?

1: বাতিল
2: পালাবদল
3: মামুলি
4: নিরপেক্ষ

Correct Answer: বাতিল

‘Null and void’ -এর বাংলা পরিভাষা বাতিল।

6. কোনটি শুদ্ধ বানান?

1: স্বায়ত্তশাসন
2: সায়ত্তশাসন
3: সায়ত্ত্বশাসন
4: স্বায়ত্বশাসন

Correct Answer: স্বায়ত্তশাসন

স্বায়ত্তশাসন শুদ্ধ বানান।

7. ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ?

1: দেশি
2: বিদেশি
3: তদ্ভব
4: অর্ধ-তৎসম

Correct Answer: অর্ধ-তৎসম

বাংলা ভাষার কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধ-তৎসম । যেমন- জ্যোছনা, ছেনাদ্দ, গিন্নী, বোষ্টম, কুচ্ছিত ইত্যাদি।

8. ‘শ্রদ্ধা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

1: শ্রৎ + √ধা + অ + আ
2: শ্রৎ + √ধা + আ
3: শ + √ধা + আ
4: শ্রু + √ধা + আ

Correct Answer: শ্রৎ + √ধা + অ + আ

শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা।

9. ‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ?

1: তৎপুরুষ
2: কর্মধারয়
3: অব্যয়ীভাব
4: বহুব্রীহি

Correct Answer: তৎপুরুষ

পুষ্পের সৌরভ = পুষ্পসৌরভ, ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথাঃ চায়ের বাগান= চাবাগান, খেয়ার ঘাট=খেয়া ঘাট।

10. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

1: অর্ণব
2: অর্ক
3: প্রসূন
4: পলব

Correct Answer: অর্ক

সূর্য শব্দের প্রতিশব্দ- অর্ক, ভানু, তপন, দিবাকর, ভাস্কর, মার্তণ্ড। অর্নব শব্দের অর্থ সাগর, সমুদ্র, অম্বুধি, সিন্ধু। প্রসূন অর্থ- ফুল, কুসুম, পুষ্প। পল্লব অর্থ- গাছের পাতা, কচি পাতা।

11. ‘হ্ম’ যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?

1: হ্ + ম
2: ক্ + ষ
3: মৃ + ম
4: ম্ + হ

Correct Answer: হ্ + ম

হ্ + ম = ‘হ্ম’ । যেমন- ব্রহ্ম, ব্রাহ্মণ। ক্ষ=ক+ষ।

12. ‘সদ্যোজাত’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

1: সৎ + জাত
2: সদ্যো + জাত
3: সদ্যঃ + জাত
4: সদ্য + জাত

Correct Answer: সদ্যঃ + জাত

সদ্যঃ + জাত = সদ্যোজাত। অ-কারের পরস্থিত স্ – জাত বিসর্গের পর ঘোষ অল্প প্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি, কিংবা অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স-জাত বিসর্গ স্থলে ও – কার হয়। যেমন – তিরঃ+ধান=তিরোধান, মনঃ+রম=মনোরম।

13. ‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

1: ত্যক্ত
2: গ্রাহ্য
3: দৃঢ়
4: গূঢ়

Correct Answer: গূঢ়

ব্যক্ত (প্রকাশ পেয়েছে) শব্দের বিপরীতার্থক শব্দ গূঢ় (গুপ্ত, লুকায়িত, দুর্বোধ্য)। ত্যক্ত শব্দের বিপরীত শব্দ গৃহীত, গ্রাহ্য শব্দের বিপরীত শব্দ অগ্রাহ্য, দৃঢ় শব্দের বিপরীত শিথিল।

14. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

1: চামার
2: ধারালো
3: মোড়ক
4: পোষ্টাই

Correct Answer: মোড়ক

বাংলা কৃৎ-প্রত্যয় ‘অক’ যোগে গঠিত শব্দ মোড়ক। ধারালো বিশেষণ পদ। চামার তদ্ভব শব্দ। পোষ্টাই তদ্ভব শব্দ।

15. কোনটি সার্থক বাক্যের গুণ নয়?

1: আকাঙ্ক্ষা
2: যোগ্যতা
3: আসক্তি
4: আসত্তি

Correct Answer: আসক্তি

সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকবে। যথাঃ ১।আকাঙ্ক্ষা ২।আসত্তি ৩।যোগ্যতা।

16. গঠনরীতিতে ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত-

1: পদাবলি
2: ধামালি
3: প্রেমগীতি
4: নাটগীতি (নাট্যগীতি)

Correct Answer: নাটগীতি (নাট্যগীতি)

গঠননৈপুণ্যের দিক থেকে শ্রীকৃষ্ণকীর্তনের অধিকাংশ পদই কৃষ্ণ-রাধা-বড়াইয়ের সংলাপ, তাই এগুলোকে গানে রচিত নাটকীয় সংলাপও বলা যায়। শ্রীকৃষ্ণ কীর্তন আঙ্গিক বা গঠনগত দিক দিয়ে নাটগীতি, প্রকরণে পদাবলি, শোণিত প্রেমগীতি, ও রস সঞ্চালনায় ভূমিকা পালন করেছে ধামালি।

17. ‘সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?

1: চর্যাপদ
2: পদাবলি
3: মঙ্গলকাব্য
4: রোমান্সকাব্য

Correct Answer: চর্যাপদ

চর্যাপদের ভাষাকে কেউ কেউ সন্ধ্যা ভাষা বা সন্ধা ভাষা বলেছেন ।

18. দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন?

1: ফরিদপুর
2: সিলেট
3: কৃষ্ণনগর
4: চট্টগ্রাম

Correct Answer: চট্টগ্রাম

দৌলত উজির বাহরাম খান চট্টগ্রামের ফতেহ্নাদ জাফরাবাদের অধিবাসী ছিলেন। তার পিতা মোবারক খান চট্টগ্রামের অধিপতির কাছ থেকে দৌলত উজির উপাধি পেয়েছিলেন।

19. ‘চন্দ্রাবতী’ কী?

1: নাটক
2: কাব্য
3: পদাবলী
4: পালাগান

Correct Answer: কাব্য

আরকান রাজসভার অমাত্য কোরেশী মাগন ঠাকুর রচিত কাব্য ‘চন্দ্রাবতী’ ।

20. “বিদ্যাপতি” কোন রাজসভার কবি ছিলেন?

1: রোসাঙ্গ
2: কৃষ্ণনগর
3: বিক্রমপুর
4: মিথিলা

Correct Answer: মিথিলা

বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি। রাজা শিবসিংহ তাকে কবিকণ্ঠহার উপাধিতে ভূষিত করেন। কৃষ্ণনগরের রাজসভার কবি ভারতচন্দ্র রায় গুণাকর।