🎓 Quick Menu
বিসিএস প্রিলি প্রস্তুতি পরীক্ষা (BCS) Bangla

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?

1: আত্মচরিত
2: আত্মকথা
3: আত্মজিজ্ঞাসা
4: আমার কথা

Correct Answer: আত্মচরিত

বাংলা গদ্যের জনক ও বাংলা গদ্যে প্রথম যতি চিহ্ন ব্যবহারকারী বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক বর্ণনাধর্মী অসমাপ্ত রচনা আত্মচরিত।

2. রোকয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচূর’ কোন ধরনের রচনা?

1: প্রবন্ধ
2: উপন্যাস
3: নাটক
4: আত্মজীবনী

Correct Answer: প্রবন্ধ

মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচূর’ প্রবন্ধ ঘরানার রচনা।

3. কোনটি জসীমউদ্দীনের রচনা?

1: গাজী মিয়ার বস্তানী
2: হাঁসুলী বাঁকের উপকথা
3: ভাওয়াল গড়ের উপাখ্যান
4: ঠাকুরবাড়ির আঙিনা

Correct Answer: ঠাকুরবাড়ির আঙিনা

‘ঠাকুরবাড়ির আঙিনা” জসীমউদ্দীনের স্মৃতিকথামূলক গদ্যগ্রন্থ রচনা। ‘গাজী মিয়ার বস্তানী”-মীরমশার্ফ, হাঁসূলী বাঁকের উপকথা- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ভাওয়ালগড়ের উপাখ্যান – আবু জাফর শামসুদ্দীন।

4. ‘আমার ঘরের চাবি পরের হাতে’- গানটির রচয়িতা কে?

1: লালন শাহ্
2: হাসন রাজা
3: পাগলা কানাই
4: রাধারমণ দত্ত

Correct Answer: লালন শাহ্

বাউলসাধক লালন সাঁই রচিত কয়েকটি জনপ্রিয় গান- ‘আমার ঘরের চাবি পরের হাতে”, ”খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’। মরমি হাসন রাজার জনপ্রিয় গান”লোকে বলে বলেরে”, ”বাউলা কে বানাইলো রে”। পাগলা কানাই ছিলেন প্রতিদ্বন্দ্বিতামূলক ও আধ্যাত্মিক গানে পারদর্শী এবং রাধারামণ দত্ত হলেন ধামাইল গানের প্রবক্তা।

5. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?

1: নেকড়ে অরণ্য
2: বন্দী শিবির থেকে
3: নিষিদ্ধ লোবান
4: প্রিয়যোদ্ধা প্রিয়তম

Correct Answer: বন্দী শিবির থেকে

মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ ”বন্দী শিবির থেকে” (১৯৭২)। এ কাব্যগ্রন্থের প্রতিটি কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে।

6. কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি ?

1: আগমনী
2: কোরবানী
3: প্রলয়োল্লাস
4: বিদ্রোহী

Correct Answer: প্রলয়োল্লাস

কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নি-বীণা”(১৯২২)। এ কাব্যগ্রন্থে মোট ১২টি কবিতা স্থান পেয়েছে। এই গ্রন্থের প্রথম ও দ্বিতীয় কাব্য যথাক্রমে ”প্রলয়োল্লাস” ও ”বিদ্রোহী”।

7. দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?

1: কলকাতা
2: ঢাকা
3: লন্ডন
4: মুর্শিদাবাদ

Correct Answer: ঢাকা

দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ” নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।

8. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?

1: শেষলেখা
2: শেষপ্রশ্ন
3: শেষকথা
4: শেষদিন

Correct Answer: শেষলেখা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ শেষলেখা। তিনি মোট ৫৬ টি কাব্যগ্রন্থ রচনা করেন।

9. ‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?

1: কাজী আবদুল ওদুদ
2: আবুল ফজল
3: রশীদ করিম
4: হুমায়ুন কবির

Correct Answer: হুমায়ুন কবির

নদী ও নারী উপন্যাসের রচয়িতা লেখক ও রাজনীতিবিদ হুমায়ুন কবির।

10. ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?

1: আবু ইসহাক
2: সুনীল গঙ্গোপাধ্যায়
3: প্রমথনাথ বিশী
4: প্রমথ চৌধুরী

Correct Answer: প্রমথ চৌধুরী

বাংলা গদ্যে চলিত রীতির জনক ও সবুজপত্র পত্রিকার প্রথম সম্পাদক ‘বীরবল’।

11. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ একটি-

1: উপন্যাস
2: ছোটগল্প
3: প্রবন্ধ
4: অনুবাদ নাটক

Correct Answer: অনুবাদ নাটক

মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়ারের ”The Taming of the Shrew” নাটকের অনুবাদ করেন ”মুখরা রমণী বশীকরণ”।

12. ‘চন্দরা’ চরিত্রের স্রষ্টা কে?

1: বুদ্ধদেব বসু
2: রবীন্দ্রনাথ ঠাকুর
3: মীর মশাররফ হোসেন
4: সৈয়দ শামসুল হক

Correct Answer: রবীন্দ্রনাথ ঠাকুর

বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের ”শাস্তি” গল্পের প্রধান চরিত্র ”চন্দরা’।

13. ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

1: কাজী নজরুল ইসলাম
2: শাহাদাৎ হোসেন
3: সঞ্জয় ভট্টাচার্য
4: সুধীন্দ্রনাথ দত্ত

Correct Answer: সঞ্জয় ভট্টাচার্য

কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা ”পূর্বাশা”। পত্রিকাটি ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয়।

14. কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?

1: হরপ্রসাদ শাস্ত্রী
2: রামরাম বসু
3: দেবেন্দ্রনাথ ঠাকুর
4: অক্ষয়কুমার দত্ত

Correct Answer: রামরাম বসু

ইংরেজশাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ সালে ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে এ কলেজে বাংলা বিভাগ খোলা হয়। এ কলেজের অন্যতম শিক্ষক ছিলেন রামরাম বসু, উইলিয়াম কেরি।

15. কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয়?

1: ১৮৬০
2: ১৮৬৫
3: ১৮৫৯
4: ১৮৬১

Correct Answer: ১৮৬১

মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য ”মেঘনাদবধ কাব্য” (১৮৬১)।

16. অম্বর এর প্রতিশব্দ কোনটি?

1: পৃথিবী
2: জল
3: সমুদ্র
4: আকাশ

Correct Answer: আকাশ

অম্বর এর প্রতিশব্দ আকাশ।

17. ‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?

1: দুর + বস্থা
2: দু + অবস্থা
3: দুঃ + অবস্থা
4: দুরা + বস্থা

Correct Answer: দুঃ + অবস্থা

দুঃ + অবস্থা = দুরবস্থা। এটি বিসর্গ সন্ধির উদাহরণ।

18. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে ?

1: আনন
2: আষাঢ়
3: আঘাটা
4: আয়না

Correct Answer: আঘাটা

”আঘাটা” শব্দটি বাংলা ”আ” উপসর্গ যোগে গঠিত। এর গঠন; আ + ঘাট = আঘাট > আঘাটা।”আনন” শব্দটি সংস্কৃত ”আ” উপসর্গ যোগে গঠিত। এর গঠন হলো; আ + অন্ + অন = আনন।

19. বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে?

1: প্রাতিপদিক
2: নাম-পদ
3: মৌলিক শব্দ
4: কৃদন্ত শব্দ

Correct Answer: প্রাতিপদিক

বিভক্তিহীন নাম-শব্দকে প্রাতিপদিক বলে।

20. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে :

1: গাজী মিয়ার বস্তানী
2: আলালের ঘরের দুলাল
3: হুতোম প্যাঁচার নক্সা
4: কলিকাতা কমলালয়

Correct Answer: গাজী মিয়ার বস্তানী

মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে – গাজী মিয়ার বস্তানী। ’আলালের ঘরের দুলাল”- প্যারীচাঁদ মিত্র, ”হুতোম প্যাঁচার নকশা”- কালীপ্রসন্ন সিংহ, ”কলিকাতা কমলালয়”- ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।