🎓 Quick Menu
বিসিএস প্রিলি প্রস্তুতি পরীক্ষা (BCS) Bangla

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?

1: উপনেতা
2: উপভোগ
3: উপগ্রহ
4: উপসাগর

Correct Answer: উপভোগ

উপগ্রহ, উপসাগর, উপনেতা এই তিন শব্দে ‘ক্ষুদ্র’ বা ‘সদৃশ’ অর্থে ‘উপ’ উপসর্গ ব্যবহৃত হয়েছে। অন্যদিকে উপভোগ শব্দে ‘উপ’ উপসর্গ ‘বিশেষ তৃপ্তি‘ অর্থে ব্যবহৃত হয়েছে।

2. ‘আগুন’- এর সমার্থক শব্দ কোনটি?

1: ভাতি
2: অনল
3: অংশু
4: জ্যোতি

Correct Answer: অনল

‘আগুন’- এর সমার্থক শব্দ ”অনল”। ভাতি, অংশু ও জ্যোতি ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ।

3. কোনটি অপাদান কারক?

1: গৃহহীনে গৃহ দাও
2: জিজ্ঞাসিব জনে জনে
3: ট্রেন স্টেশন ছেড়েছে
4: বনে বাঘ আছে

Correct Answer: ট্রেন স্টেশন ছেড়েছে

যা থেকে কিছু বিচ্যুত, গৃহিত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপদান কারক বলে। যেমন – ট্রেন স্টেশন ছেড়েছে। অন্য অপশনগুলো- *জিজ্ঞাসিব জনে জনে- কর্মকারক, *বনে বাঘ আছে- অধিকরণ কারক, *গৃহহীনে গৃহ দাও- সম্প্রদান কারক।

4. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!’ – বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

1: অনন্বয়ী অব্যয়
2: অনুকার অব্যয়
3: পদান্বয়ী অব্যয়
4: অনুসর্গ অব্যয়

Correct Answer: অনন্বয়ী অব্যয়

যেসব অব্যয় বাক্যের অন্যপদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন- আপনি যা জানেন তাতো ঠিকই ঘটে। এখানে ‘তো’ অনন্বয়ী অব্যয়।

5. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?

1: বিশেষ্য ও ক্রিয়া
2: বিশেষণ ও ক্রিয়া
3: বিশেষ্য ও বিশেষণ পদে
4: ক্রিয়া ও সর্বনাম

Correct Answer: ক্রিয়া ও সর্বনাম

সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য সর্বনাম ও ক্রিয়া পদে বেশি বেশি দেখা যায়। সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।

6. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

1: করছিলাম
2: করেছি
3: করছি
4: করব

Correct Answer: করব

‘করব’ ক্রিয়া দ্বারা ভবিষ্যৎ কালে ঘটবে এমন কাল নির্দেশ করে, এটি সাধারণ ভবিষ্যৎ কাল এবং যৌগিক কাল নয়।

7. জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেন কে?

1: বিষ্ণু দে
2: বুদ্ধদেব বসু
3: রবীন্দ্রনাথ ঠাকুর
4: সৈয়দ শামসুল হক

Correct Answer: বুদ্ধদেব বসু

জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশকে “চিত্ররূপময়” বলে আখ্যায়িত করেন।

8. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?

1: তামসিক
2: বারুই
3: পানব্যবসায়ী
4: পর্ণকার

Correct Answer: তামসিক

তাম্বুলিক অর্থ বারুই, পান-ব্যবসায়ী, পর্ণকার। তামসিক অর্থ মেঘাচ্ছন্ন, অজ্ঞানতাপ্রসূত। প্রশ্নে উল্লিখিত ”তাম্বুলিক” শব্দের স্থলে ”তাম্বূলিক” হবে।

9. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?

1: অজানা
2: দোতলা
3: আশীবিষ
4: কানাকানি

Correct Answer: কানাকানি

যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে একজাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমনঃ কানে কানে যে কথা = কানাকানি। অন্যদিকে অজানা, দোতলা, ও আশীবিষ যথাক্রমে নঞ, প্রত্যয়ান্ত ও ব্যাধিকরণ বহুব্রীহি সমাস।

10. রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটক হচ্ছে:

1: বৈকুণ্ঠের খাতা
2: জামাই বারিক
3: .বিবাহ-বিভ্রাট
4: হিতে বিপরীত

Correct Answer: বৈকুণ্ঠের খাতা

রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটক হচ্ছে- বৈকুণ্ঠের খাতা। ‘জামাই বারিক'(প্রহসন)-দীনবন্ধু মিত্র, ’বিবাহ বিভ্রাট’ (প্রহসন) – অমৃতলাল বসু, ‘হিতে বিপরীত”(প্রহসন) – জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।

11. ‘Hand out’- এর বাংলা পরিভাষা হচ্ছে:

1: হস্তপত্র
2: ज्ञापनপত্র
3: তথ্যপত্র
4: প্রচারপত্র

Correct Answer: ज्ञापनপত্র

‘Hand out’- এর বাংলা পরিভাষা হচ্ছে: জ্ঞাপনপত্র।

12. ‘বাঁধনহারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

1: ভ্রমণ কাহিনি
2: উপন্যাস
3: নাটক
4: কবিতা

Correct Answer: উপন্যাস

‘বাঁধনহারা’ কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাস।

13. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

1: পদ্মমণি
2: পদ্মাবতী
3: পদ্মগোখরা
4: পদ্মরাগ

Correct Answer: পদ্মরাগ

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ। পদ্মাবতী নামের কাব্য লিখেন আলাওল। পদ্মাবতী নামের নাটক লিখেন মাইকেল মধুসূদন দত্ত। ”পদ্ম-গোখরা” গল্পের রচয়িতা কাজী নজরুল ইসলাম।

14. ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?

1: বক্র
2: গরল
3: কুটিল
4: জটিল

Correct Answer: গরল

সরল শব্দের বিপরীতার্থক শব্দ বক্র, কুটিল, জটিল। ‘গরল’ শব্দটি অমৃত শব্দের বিপরীত শব্দ।

15. ‘বেদান্ত গ্রন্থ’ ও ‘বেদান্ত সার’ কার রচনা?

1: রাজা রামমোহন রায়
2: গোলকনাথ শর্মা
3: রামরাম বসু
4: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

Correct Answer: রাজা রামমোহন রায়

‘বেদান্ত গ্রন্থ’ ও ‘বেদান্ত সার’ রাজা রামমোহন রায়ের রচনা।

16. খনার বচন – এর মূলভাব কী?

1: লৌকিক প্রণয়সংগীত
2: শুদ্ধ জীবনযাপন রীতি
3: সামাজিক মঙ্গলবোধ
4: রাষ্ট্র পরিচালনা নীতি

Correct Answer: শুদ্ধ জীবনযাপন রীতি

বিখ্যাত বাঙালি মহিলা জ্যোতিষী খনা রচিত ‘খনার বচন’ মূলত কৃষিভিত্তিক ছড়া। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাষাবাদ, বৃক্ষরোপণ, গৃহনির্মাণ ইত্যাদি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে খনার বচন রচিত, যা শুদ্ধ জীবনযাপন রীতির অন্তর্গত।

17. দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?

1: তৃতীয়া বিভক্তি
2: প্রথমা বিভক্তি
3: দ্বিতীয়া বিভক্তি
4: শূণ্য বিভক্তি

Correct Answer: তৃতীয়া বিভক্তি

দ্বারা, দিয়া, কর্তৃক হলো করণ কারকের তৃতীয়া বিভক্তি।

18. ‘অভিরাম’ শব্দের অর্থ কী?

1: বিরামহীন
2: বালিশ
3: চলন
4: সুন্দর

Correct Answer: সুন্দর

‘অভিরাম’ একটি বিশেষণ পদ। অভিরাম শব্দের অর্থ সুন্দর, আনন্দদায়ক, মনোহর।

19. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

1: কারক
2: লিখিত
3: বেদনা
4: খেলনা

Correct Answer: খেলনা

খেল্‌ (ধাতু) + না = খেলনা। এখানে ‘না’ একটি বাংলা কৃৎ-প্রত্যয়।

20. ‘Attested’-এর বাংলা পরিভাষা কোনটি?

1: সত্যায়িত
2: প্রত্যয়িত
3: সত্যায়ন
4: সংলগ্ন/সংলাগ

Correct Answer: সত্যায়িত

‘Attested’-এর বাংলা পরিভাষা সত্যায়িত। তবে ক্ষেত্রবিশেষে প্রত্যয়িতও ব্যবহৃত হয়।