🎓 Quick Menu
বিসিএস প্রিলি প্রস্তুতি পরীক্ষা (BCS) Bangla

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?

1: তোমাকে অভিবাদন, প্রিয়তমা
2: হুলিয়া
3: সোনালী কাবিন
4: স্মৃতিস্তম্ভ

Correct Answer: স্মৃতিস্তম্ভ

ভাষা আন্দোলন নিয়ে লেখা ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ।

2. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই?

1: ক্রিয়ার কাল
2: রস তত্ত্ব
3: বাক্যতত্ত্ব
4: রূপতত্ত্ব

Correct Answer: বাক্যতত্ত্ব

ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্ব বা রূপতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানই হলো বাক্যতত্ত্ব।

3. কোন বানানটি শুদ্ধ?

1: মনকষ্ট
2: মনঃকষ্ট
3: মনোকষ্ট
4: মণ কষ্ট

Correct Answer: মনঃকষ্ট

বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী মনঃ + কষ্ট = মনঃকষ্ট। এটি শুদ্ধ বানান।

4. প্রচুর + য = প্রাচুর্য, কোন প্রত্যয়?

1: কৃৎ প্রত্যয়
2: তদ্ধিত প্রত্যয়
3: বাংলা কৃৎ প্রত্যয়
4: সংস্কৃত তদ্ধিত প্রত্যয়

Correct Answer: সংস্কৃত তদ্ধিত প্রত্যয়

প্রচুর + য (ষ্ণ্য) = প্রাচুর্য। এটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।

5. ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে?

1: হসন্ত
2: কার
3: রেফ
4: ফলা

Correct Answer: ফলা

ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। যেমন: য-ফলা, র-ফলা, ব-ফলা ইত্যাদি।

6. পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল কার?

1: দাশরথি রায়
2: রামনিধি গুপ্ত
3: ফকির গরীবুল্লাহ
4: রামরাম বসু

Correct Answer: দাশরথি রায়

দাশরথি রায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি স্বভাবকবি এবং পাঁচালী গানের রচয়িতা।

7. চারণ কবি হিসেবে বিখ্যাত কে?

1: ভরতচন্দ্র
2: আলাওল
3: মুকুন্দদাস
4: চন্দ্রাবতী

Correct Answer: মুকুন্দদাস

মুকুন্দদাসকে চারণ কবি বলা হয়। তিনি স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু বিপ্লবী গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন।

8. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র?

1: হৈমন্তী
2: বিনোদিনী
3: আশালতা
4: চারুলতা

Correct Answer: চারুলতা

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের কেন্দ্রীয় ও বিখ্যাত চরিত্র হলো ‘চারুলতা’।

9. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

1: শশব্যস্ত
2: কালচক্র
3: পরানপাখি
4: মনমাঝি

Correct Answer: শশব্যস্ত

উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হলো: শশব্যস্ত (শশকের ন্যায় ব্যস্ত)।

10. অপিনিহিতির উদাহরণ কোনটি?

1: জন্ম > জম্ম
2: আজি > আইজ
3: ডেস্ক > ডেক্স
4: লাবু > লাউ

Correct Answer: আজি > আইজ

শব্দের মধ্যে ই-কার বা উ-কার তার স্বাভাবিক অবস্থানের আগে উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন: আজি > আইজ।

11. কুসীদজীবী বলতে কাদের বোঝায়?

1: চারণকবি
2: সুদখোর
3: কৃষিজীবী
4: জেলে

Correct Answer: সুদখোর

‘কুসীদজীবী’ অর্থ সুদখোর; যে ব্যক্তি সুদের বিনিময়ে টাকা ধার দিয়ে জীবিকা অর্জন করে।

12. অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?

1: আবছায়া
2: নিখুঁত
3: আলুনি
4: অকাজ

Correct Answer: আলুনি

অভাব অর্থে ‘আ’ উপসর্গ ব্যবহৃত হয়েছে ‘আলুনি’ (লবণের অভাব) শব্দটিতে।

13. নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়? (দ্রাতারিদা, অহোরাত্র, সাব ব অ ধ্য, রা বা বি প নি)

1: দ্রাতারিদা
2: অহোরাত্র
3: সাব ব অ ধ্য
4: রা বা বি প নি

Correct Answer: অহোরাত্র

‘অহোরাত্র’ নিজেই একটি অর্থবোধক শব্দ, যার অর্থ দিন ও রাত।

14. উদ্বাসন শব্দের অর্থ কী?

1: বাসভুমি থেকে বিতাড়িত হওয়া
2: বাসভুমির সম্মুখস্ত ভূমি
3: অজ্ঞাত বিষয় প্রকাশ করা
4: বিকাশ

Correct Answer: বাসভুমি থেকে বিতাড়িত হওয়া

শব্দটির অর্থ বাস্তুচ্যুত বা বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায় (তৎসম বা সংস্কৃত)উৎ+√বস্+ণিচ্+অন(ল্যুট্)

15. কিত্তনখেলা নাটকটির বিষয়বস্তু কী?

1: যন্ত্রণাদগ্ধ জীবন
2: স্নিগ্ধ শ্যামল প্রকৃতির রূপ
3: লোকায়ত জীবন-সংস্কৃতি
4: দেশ বিভাগজনিত জীবন যন্ত্রণা

Correct Answer: লোকায়ত জীবন-সংস্কৃতি

সেলিম আল দীন রচিত কিত্তনখোলা নাটকটি লোকায়ত জীবন সংস্কৃতি নিয়ে কথা বলে।

16. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?

1: সিংহ চিহ্নিত আসন=সিংহাসন
2: মহান যে পুরুষ=মহাপুরুষ
3: কুসুমের মতো কোমল=কুসুমকোমল
4: জায়া ও পতি=দম্পতি

Correct Answer: সিংহ চিহ্নিত আসন=সিংহাসন

মধ্যপদলোপী কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে একটি মধ্যপদের আগমন ঘটে এবং এই মধ্যপদটি সমস্তপদে লোপ পায়। এখানে সিংহাসন এ মধ্যপদের লোপ ঘটেছে।

17. বাক্যের দুটি অংশ কী কী?

1: প্রসাদগুণ, মাধুর্যগুণ
2: উপমা, অলংকার
3: উদ্দেশ্য, বিধেয়
4: সাধু, চলিত

Correct Answer: উদ্দেশ্য, বিধেয়

বাক্যের দুটি অংশ – উদ্দেশ্য ও বিধেয়। যাকে নিয়ে কথা বলা হচ্ছে সে উদ্দেশ্য এবং যা বলা হচ্ছে তা বিধেয়

18. যিনি ন্যায় শাস্ত্র জানেন তাঁকে কী বলা হয়?

1: ন্যায়বাগীশ
2: নৈয়ায়িক
3: ন্যায়পাল
4: ন্যায়ঋগ্ধ

Correct Answer: নৈয়ায়িক

যিনি ন্যায়শাস্ত্র জানেন এক কথায় প্রকাশ নৈয়ায়িক

19. মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি?

1: চন্দ্রাবতী
2: পদ্মাবতী
3: মধুমালতী
4: লাইলী মজনু

Correct Answer: পদ্মাবতী

মহাকবি আলাওল পদ্মাবতী কবিতা রচনা করেন

20. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?

1: বাাংলা
2: সংস্কৃত
3: হিন্দি
4: অস্ট্রিক

Correct Answer: অস্ট্রিক

আদি অধিবাসীরা অস্ট্রিক ভাষায় কথা বলতো