🎓 Quick Menu
বিসিএস প্রিলি প্রস্তুতি পরীক্ষা (BCS) Bangla

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. সঠিক বানান নয় কোনটি?

1: ধরণি
2: মূর্ছা
3: গুণ
4: প্রানী

Correct Answer: প্রানী

সঠিক বানান ‘প্রাণী’

2. কোনটি শুদ্ধ নয়?

1: যন্ত্রনা
2: শূভ্র
3: সহযোগিতা
4: স্বতঃ স্ফূর্ত

Correct Answer: যন্ত্রনা

সঠিক বানান হবে ‘যন্ত্রণা’

3. কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে?

1: পদাবলী
2: গীতগোবিন্দ
3: চর্যাপদ
4: চৈতন্যজীবনী

Correct Answer: চর্যাপদ

বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ যে ভাষায় লেখা হয়েছে তা সন্ধ্যাভাষা নামে পরিচিত।

4. ঐহিক এর বিপরীত শব্দ কোনটি?

1: ঈদৃশ
2: পারত্রিক
3: মাঙ্গলিক
4: আকস্মিক

Correct Answer: পারত্রিক

ঐহিক এর বিপরীত শব্দ পারত্রিক

5. সবুজপত্র’ পত্রিকাটির সম্পাদক কে?

1: রবীন্দ্রনাথ ঠাকুর
2: শূেখ ফজলুল করিম
3: প্রমথ চৌধুরী
4: মোহাম্মদ নাসির উদ্দিন

Correct Answer: প্রমথ চৌধুরী

সবুজপত্র একটি মাসিক সাময়িকী/পত্রিকা। এটি প্রথম প্রকাশিত বৈশাখ ১৩২১ (১৯১৪ খ্রি.) । পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী।

6. আমার জ্বর জ্বর লাগছে এখানে জ্বর জ্বর কোন প্রকারের শব্দ?

1: দিরুক্ত শব্দ
2: সমার্থক শব্দ
3: যুগ্ম শব্দ
4: শব্দদিত্ব

Correct Answer: দিরুক্ত শব্দ

শব্দের পরপর দুবার ব্যবহৃত হয়ে কোন বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। এখানে জ্বর জ্বর একটি দ্বিরুক্ত শব্দ

7. শুদ্ধ বাক্য নয় কোনটি?

1: বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই
2: ইশ! যদি পাখির মত পাখা পেতাম।
3: অঅকারণে ঋণ করিও না
4: হয়তো সোহমা আসতে পারে

Correct Answer: অঅকারণে ঋণ করিও না

অঅকারণে ঋণ করিওনা একটি অশুদ্ধ বাক্য

8. কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

1: কৃষ্+তি
2: কৃষ্+টি
3: কৃ+ইষ্টি
4: কৃষ্+ইষ্টি

Correct Answer: কৃষ্+তি

কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়: কৃষ্ + তি

9. “উলুবনে মুক্তা ছড়ানো” প্রচলিত এমন শব্দগুলোকে কী বলে?

1: প্রবাদ প্রবচন
2: এককথায় প্রকাশ
3: ভাবসম্প্রসারণ
4: বাক্য সংকোচন

Correct Answer: প্রবাদ প্রবচন

উক্তশব্দটি একটি প্রবাদ প্রবচন

10. মানুষের দেহের যেসব অঙ্গপ্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সাহায্য করে তাকে কী বলে?

1: বাক প্রত্যঙ্গ
2: অঙ্গধ্বনি
3: স্বরতন্ত্রী
4: ন্যাাসিকাতন্ত্র

Correct Answer: বাক প্রত্যঙ্গ

কিছু অঙ্গপ্রত্যঙ্গের সাথে আঘাত লেগে ধ্বনি তৈরি হয়। এগুলোকে বাক প্রত্যঙ্গ বলে

11. বাবা কোন ভাষার শব্দ?

1: তৎসম
2: তদ্ভব
3: ফারসি
4: তুর্কি

Correct Answer: তুর্কি

বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলায় এসেছে

12. অধিত্যকা এর বিপরীত শব্দ কোনটি?

1: উপত্যকা
2: ধিত্যকা
3: পার্বত্য
4: সমতল

Correct Answer: উপত্যকা

অধিত্যকা শব্দের বিপরীত শব্দ উপত্যকা

13. Notification এর বাংলা পরিভাষা কোনটি?

1: বিজ্ঞাপন
2: বিজ্ঞপ্তি
3: বিজ্ঞপ্তি ফলক
4: প্রজ্ঞাপন

Correct Answer: প্রজ্ঞাপন

Notification শব্দটিকে বাংলায় বলা হয় প্রজ্ঞাপন

14. বাঙালী উপভাষা অঞ্চল কোনটি?

1: নদীয়া
2: ত্রিপুরা
3: পুরুলিয়া
4: বরিশাল

Correct Answer: বরিশাল

উপভাষা হল একটি ভাষার ভৌগলিক রৃপভেদ। যেমন বরিশাল, চট্টগ্রাম কিংবা সিলেটে বাংলা ভাষার উপভাষা পাওয়া যায়।

15. কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

1: হিত্তিক ও তুখারিক
2: তামিল ও দ্রাবিড়
3: আর্য ও অনার্য
4: মাগধী ও গৌড়ী

Correct Answer: হিত্তিক ও তুখারিক

ইন্দো-ইয়োরোপীয় ভাষা বংশের শাখা দুইটি। যথা: কেন্তম ও শতম। তামিল, দ্রাবিড়, আর্য, অনার্য, মাগধী ও গৌড়ী শতম শাখার অন্তর্ভুক্ত।

16. রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

1: তেজি কুমিরকে রুখে দিই
2: বৃক্ষের শাখায় পাকা তেতুল
3: গাছের তেতুল কুমিরে খায়
4: ভুল থেকে শিক্ষা নিতে হবে

Correct Answer: গাছের তেতুল কুমিরে খায়

চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷

17. মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

1: মনসামঙ্গল
2: মনসাবিজয়
3: পদ্মপুরাণ
4: পদ্মাবতী

Correct Answer: পদ্মপুরাণ

বিজয়গুপ্তের পদ্মাপুরাণ একটি জনপ্রিয় কাব্য। বিজয়গুপ্তের পূর্বে আমরা পাই আদি মঙ্গল কবি কানাহরি দত্ত ও বিপ্রদাস পিপলাইকে।

18. দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

1: সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
2: কোরশী মাগন ঠাকুর
3: সুলতান বরবক শাহ
4: জমিদার নিজাম শাহ

Correct Answer: জমিদার নিজাম শাহ

দৌলত উজির বাহরাম খান নিজাম শাহের পৃষ্ঠপোষকতায় পারসিয়ান কবি জামির আরবি লোকগাথা পায় থেকে বাংলায় ‘লায়লী-মজনু’ অনুবাদ করেন। তাঁর প্রকৃত নাম বাহরাম খান। জমিদার নিজাম শাহ তাকে দৌলান করেন। গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আহাম শাহের পৃষ্ঠপোষকতায় শাহ মুহম্মদ সগীর ‘ইউসুফ-জোলেখা রচনা করেন। করুনউদ্দিন বরবক শাহের পৃষ্ঠপোষকতায় মালাধর বসু ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্য রচনা করেন। কোরেশী মাগন ঠাকুরের উৎসাহে আলাওল ‘পদ্মাবতী’ কাবা রচনা করেন।

19. চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

1: বাংলাদেশ
2: নেপাল
3: উড়িষ্যা
4: ভুটান

Correct Answer: নেপাল

১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্হাগার হতে চর্যাপদ আবিষ্কার করেন।

20. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

1: চৌবেরিয়া গ্রাম, নদীয়া
2: কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগণা
3: বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
4: দেবানন্দপুর গ্রাম, হুগলী

Correct Answer: বীরসিংহ গ্রাম, মেদিনীপুর

২৬ সেপ্টেম্বর ১৮২০ মেদিনীপুরের বীরসিংহ গ্রামে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন।