🎓 Quick Menu
বিসিএস প্রিলি প্রস্তুতি পরীক্ষা (BCS) Bangla

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. “তোমারেই যেন ভালবাসিয়াছি শত রূপে শত বার/ জনমে জনমে যুগে যুগে অনিবার।”- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?

1: অনন্ত প্রেম
2: উপহার
3: ব্যক্ত প্রেম
4: শেষ উপহার

Correct Answer: অনন্ত প্রেম

“তোমারেই যেন ভালোবাসিয়াছি. শত রূপে শত বার. জনমে জনমে, যুগে যুগে অনিবার।” কাব্যাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থের অনন্ত প্রেম কবিতার অংশ।

2. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি?

1: পন্ডিত
2: বিদ্যাসাগর
3: শাস্ত্রজ্ঞ
4: মহামহোপাধ্যায়

Correct Answer: মহামহোপাধ্যায়

১৮৯৮ সালে হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় উপাধি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কালীন বাংলা বিভাগীয় প্রধান এবং চর্যাপদ আবিষ্কারক।

3. “ঐ ক্ষেপেছে পাগলা মায়ের দামাল ছেলে”- কে এই দামাল ছেলে?

1: কাজী নজরুল ইসলাম
2: কামাল পাশা
3: চিত্তরঞ্জন দাস
4: সুভাস বসু

Correct Answer: কামাল পাশা

কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের কামাল পাশা কবিতার চরণ, ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই।

4. সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি?

1: শনিবারের চিঠি
2: রবিবারের ডাক
3: বিজলি
4: বঙ্গদর্শন

Correct Answer: শনিবারের চিঠি

সজনীকান্ত দাস বিংশ শতাব্দীর প্রথম ভাগের বাংলা সাহিত্য আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক হিসেবে তার প্রধান পরিচিতি।

5. মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়”-কে রচনা করেন এই কাব্যাংশ?

1: সুধীন্দ্রনাথ দত্ত
2: প্রেমেন্দ্র মিত্র
3: সমর সেন
4: জীবনানন্দ দাশ

Correct Answer: জীবনানন্দ দাশ

“মানুষের মৃত্যু হ’লে তবুও মানবথেকে যায়; অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে। – জীবনানন্দ দাসের মানুষেন মৃত্যু হলে কবিতার অংশ এটি।”

6. কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস?

1: কাদো নদী কাঁদো
2: নেকড়ে অরণ্য
3: রাঙা প্রভাত
4: প্রদোষে প্রাকৃতজন

Correct Answer: নেকড়ে অরণ্য

শওকত ওসমানের নেকড়ে অরণ্য ‘ উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত।

7. “মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে” – কাব্যগ্রন্থের কবি কে?

1: রফিক আজাদ
2: শঙ্খ ঘোষ
3: শক্তি চট্টোপাধ্যায়
4: শামসুর রাহমান

Correct Answer: শঙ্খ ঘোষ

“একলা হয়ে দাঁড়িয়ে আছিতোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাব মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। – শঙ্খ ঘোষের কাব্য”

8. ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?

1: তেইশ নম্বর তৈলচিত্র
2: ক্ষুধা ও আশা
3: কর্ণফুলি
4: ধানকন্যা

Correct Answer: কর্ণফুলি

কর্ণফুলী আলাউদ্দিন আল আজাদ রচিত একটি উপন্যাস । এটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।

9. নীল লোহিত কোন লেখকের ছন্মদাম?

1: অরুণ মিত্র
2: সমরেশ বসু
3: সুনীল গঙ্গোপাধ্যায়
4: সমরেশ মজুমদার

Correct Answer: সুনীল গঙ্গোপাধ্যায়

সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল লোহিত ছদ্মনামে লিখতেন। সমরেশ বসুর ছদ্মনাম ছিল কালকূট

10. “মুসলিম সাহিত্য সমাজ” প্রতিষ্ঠিত হয়-

1: ১৯ জানুয়ারি ১৯২৬
2: ১৯ ফেব্রুয়ারী ১৯২৬
3: ১৯ মার্চ ১৯২৬
4: ২৬ মার্চ ১৯২৭

Correct Answer: ১৯ জানুয়ারি ১৯২৬

মুসলিম সাহিত্য সমাজ ছিল বাংলাদেশের একটি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের দল বা সংগঠন। ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়।

11. কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

1: 1860
2: 1861
3: 1865
4: 1867

Correct Answer: 1865

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দুর্গেশনন্দিনী ১৮৬৫ সালে প্রকাশ হয়। যা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।

12. বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি?

1: বেগম রোকেয়া
2: কাদম্বরী দেবী
3: স্বর্ণকুমারী দেবী
4: নুরুন্নাহার ফয়জুন্নেসা

Correct Answer: স্বর্ণকুমারী দেবী

স্বর্ণকুমারী দেবী (২৮ আগস্ট, ১৮৫৫ – ৩ জুলাই, ১৯৩২) একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতকার ও সমাজ সংস্কারক। তিনিই ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক।

13. “আমার দেখা নয়াচীন” কে লিখেছেন?

1: মাওলানা ভাসানী
2: আবুল ফজল
3: শহীদুল্লা কায়সার
4: শেখ মুজিবুর রহমান

Correct Answer: শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ আমার দেখা নয়াচীন। তার আরো দুটি গ্রন্থ হল অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা।

14. “আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর” কার লেখা?

1: এস, ওয়াজেদ আলী
2: আবুল হাশেম
3: আবুল মনসুর আহমেদ
4: আবুল হুসেন

Correct Answer: আবুল মনসুর আহমেদ

আবুল মনসুর আহমেদের আত্মজীবনী মূলক রাজনৈতিক বই। যেটিতে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় তার অবস্থান সহ তৎকালীন রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।

15. “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

1: পর্তুগিজ
2: ফরাসি
3: আরবি
4: ফারসি

Correct Answer: ফারসি

আন্দাজ, আওয়াজ, আফসোস, আবহাওয়া, অজুহাত, আবাদ, আমদানি, আমেজ, আয়না, আরাম, আসমান, আস্তানা, আশকারা, ইয়ার, ওস্তাদ, কামাই, কারখানা, কারবার, কারিগর, কিনারা, কিশমিশ, কুস্তি, কোমর, খরচ, খঞ্জর, খরগোশ, খুব, কম, বেশি, জোড়, তোপ, চশমা, মোকদ্দমা, মালিক, সিপাহী, খোদা, দরিয়া, খাতা, গোলাপ, রোজ, গোয়েন্দা, চাকরি, চাঁদা, চাকর, চালাক, চেহারা, জবাব, দরজা, তীর (বাণ), তৈয়ার, দারোয়ান, বস্তা, বাজি, মজুর, ময়দা, মোরগ, মাহিনা, মিহি, মেথর, রপ্তানি, রাস্তা, রুমাল, রেশম, লাশ, শহর, শায়েস্তা, শিরনামা, সওদা, সবজি, সবুজ, সরকার, সর্দি, সাজা, সাদা, সানাই, সে (তিন), হপ্তা, হাজার, হিন্দু, হাঙ্গামা ইত্যাদি ফারসি শব্দের উদাহরণ।

16. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

1: আ
2: ই
3: এ
4: অ্যা

Correct Answer:

আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।

17. জিজীবিষা শব্দটির অর্থ কি?

1: জীবননাশের ইচ্ছা
2: বেঁচে থাকার ইচ্ছা
3: জীবনকে জানার ইচ্ছা
4: জীবন-জীবিকার পথ

Correct Answer: বেঁচে থাকার ইচ্ছা

জিজীবিষা শব্দটির অর্থ বেচে থাকার ইচ্ছা।

18. বড়>বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

1: বিষমীভবন
2: সমীভবন
3: ব্যঞ্জনদ্বিত্ব
4: ব্যাঞ্জন-বিকৃতি

Correct Answer: ব্যঞ্জনদ্বিত্ব

একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরণ বলে। যেমন: ধপ + ধপ = ধপাধপ। এখানে ‘বড্ড’ দ্বিত্ব ব্যঞ্জনের উদাহরণ।

19. “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

1: রামায়নের সাত পর্ব
2: রামায়ণে বর্ণিত বৃক্ষ
3: রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র
4: বৃহৎ বিষয়

Correct Answer: বৃহৎ বিষয়

বাল্মীকি রচিত রামায়ন ২৪ হাজার শ্লোকের বিশাল বড় মহাকাব্য। এটি সাতটি বৃহৎ কান্ড বা ঘটনায় বিভক্ত। এজন্য বৃহৎ বিষয় বোঝাতে সপ্তকান্ড রামায়ন বলা হয়।

20. “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

1: প্রত্যায়িত
2: সত্যায়িত
3: প্রত্যয়িত
4: সত্যয়িত

Correct Answer: সত্যায়িত

“Attested” পারিভাষিক শব্দটি সত্যায়িত অর্থে ব্যবহার করা হয়।