🎓 Quick Menu
বিসিএস প্রিলি প্রস্তুতি পরীক্ষা (BCS) Bangla

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. “আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’— এ গানের প্রথমসুরকার কে?

1: আবদুল গাফফার চৌধুরী
2: আসাদ চৌধুরী
3: আলতাফ মাহমুদ
4: আব্দুল লতিফ

Correct Answer: আব্দুল লতিফ

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ।

2. ১৯৮৫ সালে নাসির উদ্দিন স্বর্ণ পদক কে পান?

1: সৈয়দ আলী আহসান
2: সৈয়দ ওয়ালীউল্লাহ
3: সৈয়দ শামসুল হক
4: সিকান্দার আবু জাফর

Correct Answer: সৈয়দ আলী আহসান

শিক্ষাবিদ ও কবি সৈয়দ আলী আহসানের বিখ্যাত অনুবাদ গ্রন্থ ‘হুইটম্যানের কবিতা’ ও ‘ইডিপাস’। বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কারে (১৯৬৭), সুফী মোতাহের হোসেন স্বর্ণপদক (১৯৮৫), নাসির উদ্দিন স্বর্ণপদক(১৯৮৫) স্বাধীনতা পুরষ্কারসহ (১৯৮৮) নানা পুরস্কার লাভ করেন।

3. চর্যাপদ কোন ছন্দে লেখা?

1: অক্ষরবৃত্ত
2: মাত্রাবৃত্ত
3: স্বরবৃত্ত
4: অমিত্রাক্ষর ছন্দ

Correct Answer: মাত্রাবৃত্ত

চর্যাপদের ভাষা মূলত প্রাচীন বাংলা। এর পদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভব নয়। কারও মতে, চর্যাপদ চার মাত্রার চালভিত্তিক ষোল মাত্রার পাদাকুলক ছন্দ, কারো মতে পজঝটিকা ছন্দ, কারও মতে অপভ্রংশ – অবহটঠ রচনায় ব্যবহৃত ছন্দের অনুকরণ। তবে আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ্র পদগুলো মাত্রাবৃত্ত ছন্দে লেখা। মাত্রাবৃত্ত রীতিতে গঠিত হলেও মাত্রাবৃত্তের বর্তমান সুনির্দিষ্ট গণ্না পদ্ধতি এতে মানা হয়নি।

4. কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?

1: আঠারাে শতকের শেষার্ধে ও উনিশতকের প্রথমার্ধে
2: ষােড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
3: সপ্তদশ শতকের শেষার্ধে ও আঠারাে শতকের প্রথমার্ধে
4: উনিশ শতকের শেষার্ধে ও বিংশ শতকের প্রথমার্ধে

Correct Answer: আঠারাে শতকের শেষার্ধে ও উনিশতকের প্রথমার্ধে

আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কলকাতার হিন্দু সমাজে কবিও্যালা ও মুসলিম সমাজে শায়েরদের উদ্ভবঘটে। কবিও্যালারা তৎকালীন বিশৃঙ্খল সমাজব্যবস্থায় যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন । কবিওয়ালাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেনঃ গোঁজলা গুই, হর ঠাকুর, ভবানী বেনে ,নিতাই বৈরাগী।

5. কবি গানের প্রথম কবি কে?

1: গোঁজলা পুট
2: হরু ঠাকুর
3: ভবানী ঘােষ
4: নিতাই বৈরাগী

Correct Answer: গোঁজলা পুট

কবিওয়ালাদের যিনি প্রাচীন তার নাম গোঁজলা গুই। এছাড়া কয়েকজন বিখ্যাত কবিওয়ালার নাম রামবসু, অ্যান্টনি ফিরিঙ্গি, হরু ঠাকুর, নিধুবাবু, কেষ্টা মুচি, ভবানী।

6. ‘কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?’—কার লেখা?

1: কৃষ্ণ চন্দ্র মজুমদার
2: ঈশ্বরচন্দ্র গুপ্ত
3: কামিনী রায়
4: যতীন্দ্র মােহন বাগচী

Correct Answer: কৃষ্ণ চন্দ্র মজুমদার

কৃষ্ণচন্দ্র মজুমদারের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সদ্ভাবশ্তক’। তার রচিত উল্লেখযোগ্য পঙতি গুলো হলো- ১। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ? ২। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি। ৩।চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পার?

7. কোন চরণটি সঠিক?

1: ধন ধান্যে পুষ্পে ভরা
2: ধন্য ধান্যে পুষ্পে ভরা
3: ধণ্যে ধান্যে পুষ্পে ভরা
4: ধন্যে ধান্য পুষ্পে ভরা

Correct Answer: ধন ধান্যে পুষ্পে ভরা

উল্লিখিত চরণটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত ‘ধনধান্য পুষ্পভরা’ গানের অংশ। তার রচিত উল্ল্যেখযোগ্য নাটক হলো – প্রতাপসিংহ (১৯০৫),দুর্গাদাস(১৯০৬),মেবারপতন(১৩১৫),নূরজাহান(১৯০৮),সাজাহান(১৯০৯),চন্দ্রগুপ্ত (১৯১১),সিংহল বিজয়(১৯১৬)।

8. কোন বানানটি শুদ্ধ নয়?

1: দরিদ্রতা
2: উপযােগিতা
3: শ্রদ্ধাঞ্জলি
4: উৰ্দ্ধ

Correct Answer: উৰ্দ্ধ

‘উদ্ধ’ -এর সঠিক বানান ‘ঊর্ধ্ব’।

9. ‘গৃহী’ শব্দের বিপরীতার্থক শব্দ

1: সংসারী
2: সঞ্চয়ী
3: সংস্থিতি
4: সন্ন্যাসী

Correct Answer: সন্ন্যাসী

‘গৃহী’ (যিনি গৃহে বা সংসারে থাকেন) শব্দের বিপরীতার্থক শব্দ সন্ন্যাসী (যিনি সংসার ত্যাগ করেছেন)।

10. Excise duty-র পরিভাষা কোনটি?

1: অতিরিক্ত কর
2: আবগারি শুল্ক
3: অর্পিত দায়িত্ব
4: অতিরিক্ত কর্তব্য

Correct Answer: আবগারি শুল্ক

Excise duty-র বাংলা পরিভাষা হলো আবগারি শুল্ক।

11. কোন বাক্যটি শুদ্ধ?

1: তােমার গােপন কথা শােনা আমার পক্ষে সম্ভব নয়
2: দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
3: সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
4: সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত

Correct Answer: দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা

'গোপন' এর স্থলে 'গোপনীয়' হবে। 'সলজ্জিত' এর স্থলে 'সলজ্জ' হবে। 'বাহুল্যতা' এর স্থলে 'বাহুল্য' হবে। 'দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা' বাক্যটি শুদ্ধ।

12. তুমি আসবে বলে হে স্বাধীনতা। সখিনা বিবির কপাল ভাঙল।’—এটি কোন বাক্য?

1: সরল
2: মিশ্র বা জটিল
3: যৌগিক
4: সংযুক্ত

Correct Answer: মিশ্র বা জটিল

একটি প্রধান বাক্যের সঙ্গে অঙ্গীভূত এক বা একাধিক খণ্ডবাক্য সাধারণভাবে বা কোনো অনুগামী সমুচ্চয়ী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাঁকে মিশ্র বা জটিল বাক্য বলে।

13. কোনটি ‘অগ্নি’-র সমার্থক শব্দ নয়?

1: পাবক
2: বৈশ্বানর
3: সর্বশুচি
4: প্রজ্জলিত

Correct Answer: প্রজ্জলিত

‘অগ্নি’র সমার্থক শব্দ অনল, পাবক, বহ্নি, বৈশ্বানর, সর্বশুচি, হুতাসন ইত্যাদি। ‘প্রজ্জ্বলিত’ শব্দের অর্থ যা জ্বলছে বা আলোকিত, এটি একটি বিশেষণ।

14. কোনটি সঠিক বানান?

1: নিশিথিনি
2: নীশিথিনী
3: নিশীথিনী
4: নিশিথিনি

Correct Answer: নিশীথিনী

শুদ্ধ বানানটি হলো নিশীথিনী, যার অর্থ রাত্রি বা রজনী।

15. কোনটি ‘কোলন’?

1: ;
2: :
3: *
4: “ “

Correct Answer: :

: চিহ্নটি কোলন, ; চিহ্নটি সেমিকোলন।

16. বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল’ কত সালে প্রথম প্রকাশিত হয়?

1: ১৯২৩ সালে
2: ১৯২৪ সালে
3: ১৯২৫ সালে
4: ১৯২৭ সালে

Correct Answer: ১৯২৩ সালে

বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘কল্লোল” ১৯২৩ সালে প্রথম প্রকাশিত হয়। ‘কল্লোল’ পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশ্রঞ্জন দাশ। পত্রিকাটি সাত বছর চলমান থাকার পর বন্ধ হয়ে যায়।

17. কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?

1: হরতাল
2: পালাবদল
3: উত্তীর্ণ পঞ্চাশে
4: অন্বিষ্ট স্বদেশ

Correct Answer: হরতাল

‘হরতাল’ গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো ছাড়পত্র(১৩৫৪),ঘুম নেই(১৩৫৭),পুর্বাভাস(১৩৫৭),অভিযান(১৩৬০)

18. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কি?

1: কপট ব্যক্তি
2: ঘনিষ্ঠ সম্পর্ক
3: হতভাগ্য
4: মােসাহেব

Correct Answer: মােসাহেব

‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থঃ মোসাহেব, তোষামুদে। ‘দহরম-মহরম’ বাগধারার অর্থঃ ঘনিষ্ঠ সম্পর্ক, ইঁদুর কপালে/আটকপালে বাগধারার অর্থ হতভাগ্য।

19. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কোনটি?

1: কুন্দনন্দিনী
2: শ্যামাসুন্দরী
3: বিমলা
4: রােহিনী

Correct Answer: কুন্দনন্দিনী

বিষবৃক্ষ উপন্যাসের প্রধান চরিত্র কুন্দনন্দিনী,নগেন্দ্রনাথ ,হীরা,সূর্যমুখী। অন্যদিকে ‘বিমলা” রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঘরে বাইরে” উপন্যাসের এবং ‘রোহেনী”বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যাইয়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের অন্যতম চরিত্র।

20. কোন বানানটি শুদ্ধ?

1: পিপিলিকা
2: পিপীলিকা
3: পীপিলিকা
4: পিপিলীকা

Correct Answer: পিপীলিকা

শুদ্ধ বানানটি হলো পিপীলিকা। (Note: The provided explanation 'পীপিলিকা' is incorrect).