🎓 Quick Menu
বাংলাদেশ বিষয়াবলী Model - 3

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে –

1: ১৯৭৯ সালে
2: ১৯৭২ সালে
3: ১৯৭৩ সালে
4: ১৯৭৪ সালে

Correct Answer: ১৯৭৪ সালে

১৯৭৪ সালে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়।

2. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?

1: ১৯৯৩
2: ১৯৯৭
3: ১৯৯৯
4: ২০০১

Correct Answer: ১৯৯৭

১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

3. বাংলাদেশের এফ, সি, ডি, আই প্রকল্পের উদ্দেশ্য:

1: বন্যা নিয়ন্ত্রণ
2: পানি নিষ্কাশন
3: পানি সেচ
4: উপরের তিনটি (ক, খ, গ)

Correct Answer: উপরের তিনটি (ক, খ, গ)

FCDI (Flood Control, Drainage and Irrigation) প্রকল্পের উদ্দেশ্য বন্যা নিয়ন্ত্রণ, পানি সেচ ও পানি নিষ্কাশন।

4. শিশু মৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী অ্যাওয়ার্ড অর্জন করেছেন?

1: সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
2: Planet 50-50
3: এমডিজি অ্যাওয়ার্ড-২০১০
4: জাতিসংঘ শান্তি পুরস্কার

Correct Answer: এমডিজি অ্যাওয়ার্ড-২০১০

শিশু মৃত্যুর হার কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে এমডিজি অ্যাওয়ার্ড (MDG Award) লাভ করেন।

5. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে?

1: ২০১০ সালে
2: ২০১১ সালে
3: ২০১২ সালে
4: ২০১৫ সালে

Correct Answer: ২০১২ সালে

অসমাপ্ত আত্নজীবনি অথবা The Unfinished Memoir বইটি ২০১২ সালের জুন মাসে প্রথম প্রকাশিত হয়

6. ডিসেম্বর ২০২০ বাংলাদেশ ভারত ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়?

1: ৩টি
2: ৫টি
3: ৭টি
4: ৯টি

Correct Answer: ৭টি

ভারতের সাথে সাতটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকগুলো হচ্ছে হাইড্রোকার্বনে সহযোগিতার বিষয়ে রূপরেখা, কৃষি খাতে সহযোগিতা, নয়াদিল্লি জাদুঘরের সঙ্গে বঙ্গবন্ধু জাদুঘরের সহযোগিতা, হাতির সুরক্ষায় অভয়ারণ্য নিশ্চিত করা, হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প চালু, বাংলাদেশ-ভারত প্রধান নির্বাহী কর্মকর্তা ফোরামের ট্রাম্প অব রেফারেন্স এবং বরিশালে সুয়ারেজ প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে যন্ত্রপাতি কেনাকাটায় ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক ।

7. বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিলো?

1: পূর্ববঙ্গ
2: পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা
3: পূর্ব্বঙ্গ ও পশ্চিমবঙ্গ
4: পূর্ববঙ্গ ও আসাম

Correct Answer: পূর্ববঙ্গ ও আসাম

১৯০৫ সালে।ভারতের বড়লাট লর্ড কার্জনের এক ঘোষণার মাধ্যমে ‘বঙ্গভঙ্গ’ হয়। এই পরিকল্পনায় বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা এবং মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ।

8. সাবাস বাংলাদেশ ভাসস্কর্যটির স্থপতি কে?

1: হামিদুজ্জামান খান
2: রবিউল হোসাইন
3: আব্দুর রাজ্জাক
4: নিতুন কুন্ডু

Correct Answer: নিতুন কুন্ডু

রাজশাহী বিশবিদ্যালয়ে অবস্থিত সাবাশ বাংলাদেশের ভাষ্কর্যটির ভাষ্কর নিতুন কুন্ডু

9. ঢাকা গেইট এর নির্মাতা কে?

1: শায়েস্তা খাঁন
2: নবাব আব্দুল গণি
3: লর্ড কার্জন
4: মীর জুমলা

Correct Answer: মীর জুমলা

মুঘল সুবেদার মীর জুমলা ঢাকা গেইট নির্মান করেন। শায়েস্তা খান লালবাগ কেল্লা নির্মাণ করেন।

10. বাংলাদেশে জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?

1: কৃষি ও বনজ
2: মৎস্য
3: শিল্প
4: স্বাস্থ্য ও সামাজিক সেবা

Correct Answer: শিল্প

বিবিএসের এর তথ্যানুসারে গত অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৮.১৫ %। যার সর্বোচ্চ প্রবৃদ্ধি শিল্প খাতে।

11. প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতিয় জনসংখ্যা দিবস পালন করা হয়?

1: ২ ফেব্রুয়ারী
2: ৮ ফেব্রুয়ারী
3: ৮ মার্চ
4: ৭ এপ্রিল

Correct Answer: ২ ফেব্রুয়ারী

বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালিত হয় ২ ফেব্রুয়ারি।

12. বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-

1: BARI
2: BRRI
3: BADC
4: BINA

Correct Answer: BADC

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সংক্ষেপে বিএডিসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্বশসিত প্রতিষ্ঠান, যা বীজ উৎপাদন বিপণন ও সরবাহ কাজে জড়িত।

13. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে ১৯৭২ সালের কোন তারিখে উত্থাপিত হয়?

1: ১১ নভেম্বর
2: ১২ অক্টোবর
3: ১৬ ডিসেম্বর
4: ৩রা মার্চ

Correct Answer: ১২ অক্টোবর

১২ অক্টোবর ১৯৭২ খসড়া সংবিধান গণপরিষদে উপস্থাপন করা হয়। ৪ নভেম্বর ভোটে পাস হয়। ১৪ ডিসেম্বর ১৯৭২ গণপরিষদ সদস্য গণ স্বাক্ষর করেন এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে কার্যকর করা হয়।

14. বাংলাদেশের সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?

1: ১৩৬
2: ১৩৭
3: ১৩৮
4: ১৪০

Correct Answer: ১৩৭

সংবিধানের ১৩৭ অনুচ্ছেদ অনুযায়ী, ” আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে।”

15. নঁওগা জেলার পাহারপুড়ে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে?

1: গোপাল
2: ধর্মপাল
3: মহীপাল
4: বিগ্রহপাল

Correct Answer: ধর্মপাল

পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার নাটোর জেলার পাহাড়পুর নামক স্থানে অবস্থিত। পালবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (৭৮১-৮২১) অষ্টম শতাব্দীর শেষের দিকে বা নবম শতাব্দীতে এই বিহার তৈরি করেছিলেন।

16. বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি?

1: হাতিয়া প্রণালী
2: জফোর্ড পয়েন্ট
3: সাঙ্গু ভ্যালি
4: মাতারবাড়ি

Correct Answer: সাঙ্গু ভ্যালি

সাঙ্গু গ্যাসক্ষেত্রটি ১৯৯৬ সালে ব্রিটিশ তেল কোম্পানি কেয়ার্ন এনার্জি কর্তৃক আবিষ্কৃত হয়। ২০০৬ সাল থেকে বাংলাদেশের প্রথম আবিষ্কৃত এই গ্যাস ক্ষেত্রটি পরিত্যক্ত।

17. বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?

1: গ্রীষ্ম,বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত ও শরৎ
2: বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম
3: শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ও বর্ষা
4: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত

Correct Answer: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত

গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এটাই সঠিক ক্রম।

18. কোনটি যমুনার উপনদী?

1: তিস্তা
2: ধলেশ্বরী
3: ধোলাই
4: বংশী

Correct Answer: তিস্তা

যে নদী অন্য নদীতে পতিত হয় তাকে উপনদী বলে। আর মূল নদী থেকে যে নদীর উৎপত্তি সেটাকে শাখা নদী বলে। তিস্তা নদী যমুনায় পতিত হয়েছে।

19. বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?

1: ১৯৭২, কায়রো
2: ১৯৭৪, নয়াদিল্লী
3: ১৯৭৫, বেলগ্রেড
4: ১৯৭৩, আলজিয়ার্স

Correct Answer: ১৯৭৩, আলজিয়ার্স

বঙ্গবন্ধু ১৯৭৩ সালে এবং আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন।

20. কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?

1: কার্তিক-ফাল্গুন
2: চৈত্র-বৈশাখ
3: ভাাদ্র-অগ্রাহয়ন
4: শ্রাবণ-আশ্বিন

Correct Answer: কার্তিক-ফাল্গুন

কৃষিকাজে শীতের সময়টাকে রবি মৌসুম হিসেবে ধরা হয়। নভেম্বর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত সময়কে রবি মৌসুম বলা হয়।