🎓 Quick Menu
বাংলাদেশ বিষয়াবলী Model - 8

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?

1: কামাল হােসেন
2: নুরুল ইসলাম
3: এস. এ. করিম
4: আনিসুর রহমান

Correct Answer: নুরুল ইসলাম

‘Making of a Nation, Bangladesh’ গ্রন্থটির লেখক অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম।

2. ‘জীবনঢুলী’ কি?

1: একটি উপন্যাসের নাম
2: একটি আত্মজীবনীর নাম
3: একটি কাব্যগ্রন্থের নাম
4: একটি চলচ্চিত্রের নাম

Correct Answer: একটি চলচ্চিত্রের নাম

‘জীবনঢুলী’ তানভীর মোকাম্মেল পরিচালিত ২০১৩ সালের একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।

3. বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?

1: সােহাগ গাজী
2: তাইজুল ইসলাম
3: রুবেল হােসেন
4: তাসকিন আহমেদ

Correct Answer: তাসকিন আহমেদ

২০১৪ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে তাসকিন আহমেদ পাঁচ উইকেট লাভ করেন।

4. পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?

1: ২০১৫-২০১৯
2: ২০১৭-২০২১
3: ২০১৬-২০২০
4: ২০১৮-২০২২

Correct Answer: ২০১৬-২০২০

বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত।

5. ‘দ্য ব্লাড টেলিগ্রাম’ (The Blood Telegram) গ্রন্থটির লেখক-

1: রিচার্ড সেশন
2: গ্যারি জে ব্যাস
3: মার্কাস ফ্রান্ডা
4: পল ওয়ালেচ

Correct Answer: গ্যারি জে ব্যাস

‘The Blood Telegram: Nixon, Kissinger, and a Forgotten Genocide’ গ্রন্থটির লেখক গ্যারি জে. ব্যাস।

6. বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?

1: কুষ্টিয়া গ্রেড
2: ঝিনাইদহ গ্রেড
3: চুয়াডাঙ্গা গ্রেড
4: মেহেরপুর গ্রেড

Correct Answer: কুষ্টিয়া গ্রেড

বিশ্বের বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া 'কুষ্টিয়া গ্রেড' নামে পরিচিত এবং এটি উচ্চ মানের জন্য বিখ্যাত।

7. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ (Poet of Politics) আখ্যা দিয়েছিল?

1: টাইম
2: নিউজউইকস
3: দি ইকোনমিস্ট
4: ইকোনমিক এন্ড পলিটিক্যাল উইকলি

Correct Answer: নিউজউইকস

আমেরিকান সাময়িকী নিউজউইকস ৫ এপ্রিল, ১৯৭১ সংখ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ (Poet of Politics) হিসেবে আখ্যায়িত করে।

8. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?

1: রাজশাহী
2: চট্টগ্রাম
3: ঢাকা
4: সিলেট

Correct Answer: সিলেট

হযরত শাহজালাল (র.) এবং তাঁর ৩৬০ জন সফরসঙ্গীর স্মৃতিবিজড়িত হওয়ায় সিলেটকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়।

9. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপাদিত সার-এর নাম কোনটি?

1: ইউরিয়া এবং এএসপি
2: টিএসপি এবং এএসপি
3: ইউরিয়া
4: ডিএপি

Correct Answer: ইউরিয়া এবং এএসপি

সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ ইউরিয়া এবং অ্যামোনিয়াম সালফেট (ASP) সার উৎপাদন করত (বর্তমানে বন্ধ)।

10. ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?

1: ৭ মার্চ ১৯৭১ খৃঃ
2: ২৬ মার্চ ১৯৭১ খৃঃ
3: ১০ এপ্রিল ১৯৭১ খৃঃ
4: ১৬ ডিসেম্বর ১৯৭১ খৃঃ

Correct Answer: ১০ এপ্রিল ১৯৭১ খৃঃ

১০ এপ্রিল ১৯৭১ তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়।

11. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?

1: ১ মার্চ ১৯১৯ খৃঃ
2: ১৭ মার্চ ১৯২০ খৃঃ
3: ১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ
4: ২১ জুন ১৯৪১ খৃঃ

Correct Answer: ১৭ মার্চ ১৯২০ খৃঃ

১৭ মার্চ ১৯২০ খৃঃ বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।

12. বহুল আলােচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?

1: নােয়াখালী
2: ফেনী
3: লালমনিরহাট
4: সাতক্ষীরা

Correct Answer: ফেনী

মহুরীর চর ফেনী জেলায় অবস্থিত।

13. বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে?

1: ১৯৪৭ খৃঃ
2: ১৯৫৮ খৃঃ
3: ১৯৬৪ খৃঃ
4: ১৯৬৫ খৃঃ

Correct Answer: ১৯৬৪ খৃঃ

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা। এটি ২৫ ডিসেম্বর ১৯৬৪ সালে সম্প্রচার শুরু করে।

14. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

1: ৭ মার্চ ১৯৭৩ খৃঃ
2: ৭ এপ্রিল ১৯৭৩ খৃঃ
3: ১৬ ডিসেম্বর ১৯৭২ খৃঃ
4: ৭ ডিসেম্বর ১৯৭২ খৃঃ

Correct Answer: ৭ মার্চ ১৯৭৩ খৃঃ

৭ মার্চ ১৯৭৩ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

15. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে?

1: ১৭৫৭ খৃঃ
2: ১৭৭০ খৃঃ
3: ১৮৫৭ খৃঃ
4: ১৭৯৩ খৃঃ

Correct Answer: ১৭৯৩ খৃঃ

গর্ভনর জেনারেল লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।

16. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?

1: এ,ডি,বি
2: বিশ্বব্যাংক
3: জাইকা
4: আই,এম,এফ

Correct Answer: বিশ্বব্যাংক

বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী হল বিশ্বব্যাংক।

17. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?

1: নাফ
2: গােমতী
3: জিঞ্জিরাম
4: কর্ণফুলী

Correct Answer: নাফ

বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী নাফ নদী।

18. বাংলাদেশে শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?

1: অর্থ মন্ত্রণালয়
2: প্রধামন্ত্রীর কার্যালয়
3: বাংলাদেশ ব্যাংক
4: সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন

Correct Answer: সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন

বাংলাদেশ শেয়ারবাজার কার্যক্রম নিয়ন্ত্রণ করে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (SEC)।

19. জামাল নজরুল ইসলাম কে?

1: কবি
2: ফুটবল খেলোয়ার
3: অর্থনীতিবিদ
4: বৈজ্ঞানিক

Correct Answer: বৈজ্ঞানিক

জামাল নজরুল ইসলাম বাংলাদেশের একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ। তিনি মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। ১৯৮৩ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত “দি আল্টিমেট ফেইট অফ দি ইউনিভার্স” তার একটি সুবিখ্যাত গবেষণা গ্রন্থ।

20. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশােধনী আনা হয়েছে?

1: ১৭
2: ১৬
3: ২০
4: ১৯

Correct Answer: ১৭

বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হয়েছে।