🎓 Quick Menu
বাংলাদেশ বিষয়াবলী Model - 16

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়?

1: ২৬ মার্চ, ১৯৭২
2: ১৬ ডিসেম্বর, ১৯৭২
3: ৪ মার্চ, ১৯৭২
4: ৪ জানুয়ারি, ১৯৭৩

Correct Answer: ৪ মার্চ, ১৯৭২

৪ই মার্চ ১৯৭২ সালে ১০০ টাকার নোট চালু হয়

2. স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?

1: ৪ ফেব্রুয়ারি, ১৯৭২
2: ২৪ জানুয়ারি, ১৯৭২
3: ১৬ ডিসেম্বর, ১৯৭২
4: ৪ এপ্রিল, ১৯৭২

Correct Answer: ৪ এপ্রিল, ১৯৭২

স্বাধীন বাংলাদেশেকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে ৪ এপ্রিল ১৯৭২। প্রথম স্বীকৃতি কারী দেশ ভুটান-৬ ডিসেম্বর ১৯৭১। ২য় ভারত ৬ ডিসেম্বর ১৯৭১।

3. বাংলাদেশ জাতীয় সংসদে ‘উপজেলা বাতিল’ বিলটি কখন পাস করা হয়েছিল?

1: ১৯৯২ সালে
2: ১৯৯৩ সালে
3: ১৯৯১ সালে
4: ১৯৯০ সালে

Correct Answer: ১৯৯২ সালে

বাংলাদেশে জাতীয় সংসদে উপজেলা বাতিল’ বিলটি পাস হয়েছিল ১৯৯২ সালে। পরবর্তীকালে ১৯৯৮ সালে জাতীয় সংসদে উপজেলা অধ্যাদেশ ১৯৯৮ পাস করে পুনরায় উপজেলা ব্যবস্থা প্রণয়ন করা হয়।

4. ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

1: ১৯০৬ সালে
2: ১৮৬৪ সালে
3: ১৯১৯ সালে
4: ১৮৪০ সালে

Correct Answer: ১৮৬৪ সালে

১ আগস্ট ১৮৬৪ সালে ঢাকা প্রথম পৌরসভার মর্যাদা লাভ করে। ১৯৭৮ সালের ৩০ সেপ্টেম্বর এটিকে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন এ উন্নীত করা হয়। ১৯৯০ সালে এটাকে ঢাকা সিটি কর্পোরেশন করা হয়।

5. অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত?

1: চট্টগ্রাম
2: ঢাকা
3: মংলা
4: খুলনা

Correct Answer: ঢাকা

দেশের প্রথম ও বৃহত্তম কন্টেইনার ডিপো চট্টগ্রামে অবস্থিত। কিন্তু অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো ঢাকার কমলাপুরে অবস্থিত।

6. জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত ১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান-

1: সপ্তম
2: অষ্টম
3: নবম
4: দশম

Correct Answer: নবম

UNFPA-এর জনসংখ্যা বিষয়ক রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী বাংলাদেশ বিশ্বের নবম জনসংখ্যার দেশ ছিল। UNFPA -এর জনসংখ্যা রিপোর্ট ২০১৯-এ বাংলাদেশের অবস্থান দাঁড়ায় অষ্টমে।

7. ১৪ ডিসেম্বর, ১৯৯৩ তারিখে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখবার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয়?

1: ৪টি
2: ৫টি
3: ৬টি
4: ৭টি

Correct Answer: ৫টি

১৪ ডিসেম্বর ১৯৯৩ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট ৫টি সড়কের নামকরণ করা হয়।

8. বাংলাদেশের ১৯৯৪-৯৫ সালের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ কত?

1: ১,৮২৪ কোটি টাকা
2: ১,৮৪২ কোটি টাকা
3: ১,৮৭৬ কোটি টাকা
4: ১,৮৬৭ কোটি টাকা

Correct Answer: ১,৮৬৭ কোটি টাকা

বাংলাদেশের ১৯৯৪-৯৫ সালের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ ছিল ১,৮৬৭ কোটি টাকা।

9. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু

1: ভৈরব সেতু
2: হার্ডিঞ্জ সেতু
3: ব্রহ্মপুত্র সেতু
4: তিস্তা সেতু

Correct Answer: হার্ডিঞ্জ সেতু

বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ। এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেলসেতু। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য ১,৭৯৮.৩২ মিটার বা ১.৮ কিমি।

10. চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফার প্রথম দিন অর্থাৎ ২১ জুলাই, ১৯৯৪ তারিখে কত জন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?

1: ৩৮৭ জন
2: ৩৭৫ জন
3: ৩৫৭ জন
4: ৩৭৮ জন

Correct Answer: ৩৭৫ জন

চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ১ম দিন অর্থাৎ ২১ জুলাই ১৯৯৪ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন ৩৭৫ জন।

11. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-

1: তেঁতুলিয়া
2: পঞ্চগড়
3: বাংলাবান্ধা
4: নকশালবাড়ি

Correct Answer: বাংলাবান্ধা

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, উপজেলা তেঁতুলিয়া, ইউনিয়ন বাংলাবান্ধা এবং স্থান হলো বাংলাবান্ধা জিরো পয়েন্ট।

12. বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রণ বদল করা হয়-

1: ৫ মে, ১৯৯৪
2: ৬ এপ্রিল, ১৯৯৪
3: ৫ মে, ১৯৯৫
4: ৭ মে ১৯৯৫

Correct Answer: ৫ মে, ১৯৯৫

বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় ৫ মে ১৯৯৫।

13. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম-

1: ভারত
2: রাশিয়া
3: ভুটান
4: নেপাল

Correct Answer: ভারত

১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটান প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এর কয়েক ঘণ্টা পর একই দিনে ভারত দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে।

14. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত-

1: নোয়াখালির ছাগলনাইয়া
2: চট্টগ্রামের বাঁশখালি
3: খুলনার মংলা
4: পটুয়াখালির কুয়াকাটা

Correct Answer: পটুয়াখালির কুয়াকাটা

কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত হলো পটুয়াখালীর কুয়াকাটা। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।

15. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-

1: সাওতাল
2: মাওরি
3: মুরং
4: গারো

Correct Answer: মাওরি

মাওরি নিউজিল্যান্ডের একটি আদিবাসী পলিনেশীয় জনগোষ্ঠী। সাঁওতাল, মুরং (ম্রো) এবং গারো উপজাতি বাংলাদেশে বাস করে।

16. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়-

1: সিলেটের মালনীছড়ায়
2: সিলেটের তামাবিলে
3: পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে
4: সিলেটের জাফলং-এ

Correct Answer: সিলেটের মালনীছড়ায়

বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ শুরু হয় ১৮৫৭ সালে সিলেটের মালনীছড়া চা বাগানে।

17. মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?

1: সেগুনবাগিচা
2: ধানমণ্ডি
3: মগবাজার
4: বনানী

Correct Answer: সেগুনবাগিচা

The Liberation War Museum was originally established in Segunbagicha in 1996. It was later relocated to a new, larger facility in Agargaon in 2017. This question refers to its original location.

18. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?

1: তিন নম্বর সেক্টর
2: দুই নম্বর সেক্টর
3: চার নম্বর সেক্টর
4: এক নম্বর সেক্টর

Correct Answer: দুই নম্বর সেক্টর

During the Liberation War of Bangladesh in 1971, Dhaka city was under Sector 2, which also included Noakhali, Comilla, and parts of Faridpur.

19. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়?

1: ৯ জন
2: ৭ জন
3: ৮ জন
4: ১০ জন

Correct Answer: ৭ জন

The highest military award of Bangladesh, the Bir Sreshtho, was awarded to seven freedom fighters for their extraordinary bravery and sacrifice in the 1971 Liberation War.

20. তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন। ঐ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

1: ঢাকায়
2: নারায়ণগঞ্জে
3: লাহোরে
4: করাচিতে

Correct Answer: লাহোরে

On February 5, 1966, Sheikh Mujibur Rahman presented his historic Six-Point Program at a conference of opposition political parties in Lahore, Pakistan.