🎓 Quick Menu
বাংলাদেশ বিষয়াবলী Model - 35

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

1: পুতু
2: তাম্রলিপ্ত
3: হরিকেল
4: গৌড়

Correct Answer:

- প্রাচীন বাংলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জনপদের নাম পুণ্ড্র। ... - এটি বাংলার প্রাচীনতম জনপদ। - বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুণ্ড্রনগর অবস্থিত। পরবর্তী কালে এর নাম মহস্থানগড় হয়। ... - এ রাজ্যের বিস্তৃতি বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর পর্যন্ত ছিল। এছাড়াও প্রাচীন বাংলার আরো জনপদ সমূহ হচ্ছে: বঙ্গ - বরেন্দ্র - সমতট হরিকেল রাঢ় - চন্দ্রদ্বীপ তাম্রলিপ্ত গঙ্গারিডাই - গৌড় প্রভৃতি। তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা: নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।

2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের -

1: জুলাই মাসে
2: ফেব্রুয়ারি মাসে
3: জানুয়ারি মাসে
4: আগস্ট মাসে

Correct Answer: ফেব্রুয়ারি মাসে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ ৬ ফেব্রুয়ারি ১৯৬৬ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে 'বাঙালি জাতির মুক্তির সনদ' নামে খ্যাত ঐতিহাসিক 'ছয় দফা' ঘোষণা করেন। এ দফাকে যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল ১৫ জুন ১২১৫ স্বাক্ষরিত ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয়। ছয় দফার প্রতম দফায় বঙ্গবন্ধু পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেশন রুপে গড়ে তোলা এবং সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি করেন। ছয় দফার শেষ দফা ছিল পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষীবাহিনী গঠন।

3. কোনটি স্থানীয় সরকার নয়?

1: উপজেলা পরিষদ
2: পল্লী বিদ্যুৎ
3: পৌরসভা
4: সিটি কর্পোরেশন

Correct Answer: পল্লী বিদ্যুৎ

স্থানীয় সরকার বলতে স্থানীয় সরকার ব্যবস্থাকে বোঝায়। ... ২০০৮ সালের মে মাসে জারিকৃত অধ্যাদেশ অনুসারে বর্তমানে বাংলাদেশে গ্রামাঞ্চলে তিন স্তর বিশিষ্ট এবং শহরাঞ্চলে দুই স্তর বিশিষ্ট স্থানীয় সরকারব্যবস্থা বিদ্যমান। স্তরগুলো হলো- গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এবং শহর পর্যায়ে পৌরসভা ও সিটি কর্পোরেশন।

4. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

1: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
2: সৈয়দ নজরুল ইসলাম
3: খন্দকার মোশতাক আহমেদ
4: তাজউদ্দিন আহমদ

Correct Answer: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও উপদেষ্টা খন্দকার মোশতাক আহমেদ।

5. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে?

1: ৬৭ তম
2: ৩৭ তম
3: ৫৭ তম
4: ৪৭ তম

Correct Answer: ৫৭ তম

২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ

6. সংগ্রাম ও 'প্রত্যাশা' কী?

1: বাংলাদেশ বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান
2: পাখির প্রজাতি
3: বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
4: ধানের প্রজাতি

Correct Answer: বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ

বাংলাদেশ নৌবাহিনীর জন্য চীনে তৈরি নতুন দুইটি যুদ্ধজাহাজ 'সংগ্রাম' ও 'প্রত্যাশা'। ৯০ মিটার লম্বা ও ১১ মিটার প্রস্থের জাহাজ দুইটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে পারে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাহাজ দুইটি (করভেট) নির্মাণের লক্ষ্যে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর চীনের শিপ বিল্ডিং অ্যান্ড অফশোর কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। ২০১৬ সালের ৯ আগস্ট জাহাজ দুইটির স্টিল কাটিংয়ের মাধ্যমে নির্মাণকাজ শুরু হয়। ২০১৯ সালের ২৮ মার্চ সরবরাহকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।

7. বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?

1: হালদা নদী
2: মেঘনা নদী
3: পশুর নদী
4: চলন বিল

Correct Answer: হালদা নদী

বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হলো হালদা নদী। এটির উৎপত্তি খাগড়াছড়ির উপজেলা জুড়ে। প্রতিবছর হালদা নদীতে একটি বিশেষ মুহূর্তে এবং বিশেষ পরিবেশে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস ও কার্প জাতীয় মাতৃমাছ প্রচুর পরিমাণে ডিম ছাড়ে। ডিম ছাড়ার বিশেষ সময়কে তিসি বলা হয়ে থাকে। চলন বিল বাংলাদেশে বৃহত্তম বিল। পশুর নদী সুন্দরবনে অবস্থিত। হালদা নদী এশিয়ার সব চেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র।

8. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

1: জয়নুল আবেদীন
2: কামরুল হাসান
3: হামিদুর রহমান
4: হাশেম খান

Correct Answer: কামরুল হাসান

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গৃহীত হয়। ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ন দাশের ডিজাইন কৃত পতাকার মাঝে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রঙ, ও তার ব্যাখ্যা সম্বলিত একটি প্রতিবেদন দিতে বলে পটুয়া কামরুল হাসানকে। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা

9. UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Humanity (মানবতার ধারক) হিসেবে আখ্যায়িত করেছে?

1: লালন গীতি
2: বাউল গান
3: কবি গান
4: ভাওয়াইয়া

Correct Answer: বাউল গান

বাংলাদেশের ৪টি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য আছে। যথা- বাউল সংগীত, জামদানি, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ও শীতলপাটির বয়ন পদ্ধতি। এরমধ্যে বাউল সংগীতকে UNESCO মানবতার ধারক হিসেবে আখ্যা দেয়।

10. প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি-

1: হাতিয়া
2: সন্দ্বীপ
3: মাল্লীপ
4: বরিশাল

Correct Answer: বরিশাল

প্রাচীন 'চন্দ্রদ্বীপ' জনপদের বর্তমান নাম বরিশাল।

11. বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে কত সালে-

1: ১৯৭৩
2: ১৯৭৫
3: ১৯৭২
4: ১৯৭৪

Correct Answer: ১৯৭৪

বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করে।

12. 2018 সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত-

1: ৭২ বছর
2: ৭৮ বছর
3: ৬৮ বছর
4: ৮২ বছর

Correct Answer: ৭২ বছর

২০১৮ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ বছর।

13. সংবিধানের ২৮(২) অনুচ্ছেদ এর বিষয়বস্তু কি?

1: সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান
2: সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
3: সকল নাগরিকের চাকুরী লাভের সুযোগ
4: জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার

Correct Answer: সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার

বাংলাদেশ সংবিধানের ২৮(২) অনুচ্ছেদের বিষয়বস্তু হলো: "রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ করিবেন"।

14. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম এ কয়টি তারকা চিহ্ন রয়েছে-

1: ৪ টি
2: ২ টি
3: ৫ টি
4: ৬ টি

Correct Answer: ৪ টি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে (রাষ্ট্রীয় প্রতীকে) উভয় পাশে ধানের শীষ পরিবেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরসংযুক্ত পাতা এবং তার উভয় পাশে দুটি করে মোট চারটি তারকা চিহ্ন রয়েছে।

15. বাংলাদেশের সরকারের আয়ের প্রধান উৎস কোনটি?-

1: বিক্রয় কর
2: আমদানি শুষ্ক
3: মূসক (মূল্য সংযোজন কর)
4: আয়কর

Correct Answer: মূসক (মূল্য সংযোজন কর)

বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হলো মূসক বা মূল্য সংযোজন কর (VAT)।

16. স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে?

1: সৈয়দ নজরুল ইসলাম
2: শেখ মুজিবুর রহমান
3: তাজউদ্দিন আহমেদ
4: আতাউর রহমান খান

Correct Answer: শেখ মুজিবুর রহমান

স্বাধীন বাংলাদেশের প্রথম (অস্থায়ী সরকারের) প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ । কিন্তু দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে সংসদীয় পদ্ধতিতে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হন। প্রশ্নটি "নির্বাচিত" উল্লেখ করায় শেখ মুজিবুর রহমান হবে, যিনি ১৯৭৩ সালের নির্বাচনে জয়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।

17. শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা-

1: গাজীপুর
2: শেরপুর
3: বগুড়া
4: দিনাজপুর

Correct Answer: দিনাজপুর

বাংলাদেশের উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়, তাই এটি শীতলতম জেলা হিসেবে পরিচিত।

18. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন-

1: জওহরলাল নেহেরু পদক
2: জুলিও কুরী পদক
3: ম্যাগসেসে পদক
4: ফ্রিডম পদক

Correct Answer: জুলিও কুরী পদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বশান্তিতে অবদানের জন্য ১৯৭৩ সালে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক 'জুলিও কুরী' পদক লাভ করেন।

19. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয় কবে-

1: ১২ মে ২০১৮
2: ৮ মে ২০১৮
3: ১১ মে ২০১৮
4: ১০ মে ২০১৮

Correct Answer: ১১ মে ২০১৮

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ১১ মে ২০১৮ (স্থানীয় সময়) উৎক্ষেপণ করা হয়, যা বাংলাদেশ সময় ছিল ১২ মে ২০১৮ ।

20. ২০১৮ সালে ১৮৯ টি দেশের মধ্যে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক কত?

1: ১৩৯
2: ১৪৫
3: ১৩৬
4: ১২৬

Correct Answer: ১৩৬

UNDP কর্তৃক প্রকাশিত ২০১৮ সালের মানব উন্নয়ন সূচকে (HDI) ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৬তম।