🎓 Quick Menu
আন্তর্জাতিক বিষয়াবলী Model - 5

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?

1: মালয়েশিয়া
2: পাকিস্তান
3: সৌদি আরব
4: তুরস্ক

Correct Answer: তুরস্ক

তুরস্ক এবং আলবেনিয়া ন্যাটোর সদস্য মুসলিম দেশ।

2. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?

1: ৫টি
2: ৩টি
3: ২টি
4: ৪টি

Correct Answer: ৪টি

২০২০ সালের ২৩ জানুয়ারি আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারের প্রতি চারটি সুনির্দিষ্ট নির্দেশনা দেয়।

3. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?

1: ডেনমার্ক
2: সুইডেন
3: উজবেকিস্তান
4: ইংল্যান্ড

Correct Answer: উজবেকিস্তান

উজবেকিস্তান সহ মধ্য এশিয়ার বেশ কিছু প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রে রাশিয়ার সামরিক উপস্থিতি বা ঘাঁটি ব্যবহারের সুবিধা রয়েছে।

4. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কোন সালে গঠিত হয়?

1: ১৯৪৮
2: ১৯৪৫
3: ১৯৪৪
4: ১৯৪৯

Correct Answer: ১৯৪৪

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (IMF) ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং এর কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সাল থেকে।

5. কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুণরায় আরোপ করে?

1: ২০ আগস্ট,২০২০
2: ১৯ সেপ্টেম্বর,২০২০
3: ৮ অক্টোবর,২০২০
4: ১৫ জুলাই,২০২০

Correct Answer: ১৯ সেপ্টেম্বর,২০২০

ইরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে বহুবার মার্কিন অর্থনৈতিক অবরোধের ভিতরে পড়ে। সর্বশেষ ২০২০ সালে আবার নতুন করে বিধিনিষেধ আরোপিত হয়।

6. IUCN এর কাজ হলো-

1: পানি সম্পদ রক্ষা করা
2: সন্ত্রাস দমন করা
3: প্রাকৃতিক সম্পদ রক্ষা করা
4: পরিবেশ দূষণ রোধ

Correct Answer: প্রাকৃতিক সম্পদ রক্ষা করা

International Union for Conservation of Nature and Natural Resources (IUCN) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত একটি সংঘ। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। সদরদপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ডে অবস্থিত।

7. কার্টাগানা প্রটোকল কোন সালে সাক্ষরিত হয়?

1: ২০০০
2: ২০০১
3: ২০০৩
4: ২০০৫

Correct Answer: ২০০৩

The Cartagena Protocol on Biosafety ২০০৩ সালে সাক্ষরিত হয়।

8. ভারতে বছরে কোন দিনটি সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়?

1: ২১ এপ্রিল
2: ২ অক্টোবর
3: ২৬ জানুয়ারি
4: ১০ মে

Correct Answer: ২১ এপ্রিল

ভারত সরকার 21 শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস হিসাবে পালন করে। কারণ দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল ১৯৪৭ সালে প্রশাসনিক ক্যাডারের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন।

9. গ্রীন হাউস গ্যাসসমূহ নিঃসরণ সংক্রান্ত চুক্তি “The Kyoto Protocol” জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়?

1: ১৯৯৭ সালে
2: ১৯৯৯ সালে
3: ২০০৩ সালে
4: ২০০৪ সালে

Correct Answer: ১৯৯৭ সালে

গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ রোধে ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়

10. কোনটি “Bretton Woods Institutions” এর অন্তর্ভুক্ত?

1: IDB
2: IMF
3: WTO
4: ADB

Correct Answer: IMF

আইএমএফ এবং বিশ্বব্যাংক গ্রুপ কে একত্রে ব্রেটন উডস সংস্থা বলা হয়।

11. কোন চুক্তির মাধ্যমে ইউরোপে ‘Thirty years War” এর সমাপ্তি ঘটে?

1: ভার্সাই চুক্তি,১৯১৯
2: ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি,১৬৪৮
3: প্রা্যারিস চুক্তি, ১৭৮৩
4: লুজান চুক্তি,১৯২৩

Correct Answer: ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি,১৬৪৮

ইউরোপে ধর্ম ও রাজনীতি নিয়ে ১৬১৮ সালে শুরু হওয়া ত্রিশ বছর মেয়াদি যুদ্ধের সমাপ্তির জন্য স্বাক্ষরিত শান্তি চুক্তি। এটি ১৬৪৮ সালের মে থেকে আগস্ট মাসের মধ্যে জার্মানির ওয়স্টফেলিয়ায় স্বাক্ষরিত হয়।

12. মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়-

1: ২ মার্চ, ২০২০
2: ৫ জানুয়ারি, ২০২০
3: ৩০ এপ্রিল, ২০২০
4: ২৯ ফেব্রুয়ারি, ২০২০

Correct Answer: ২৯ ফেব্রুয়ারি, ২০২০

মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় ২৯ ফেব্রুয়ারি, ২০২০ সালে কাতারের রাজধানী দোহায়।

13. আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস এর উন্মেষ ঘটে কোন দেশ হতে?

1: যুক্তরাজ্য
2: যুক্তরাষ্ট্র
3: চীন
4: ভারত

Correct Answer: চীন

চীনের হান রাজবংশের রাজা গাওজু-এর সময়ে মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে খ্রিষ্টপূর্ব ২০৭ অব্দে। পরীক্ষার মাধ্যমে তিনিই সর্বপ্রথম রাজকর্মকর্তা নিয়োগের ব্যবস্থা চালু করেছিলেন।

14. সম্প্রতি (সেপ্টেম্বর-২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?

1: আর্টসাখ প্রজাতন্ত্র
2: নাগর্নো-কারাবাখ
3: ইয়েতেভান
4: নাকার্চভান ছিটমহল

Correct Answer: নাগর্নো-কারাবাখ

নাগোর্না কারাবাখের দখল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে জড়ায়। যুদ্ধে আজারবাইজান নতুন করে অনেক এলাকার নিয়ন্ত্রণ লাভ করে।

15. কোথায় শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়?

1: ১৯৯৫ সালে ডেনমার্ক
2: ১৯৮৪ সালে বেলজিয়াম
3: ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
4: ১৯৯৬ সালে হাঙ্গেরিতে

Correct Answer: ১৯৮৫ সালে লুক্সেমবার্গে

শেনজেন চুক্তি অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি। ১৪ জুন, ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

16. Global Vaccine Summit অনুষ্ঠিত হয়-

1: ৫ মে,২০২০
2: ৪ জুন,২০২০
3: ৬ জুলাই,২০২০
4: ৮ আগস্ট,২০২০

Correct Answer: ৬ জুলাই,২০২০

যুক্তরাজ্য সরকারের আয়োজনে ৬ জুলাই ২০২০ গ্লোবাল ভ্যাকসিন সামিট হয়।

17. কোন দেশটি সম্প্রতি ইসরাইল এর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?

1: সৌদিআরব
2: কুয়েত
3: সংযুক্ত আরব আমিরাত
4: ওমান

Correct Answer: সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত ২০২০ সালে ইসরায়েলের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপন করেছে।

18. D-8 Organization for Economic Cooperation বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিট হবে?

1: আবুজা
2: ঢাকা
3: তেহরান
4: ইস্তাম্বুল

Correct Answer: ঢাকা

দশম ডি এইট সম্মেলন ভার্চুয়ালি ঢাকায় এপ্রিল ২০২১ অনুষ্ঠিত হয়।

19. WIPO এর সদরদপ্তর কোথায় অবস্থিত?

1: জেনেভা
2: রোম
3: নিউইয়র্ক
4: ওয়াশিংটন ডিসি

Correct Answer: জেনেভা

WPO এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড।

20. Sustainable Development Goal(SDG) কয়টি?

1: ১৩টি
2: ১৫টি
3: ১৭টি
4: ৩১টি

Correct Answer: ১৭টি

টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বা Sustainable Development Goal এর লক্ষমাত্রা ১৭ টি ও সাবগোল ১৬৯ টি