🎓 Quick Menu
আন্তর্জাতিক বিষয়াবলী Model - 16

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. রুয়ান্ডায় প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?

1: ৮ জুলাই, ১৯৯৪
2: ১৯ জুলাই, ১৯৯৪
3: ২৪ জুলাই, ১৯৯৪
4: ২৭ জুলাই, ১৯৯৪

Correct Answer: ১৯ জুলাই, ১৯৯৪

রুয়ান্ডার প্যাট্রিয়াটিক ফ্রন্ট সরকার শপথ গ্রহণ করেন ১৯ জুলাই ১৯৯৪। রুয়ান্ডা আফ্রিকার পূর্ব মধ্যাংশের একটি রাষ্ট্র। ১৯৯৪ সালে রুয়ান্ডায় হত্যাকান্ড সংঘটিত হয়। এতে আট লাখ নাগরিক নিহত হন।

2. পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ার নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন?

1: ১১ জুলাই, ১৯৯৪
2: ১২ জুলাই, ১৯৯৪
3: ১৩ জুলাই, ১৯৯৪
4: ১ জুলাই, ১৯৯৪

Correct Answer: ১ জুলাই, ১৯৯৪

কায়রো চুক্তি অনুসারে ১৭ মে, ১৯৯৪ পিএলও পশ্চিম তীর ও গাজা এলাকার নিয়ন্ত্রণ পায়। ১ জুলাই, ১৯৯৪ ইয়াসির আরাফাত গাজা ভূখণ্ডে আসেন।

3. জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণা স্বাক্ষর করেন?

1: ২৪ জুলাই, ১৯৯৪
2: ২৫ জুলাই, ১৯৯৪
3: ২৬ অক্টোবর, ১৯৯৪
4: ২৭ জুলাই, ১৯৯৪

Correct Answer: ২৬ অক্টোবর, ১৯৯৪

জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন ২৬ অক্টোবর ১৯৯৪।

4. Rotary International’ কবে প্রতিষ্ঠিত হয়?

1: ১৯০৩ সালে
2: ১৯০৫ সালে
3: ১৯০৯ সালে
4: ১৯১২ সালে

Correct Answer: ১৯০৫ সালে

Rotary International’ প্রতিষ্ঠিত হয় ১৯০৫ সালে। রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী সেবামূলক সংগঠন। শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস ১৯০৫ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

5. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?

1: ১৯৪৫ সাল হতে
2: ১৯৪৬ সাল হতে
3: ১৯৪৭ সাল হতে
4: ১৯৪৮ সাল হতে

Correct Answer: ১৯৪৫ সাল হতে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর। প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি শহরে অবস্থিত।

6. NATO কবে প্রতিষ্ঠিত হয়?

1: ১৯৪৭ সালের ৪ আগস্ট
2: ১৯৪৯ সালের ৪ এপ্রিল
3: ১৯৫০ সালের ৪ ফেব্রুয়ারি
4: ১৯৫১ সালের ৪ মে

Correct Answer: ১৯৪৯ সালের ৪ এপ্রিল

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো (North Atlantic Treaty Organization or NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত ৩০টি দেশের একটি সামরিক জোট। এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

7. ১৯৯৪-এর নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে?

1: নজিবুল্লাহ
2: আহমেদ শাহ মাসুদ
3: আবদুর রশীদ দোস্তাম
4: গুলবুদ্দীন হেকমতিয়া

Correct Answer: আবদুর রশীদ দোস্তাম

১৯৯৪-এর নববর্ষের দিনে আবদুর রশীদ দোস্তাম নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে

8. ১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে?

1: রাশিয়া’স চয়েস
2: লিবারেল ডেমোক্রেটিক পার্টি
3: স্যোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
4: দ্য কমিউনিস্ট পার্টি

Correct Answer: লিবারেল ডেমোক্রেটিক পার্টি

১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

9. ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত ছিল?

1: ১৫টি
2: ৬টি
3: ১১টি
4: ১০টি

Correct Answer: ১১টি

১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১১টি ছিল। (৫ জন স্থায়ী ও ৬ জন অস্থায়ী)। ১৯৬৫ সালে সদস্য সংখ্যা ১৫ করা হয় (৫ জন স্থায়ী ও ১০ জন অস্থায়ী)।

10. গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে কবে দেশের ক্ষমতা দখল করে?

1: ২১ জুলাই, ১৯৯৪
2: ২২ জুলাই, ১৯৯৪
3: ২৩ জুলাই, ১৯৯৪
4: ২৪ জুলাই, ১৯৯৪

Correct Answer: ২২ জুলাই, ১৯৯৪

গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা দখল করে ২২ জুলাই ১৯৯৪। ১৯৯৪ সালে একটি রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় এবং সামরিক নেতা ইয়াহিয়া জাম্মেহ তার স্থান নেন।

11. নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন?

1: ৭ জুন, ১৯৯৪
2: ১১ জুন, ১৯৯৪
3: ১ জুলাই, ১৯৯৪
4: ১২ জুলাই, ১৯৯৪

Correct Answer: ১১ জুন, ১৯৯৪

নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা ১১ জুন ১৯৯৪ নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষনা করেন।

12. নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?

1: দ্বিতীয়
2: তৃতীয়
3: পঞ্চম
4: ষষ্ঠ

Correct Answer: ষষ্ঠ

নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার (New International Economic Order) প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের ষষ্ঠ বিশেষ অধিবেশনে ১৯৭৪ সালে গৃহীত হয়।

13. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

1: হারারে, ১৯৮৯ সালে
2: বেলগ্রেড, ১৯৬১ সালে
3: কায়রো, ১৯৭০ সালে
4: হাভানা, ১৯৭৩ সালে

Correct Answer: বেলগ্রেড, ১৯৬১ সালে

জোট-নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট (NAM) ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রতিষ্ঠিত হয় এবং সেখানেই প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

14. নিচের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়-

1: নামিবিয়া
2: সুইজারল্যান্ড
3: তাইওয়ান
4: পানামা

Correct Answer: তাইওয়ান

জাতিসংঘের সদস্য নয় এমন দেশগুলো হলো তাইওয়ান, কসোভো, প্যালেস্টাইন ও ভ্যাটিকান সিটি। প্রদত্ত অপশনগুলোর মধ্যে সুইজারল্যান্ড ২০০২ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

15. বেনেলাক্স (Benelux) বলতে যে দেশগুলোকে বোঝায়-

1: সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড
2: চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
3: বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
4: ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স

Correct Answer: বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত বেনেলাক্স (BENELUX) একটি অর্থনৈতিক জোট। এর সদস্য তিনটি। এগুলো হলো বেলজিয়াম (BE), নেদারল্যান্ডস (NE) ও লুক্সেমবার্গ (LUX)। সদস্য দেশগুলোর নামের অংশ বিশেষের সমন্বয়ে বেনেলাক্স নামকরণ করা হয়।

16. ‘করনার স্টোন অব্‌ পিস’-এ স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে-

1: ম্যাকাও
2: হাইতি
3: ওকিনাওয়া
4: ভিয়েতনাম

Correct Answer: ওকিনাওয়া

‘Cornerstone of Peace’ স্মৃতিসৌধটি জাপানের ওকিনাওয়াতে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওকিনাওয়ার যুদ্ধে মৃতদের স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছে।

17. উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল–

1: ৪ এপ্রিল, ১৯৪৯
2: ৩ জানুয়ারি, ১৯৫৪
3: ২৬ মে, ১৯৫৫
4: ১ ফেব্রুয়ারি, ১৯৫৬

Correct Answer: ৪ এপ্রিল, ১৯৪৯

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

18. ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ–

1: ইরান
2: মালয়েশিয়া
3: থাইল্যান্ড
4: ফিলিপাইন

Correct Answer: ইরান

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক (OPEC) এর একমাত্র অ-আরব এশীয় দেশ হলো ইরান।

19. Persona-non-grata শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য—

1: রাজনীতিবিদ
2: ক্রীড়াবিদ
3: ব্যবসায়ী
4: কূটনীতিবিদ

Correct Answer: কূটনীতিবিদ

Persona non grata (লাতিন: অবাঞ্ছিত ব্যক্তি) একটি কূটনৈতিক পরিভাষা যা দ্বারা এমন বিদেশি ব্যক্তিকে বোঝানো হয় যাকে কোনো দেশের সরকার তার সীমানায় প্রবেশ বা অবস্থান করতে নিষেধ করে। এটি মূলত কূটনীতিকদের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

20. যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ‘Uniting for peace resolution’ গৃহীত হয়েছিল—

1: সুয়েজ যুদ্ধ
2: কোরীয় যুদ্ধ
3: পাক-ভারত যুদ্ধ ১৯৬৫
4: ফকল্যান্ড যুদ্ধ

Correct Answer: কোরীয় যুদ্ধ

১৯৫০ সালে কোরীয় যুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘Uniting for Peace’ প্রস্তাবটি গৃহীত হয়েছিল। এর মাধ্যমে নিরাপত্তা পরিষদ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হলে সাধারণ পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য পদক্ষেপ নিতে পারে।