🎓 Quick Menu
আন্তর্জাতিক বিষয়াবলী Model - 32

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. ২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

1: রবার্ট জে শিলার
2: জ্যাঁ তিরোল
3: উইলিয়াম ডি নর্ডহাস ও পল মাইকেল বোমার
4: অলিভার হার্ট

Correct Answer: উইলিয়াম ডি নর্ডহাস ও পল মাইকেল বোমার

২০১৮ সালে ১২ ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া হয়। জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তি কীভাবে অর্থনীতিকে প্রভাবিত করে তা গবেষণার জন্য উইলিয়াম ডি নর্ডহাউস এবং পল মাইকেল বোমারকে যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।

2. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে?

1: যুক্তরাষ্ট্র
2: যুক্তরাজ্য
3: কানাডা
4: ভারত

Correct Answer: যুক্তরাষ্ট্র

ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর, ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয়। পরবর্তীতে ২০০০ সালে ১৮৮ টি দেশে সম্মিলিতভাবে এ দিবসটি পালিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রথমবারের মতো বাংলাদেশের কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি সম্বলিত ডাক টিকেট প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

3. বৃটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ?

1: সুদান
2: ইয়েমেন
3: মোজাম্বিক
4: সিয়েরালিওন

Correct Answer: মোজাম্বিক

সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন এবং আশ্রিত দেশসমূহ নিয়ে ১৯৩১ সালে কমনওয়েলথ গঠিত হয়। এর সচিবালয় অবস্থিত লন্ডনের মার্লবরো হাউসে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৩ (সর্বশেষ রুয়ান্ডা)। উল্লেখ্য, মোজাম্বিক ও রুয়ান্ডা ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত না হয়েও কমনওয়েলথের সদস্য। পক্ষান্তরে, সুদান ও ইয়েমেন ব্রিটিশ উপনিবেশ কিন্তু কমনওয়েলথের সদস্য নয়।

4. ই-৮ পৃথিবীর কোন ধরনের ৮টি দেশকে নির্দেশ করে?

1: সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮টি দেশ
2: সবচেয়ে দরিদ্র ৮টি দেশ
3: সবচেয়ে উন্নত ৮টি দেশ
4: সবচেয়ে শিল্পোন্নত ৮টি দেশ

Correct Answer: সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮টি দেশ

ই-৮' হচ্ছে পৃথিবীর সবচেয়ে পরিবেশ দূষণকারী আটটি দেশ। এক্ষেত্রে চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের নাম সর্বাগ্রে। 'জি - ৭' শিল্পোন্নত ৭টি দেশের জোট এবং 'ডি-৮' উন্নয়নশীল ৮টি দেশের জোট।

5. ইউয়ান কোন দেশের মুদ্রা?

1: চীন
2: মায়ানমার
3: থাইল্যান্ড
4: ভিয়েতনাম

Correct Answer: চীন

ব্যাখ্যা: দেশ - মুদ্রা; চীন - ইউয়ান; ভিয়েতনাম - ডং; মিয়ানমার - কিয়াত; থাইল্যান্ড - বাথ;

6. জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ?

1: বাংলাদেশ
2: চীন
3: ভারত
4: রাশিয়া

Correct Answer: চীন

ব্যাখ্যা: ২০২০ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী ১. চীন - ১৪৩ কোটি ৯৩ লাখ ২. ভারত - ১৩৮ কোটি ৩. যুক্তরাষ্ট্র - ৩৩ কোটি ১০ লাখ ৪. ইন্দোনেশিয়া - ২৭ কোটি ৩৫ লাখ ৫. পাকিস্তান - ২২ কোটি ০৯ লাখ

7. বিশ্ব অটিজম দিবস পালন করা হয়-

1: ৫ অক্টোবর
2: ২৯ জানুয়ারী
3: ২ এপ্রিল
4: ৯ জুলাই

Correct Answer: ২ এপ্রিল

ব্যাখ্যা: বিশ্ব অটিজম সচেতনতা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিবস যা প্রতিবছর ২রা এপ্রিল পালিত হয়। এই দিনটিতে জাতিসংঘ বিশ্বজুড়ে তার সদস্য দেশগুলিকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) আক্রান্ত ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণে উৎসাহিত করে। দিবসটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক "৬২/১৯৯ ধারা অনুযায়ী মনোনয়ন লাভ করে। "বিশ্ব অটিজম সচেতনতা দিবস" প্রস্তাবটি ২০০৭ সালের ১ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হয়েছিল এবং সেটি গৃহীত হয়েছিল একই বছরের ১৮ ডিসেম্বর।

8. বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি?

1: মায়ানমার-থাইল্যান্ড সীমান্ত
2: ভারত-বাংলাদেশ সীমান্ত
3: পাকিস্তান-চীন সীমান্ত
4: ভারত-পাকিস্তান সীমান্ত

Correct Answer: ভারত-বাংলাদেশ সীমান্ত

ব্যাখ্যা: বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। ১ম ও ২য় বৃহত্তম সীমান্ত যথাক্রমে 'যুক্তরাষ্ট্র ও কানাডা' এবং 'আর্জেন্টিনা ও চিলি'।

9. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়কাল নিম্নের কোনটি?

1: ২০১৬-২০৩০
2: ২০২০-২০৩০
3: ২০১৬-২০৩৫
4: ২০১০-২০২৫

Correct Answer: ২০১৬-২০৩০

ব্যাখ্যা: জাতিসংঘ কর্তৃক ২৫ সেপ্টেম্বর ২০১৫ গৃহীত হয় টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা। ১৭ টি লক্ষ্য বিশিষ্ট এ পরিকল্পনা বাস্তবায়নের সময়কাল ধরা হয় ১ জানুয়ারি ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০৩০ সাল পর্যন্ত।

10. ২০১৮ সালে ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল লাভকারী লুকা মডরিচ কোন দেশের নাগরিক?

1: ক্রোয়েশিয়া
2: ফ্রান্স
3: জার্মানি
4: ব্রাজিল

Correct Answer: ক্রোয়েশিয়া

ব্যাখ্যা: ২০১৮ সালে ফিফা বিশ্বকাপে 'গোল্ডেন বল' লাভকারী লুকা মডরিচ ক্রোয়েশিয়ার নাগরিক। লুকা মডরিচ - FIFA The Best এবং UEFA বর্ষসেরা (২০১৮) নির্বাচিত হন।

11. জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে?

1: ৬ই এপ্রিল ১৯৪২
2: ৭ ডিসেম্বর ১৯৪১
3: ১৫ জানুয়ারি ১৯৪০
4: ১৭ জুন ১৯৪৩

Correct Answer: ৭ ডিসেম্বর ১৯৪১

ব্যাখ্যা: পার্ল হারবার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অধিভুক্ত হওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত একটি নৌ ও বিমান ঘাঁটি। ...১৯৪১ সালের ৭ ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এ অঞ্চলে আক্রমণ চালিয়ে তা দখল করে নেয়। এ আক্রমণের মাধ্যমেই যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। ...যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটালে জাপান আত্মসমর্পণে বাধ্য হয় এবং পার্ল হারবার যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দেয়।

12. জাপানের পার্লামেন্টের নাম কি?

1: নেসেট
2: কায়েট
3: ডায়েট
4: লোকসভা

Correct Answer: ডায়েট

জাপানের পার্লামেন্টের নাম ডায়েট । যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কংগ্রেস । ইসরাইলের পার্লামেন্টের নাম নেসেট ।

13. OPEC- এর সচিবালয় কোথায় অবস্থিত-

1: কুয়েত
2: ভিয়েনা
3: লিবিয়া
4: কাতার

Correct Answer: ভিয়েনা

...Organisation of the Petroleum Exporting Countries বা OPEC - এর সচিবালয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।

14. UNCHR এর সদর দপ্তর কোথায়

1: ভেনেজুয়েলা
2: অস্ট্রিয়া
3: জেনেভা
4: ভিয়েনা

Correct Answer: জেনেভা

United Nations High Commissioner for Refugees বা UNHCR সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।

15. সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?-

1: অস্ট্রেলিয়া
2: মেক্সিকো
3: এশিয়া
4: আফ্রিকা

Correct Answer: মেক্সিকো

সোয়াইন ভাইরাসের উৎপত্তিস্থল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। ২০০৯ সালে প্রথম এ ভাইরাস মানুষের নজরে আসে।

16. G-7 এর একমাত্র এশিয়া দেশ কোনটি-

1: ভারত
2: জাপান
3: চীন
4: বার্মা

Correct Answer: জাপান

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বিশ্বের উন্নত দেশের একটি সংগঠন হলো G7, যার একমাত্র এশীয় দেশ হলো জাপান।

17. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?-

1: ৮ই এপ্রিল
2: ৮ই ফেব্রুয়ারি
3: ৮ই আগস্ট
4: ৮ই মার্চ

Correct Answer: ৮ই মার্চ

আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়।

18. থাইল্যান্ডের মুদ্রার নাম কি?-

1: বাথ
2: রিংগিত
3: লিরা
4: ক্রোনা

Correct Answer: বাথ

থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।

19. ফিফা বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে-

1: কাতার
2: দুবাই
3: বাহরাইন
4: আবুধাবি

Correct Answer: কাতার

...২০২২ ফিফা বিশ্বকাপ... এটি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত রয়েছে।

20. ক্রেমলিন কি?-

1: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন
2: মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন
3: বৃটেনের প্রধানমন্ত্রীর বাসভবন
4: রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন

Correct Answer: রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন

...বিখ্যাত ক্রেমলিন কমপ্লেক্স দেশটির (রাশিয়ার) প্রেসিডেন্টের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়।