🎓 Quick Menu
আন্তর্জাতিক বিষয়াবলী Model - 36

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

1: ১৩১ তম
2: ১৩৩ তম
3: ১৩৬ তম
4: ১৩৮ তম

Correct Answer: ১৩৬ তম

১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর (১ সেপ্টেম্বর নয়) বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য রাষ্ট্র ।

2. 'BIMSTEC' এর সদরদপ্তর কোথায়?

1: কলম্বো
2: ম্যানিলা
3: নিউইয়র্ক
4: ঢাকা

Correct Answer: ঢাকা

BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation)-এর সচিবালয় বা সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।

3. CIRDAP এর সদরদপ্তর কোথায়?

1: নয়াদিল্লী
2: ঢাকা
3: ম্যানিলা
4: কুয়ালালামপুর

Correct Answer: ঢাকা

CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific)-এর সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।

4. সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?

1: ১৯৭৫
2: ১৯৮৭
3: ১৯৮৫
4: ১৯৯০

Correct Answer: ১৯৮৫

সার্ক (SAARC - South Asian Association for Regional Cooperation) ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়।

5. আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কত?

1: ১২ জন
2: ১৪ জন
3: ১৫ জন
4: ১৬ জন

Correct Answer: ১৫ জন

আন্তর্জাতিক বিচার আদালত (ICJ - International Court of Justice)-এর বিচারক সংখ্যা ১৫ জন।

6. আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

1: জেনেভা
2: ভিয়েনা
3: বার্লিন
4: প্যারিস

Correct Answer: ভিয়েনা

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (IAEA - International Atomic Energy Agency)-এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।

7. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

1: ১০ জুন
2: ১০ অক্টোবর
3: ১০ আগস্ট
4: ১০ ডিসেম্বর

Correct Answer: ১০ ডিসেম্বর

প্রতি বছর ১০ই ডিসেম্বর 'বিশ্ব মানবাধিকার দিবস' পালিত হয়।

8. ভুটানের মুদ্রার নাম কি?

1: রূপী
2: বাথ
3: রুশিয়া
4: গুলট্রাম

Correct Answer: গুলট্রাম

ভুটানের মুদ্রার নাম গুলট্রাম (Ngultrum)।

9. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?

1: লন্ডন
2: ব্রাসেলস
3: রোম
4: প্যারিস

Correct Answer: ব্রাসেলস

ইউরোপীয় ইউনিয়নের (EU) সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।

10. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?

1: ১৯০
2: ১৯২
3: ১৯৩
4: ১৯১

Correct Answer: ১৯৩

জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩। দক্ষিণ সুদান ২০১১ সালে সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করে।

11. জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি?

1: বিশ্বস্বাস্থ্য সংস্থা
2: আর্ন্তজাতিক রেডক্রস
3: বিশ্ব খাদ্য সংস্থা
4: আর্ন্তজাতিক আদালত

Correct Answer: আর্ন্তজাতিক রেডক্রস

আন্তর্জাতিক রেডক্রস (ICRC) একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের দুঃস্থ মানবতার সেবায় নিয়োজিত । এটি জাতিসংঘের অঙ্গসংস্থা নয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় । বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO), বিশ্ব খাদ্য সংস্থা (FAO), এবং আন্তর্জাতিক আদালত (ICJ) জাতিসংঘের অঙ্গসংস্থা বা বিশেষায়িত সংস্থা।

12. কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে?

1: ইউনিসেফ
2: ইউএনডিপি
3: ইউনেস্কো
4: আইএমএফ

Correct Answer: ইউনেস্কো

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (UNESCO) সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে । ইউনেস্কো বাংলাদেশের সোমপুর বিহার এবং ষাটগম্বুজ মসজিদকেও বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে ।

13. ২০১৪ সালের ১ জানুয়ারি কোন দেশ ১৮ তম দেশ হিসেবে 'ইউরো' মুদ্রা চালু করে?

1: গ্রিস
2: মাল্টা
3: লাটভিয়া
4: রুমানিয়া

Correct Answer: লাটভিয়া

লাটভিয়া ১৮তম দেশ হিসেবে ২০১৪ সালের ১ জানুয়ারি 'ইউরো' মুদ্রা চালু করে । (লিথুনিয়া ১৯তম এবং ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে)।

14. বিশ্ব পানি দিবস-

1: ২২ এপ্রিল
2: ২১ মে
3: ২২ মার্চ
4: ৮ জুন

Correct Answer: ২২ মার্চ

'বিশ্ব পানি দিবস' পালিত হয় ২২ মার্চ । 'বিশ্ব ধরিত্রী দিবস' পালিত হয় ২২ এপ্রিল । 'আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস' পালিত হয় ২২ মে ।

15. FAO - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

1: জেনেভা
2: রোম
3: প্যারিস
4: নিউইয়র্ক

Correct Answer: রোম

FAO (Food and Agricultural Organization) বা 'খাদ্য ও কৃষি সংস্থা' জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা । এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় । এর সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত ।

16. 'ইউনেস্কো' কত সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?

1: ১৯৯৮
2: ১৯৯৯
3: ২০০০
4: ২০০৫

Correct Answer: ১৯৯৯

ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর (UNESCO) ৩০তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয় । ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে এই দিনটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে ।

17. বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কী?

1: দাইউ
2: ফিনিক্স
3: ফোর্ড
4: বোয়িং

Correct Answer: বোয়িং

বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানি হলো 'বোয়িং' (Boeing) । 'ফোর্ড' একটি গাড়ি নির্মাতা কোম্পানি ।

18. সূর্য উদয়ের দেশ কোনটি?

1: জাপান
2: থাইল্যান্ড
3: ইন্দোনেশিয়া
4: চীন

Correct Answer: জাপান

'সূর্যোদয়ের দেশ' বলা হয় জাপানকে । 'নিশীথ সূর্যের দেশ' বলা হয় নরওয়েকে ।

19. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় -

1: ৫ জুন
2: ৫ জুলাই
3: ৫ আগস্ট
4: ৫ মার্চ

Correct Answer: ৫ জুন

'বিশ্ব পরিবেশ দিবস' প্রতি বছর ৫ জুন তারিখে পালিত হয় ।

20. জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?

1: ১৯৪৮
2: ১৯৪৬
3: ১৯৪৫
4: ১৯৪৭

Correct Answer: ১৯৪৫

জাতিসংঘ বা United Nations (UN) প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে এটি যাত্রা শুরু করে।