🎓 Quick Menu
ইতিহাস Model - 4

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

1: ইতালি
2: স্পেন
3: তুরস্ক
4: গ্রীস

Correct Answer: তুরস্ক

হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্যে বর্ণিত ইতিহাস-বিখ্যাত ট্রয় নগরীর ধ্বংসাবশেষ বর্তমান **তুরস্কের** আনাতোলিয়া উপদ্বীপে অবস্থিত।

2. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?

1: তিতুমীর
2: সৈয়দ আহমদ বেরেলভি
3: দুদু মিয়া
4: হাজী শরীয়ত উল্লাহ।

Correct Answer: হাজী শরীয়ত উল্লাহ।

ফরায়েজী আন্দোলনের সূচনা করেন হাজী শরীয়তুল্লাহ। তাঁর মৃত্যুর পর এই আন্দোলনের নেতৃত্ব দেন তাঁর পুত্র দুদু মিয়া।

3. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?

1: নবাব সিরাজউদ্দৌলা
2: নবাব মুর্শিদকুলি খাঁ
3: সুবেদার ইসলাম খান
4: সুবেদার শায়েস্তা খান

Correct Answer: নবাব মুর্শিদকুলি খাঁ

বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খাঁ ১৭১৭ সালে রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। তাঁর নামানুসারেই শহরটির নামকরণ করা হয়।

4. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্নর কে ছিলেন?

1: ব্যামফিল্ড ফুলার
2: লর্ড মিন্টো
3: লর্ড কার্জন
4: ওয়ারেন হেস্টিংস

Correct Answer: ব্যামফিল্ড ফুলার

১৯০৫ সালের বঙ্গভঙ্গের পর গঠিত 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলার।

5. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?

1: ইংরেজরা
2: ফরাসিরা
3: ওলন্দাজরা
4: পর্তুগীজরা

Correct Answer: পর্তুগীজরা

বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা প্রথম এসেছিল। বাংলায় বণিকেরা উর্বর বাংলায় বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের বণিকেরা বাণিজ্য করতে আসে। বাণিজ্য করতে এলেও সম্পদের মোহে এক সময় শাসন ক্ষমতাও দখল করে। এদের মধ্যে পর্তুগীজ ও ওলন্দাজরা অন্যতম।

6. কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?

1: গৌড়
2: সোনারগাঁ
3: ঢাকা
4: হুগলী

Correct Answer: ঢাকা

ঢাকা নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল। সুবাহ বাংলা বা মুঘল বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের একটি মহকুমা যা ১৬শ থেকে ১৭শ শতাব্দীর মধ্যবর্তী সময়ে বিস্তৃত ছিল।

7. সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?

1: গোলাম মোস্তফা
2: ফররুখ আহমদ
3: ভাই গিরীশচন্দ্র সেন
4: সুনীতিকুমার চট্টোপাধ্যায়

Correct Answer: ভাই গিরীশচন্দ্র সেন

Girish Chandra Sen (c. 1835-15 August 1910) was a Bengali religious scholar and translator. He was a Brahmo Samaj missionary and known for being the first publisher of the Qur an into the Bengali language in 1886.

8. বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল?

1: ১৯৪৬
2: ১৯৪৮
3: ১৯৬১
4: ১৯৬২

Correct Answer: ১৯৬১

বার্লিন প্রাচীর ছিলো একটি সুরক্ষিত কংক্রিটের অন্তরায়, যা ১৯৬১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আক্ষরিক ও মতাদর্শগতভাবে বার্লিন শহরকে বিভক্ত করেছিল। জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (জিডিআর, পূর্ব জার্মানি) কর্তৃক এই প্রাচীরটি নির্মাণ করা হয়

9. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?

1: শায়েস্তা খান
2: শাহ সুজা
3: টিপু সুলতান
4: ইসলাম খান

Correct Answer: শায়েস্তা খান

লালবাগের কেল্লা (কিলা আওরঙ্গবাদ) ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে, মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক। তার উত্তরসুরী, মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি

10. ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?

1: ১৯৩৩
2: ১৯৪৩
3: ১৯৪৫
4: ১৯৪৭

Correct Answer: ১৯৪৫

ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালে। ইয়াল্টা সম্মেলন, ক্রিমিয়া সম্মেলন নামে পরিচিত। ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের সরকার প্রধানদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বৈঠক হয়েছিল।

11. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

1: লর্ড মিন্টো
2: লর্ড কার্জন
3: লর্ড মাউন্টব্যাটেন
4: লর্ড ওয়াভেল

Correct Answer: লর্ড মাউন্টব্যাটেন

লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত উপমহাদেশের শেষ ভাইসরয় ও গভর্নর জেনারেল ছিলেন। তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন।

12. ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-

1: রাজা ত্রিদিব রায়
2: রাজা ত্রিভুবন চাকমা
3: জুম্মা খান
4: জান বখস খাঁ

Correct Answer: জান বখস খাঁ

ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে চাকমা জুমিয়া নেতা জান বখস খাঁ বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন। ইংরেজরা ক্ষমতায় আসার পর চাকমাদের উপর করের পরিমাণ বাড়িয়ে দেয়, যার ফলে এই বিদ্রোহ সংঘটিত হয়।

13. ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম-

1: ইতালির মিলান শহর, মালদিনীয়নি
2: জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা
3: স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিন
4: ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাঁসে

Correct Answer: স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ১৭২৫ সালে প্রতিষ্ঠিত স্পেনের মাদ্রিদ শহরের 'কাসা বোতিন' (Casa Botín) বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ যা এখনো চালু আছে।

14. মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় যে রাষ্ট্র-

1: যুক্তরাজ্য
2: ফ্রান্স
3: জাপান
4: জার্মানি

Correct Answer: ফ্রান্স

স্ট্যাচু অফ লিবার্টি একটি বিশাল নিওক্লাসিকাল ভাস্কর্য যা ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল।

15. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?

1: ব্রিটেন
2: ফ্রান্স
3: অস্ট্রেলিয়া
4: নিউজিল্যান্ড

Correct Answer: অস্ট্রেলিয়া

স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীন ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়া জার্মান নিউ গিনি অধিকার করে। ১৯৭৫ সালে এটি অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে।

16. আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর প্রথম তেল অবরোধ করে-

1: ১৯৭০ সালে
2: ১৯৭৩ সালে
3: ১৯৭৪ সালে
4: ১৯৭৮ সালে

Correct Answer: ১৯৭৩ সালে

১৯৭৩ সালে আরব-ইসরায়েল (ইয়োম কিপ্পুর) যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়ার কারণে তেল রফতানিকারী আরব দেশগুলো (OAPEC) যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু শিল্পোন্নত দেশের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে।

17. ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়-

1: সদরঘাটে
2: চাঁদনীঘাটে
3: পোস্তগোলায়
4: শ্যামবাজারে

Correct Answer: চাঁদনীঘাটে

ঢাকায় প্রথম ১৮৭৪ সালে নবাব খাজা আব্দুল গণির উদ্যোগে খাবার পানি ব্যবস্থাপনার জন্য বুড়িগঙ্গা নদীর তীরে চাঁদনীঘাটে একটি পানি শোধন কেন্দ্র বসানো হয়েছিল।

18. ঢাকায় বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত-

1: চকবাজার
2: সদরঘাট
3: লালবাগ
4: ইসলামপুর

Correct Answer: চকবাজার

বড় কাটরা ও ছোট কাটরা ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত। বড় কাটরা শাহ সুজার নির্দেশে ১৬৪৪ থেকে ১৬৪৬ খ্রিস্টাব্দে নির্মিত হয় এবং ছোট কাটরা শায়েস্তা খানের নির্দেশে নির্মিত হয়।

19. রাশিয়ার যে শহরের হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজী হয়েছে তার নাম-

1: Budennovsk
2: Keldavisk
3: Dasanova
4: Gariev

Correct Answer: Budennovsk

১৯৯৫ সালে চেচেন বিদ্রোহীরা রাশিয়ার বুদেনভস্ক (Budennovsk) শহরের একটি হাসপাতালে হামলা চালিয়ে প্রায় ১৫০০ মানুষকে জিম্মি করে। এই ঘটনার পর রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি আলোচনায় বসতে বাধ্য হয়েছিল।

20. লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম-

1: পরিবিবি
2: ইরান দুখ্ত
3: জাহানারা
4: মরিয়ম

Correct Answer: ইরান দুখ্ত

লালবাগ দুর্গের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের কন্যা পরী বিবির আসল নাম ছিল ইরান দুখত রহমত বানু।