🎓 Quick Menu
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি Model - 1

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. 10101111 এর 1’s complement কোনটি?

1: 11111111
2: 00000000
3: 01010000
4: 10000011

Correct Answer: 01010000

1’s Compliment করতে হলে প্রতিটি বাইনারি সংখ্যা পরিবর্তন করে লিখতে হবে (১ এর স্থলে ০ ও ০ এর স্থলে ১)। তাই 10101111 = 01010000 (1’s compliment)।

2. কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

1: তামার তার
2: কো-এক্সিয়াল ক্যাবল
3: অপটিকাল ফাইবার
4: ওয়্যারলেস মিডিয়া

Correct Answer: অপটিকাল ফাইবার

অপটিক্যাল ফাইবার (Optical fiber) একধরনের পাতলা, স্বচ্ছ তন্তু বিশেষ, সাধারণত বিশুদ্ধ কাচ অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয়, যা আলো পরিবহনে ব্যবহৃত হয়।

3. ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি?

1: POP3
2: POP9
3: HTML
4: SMTP

Correct Answer: POP3

POP3 অর্থাৎ Post Office Protocol 3 হলো ইমেইল গ্রহণ করার জন্য ব্যবহৃত একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল। SMTP (Simple Mail Transfer Protocol) ইমেইল প্রেরণের জন্য ব্যবহৃত হয়।

4. কোনটি সঠিক নয়?

1: A + 0 = A
2: A.1 = A
3: A + A' = 1
4: A.A' = 1

Correct Answer: A.A' = 1

যদি A=1 হয়, তাহলে A' = 0 হবে, তখন A.A' = 0 । অনুরূপভাবে A=0 হলে A'=1 এবং A.A' = 0 । সুতরাং A.A' = 1 -এটি সঠিক নয়, সঠিক হবে A.A' = 0।

5. এক word কত বিট বিশিষ্ট হয়?

1: 8
2: 16
3: 4
4: 2

Correct Answer: 16

কম্পিউটার আর্কিটেকচারের ওপর নির্ভর করে word সাইজ ভিন্ন হতে পারে, তবে সাধারণভাবে ১৬ বিটকে ১ ওয়ার্ড ধরা হয়। ৮ বিট = ১ বাইট।

6. কোন ধরনের bus ব্যবহৃত হয় না?

1: address bus
2: input-reader bus
3: data bus
4: control bus

Correct Answer: input-reader bus

CPU তে ৩ ধরনের Bus রয়েছে। যথাঃ Data Bus, Address Bus, Control Bus। input-reader bus নামে কোনো বাস ব্যবহৃত হয় না।

7. ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?

1: malware
2: firmware
3: virus
4: flip-flop

Correct Answer: firmware

Firmware একটি রমভিত্তিক প্রোগ্রাম যা ডিভাইসের নির্দিষ্ট হার্ডওয়্যারগুলির জন্য নিম্ন-স্তরের নিয়ন্ত্রণ সরবরাহ করে।

8. একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি-

1: AND
2: OR
3: XOR
4: NAND

Correct Answer: NAND

NAND Gate-এর ক্ষেত্রে, সকল ইনপুট 0 হলে (0 AND 0 = 0), আউটপুট তার বিপরীত অর্থাৎ 1 হয়। NOR গেটের ক্ষেত্রেও এটি সত্য।

9. কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম?

1: Windows XP
2: Windows 98
3: MS DOS
4: Windows 7

Correct Answer: MS DOS

মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হলো MS DOS যা ১৯৮১ সালে রিলিজ করা হয়।

10. ডিস্ক ডিফ্রাগমেন্টেশন ব্যবহৃত হয়-

1: ভাইরাস ধ্বংসের জন্য
2: খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে
3: ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে
4: ডিস্ক ফরমেট করতে

Correct Answer: ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে

ডিস্ক ডিফ্রাগমেন্টেশন হার্ডডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করে ফাইল অ্যাক্সেসের গতি বৃদ্ধি করে।

11. কোন সাইটটি কেনা বেচার জন্য নয়?

1: ekhanei.com
2: olx.com
3: google.com
4: amazon.com

Correct Answer: google.com

এখানে Google.com একটি সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়। অন্য ৩টি ওয়েবসাইটে মূলত কেনাবেচা করা হয়।

12. কম্পিউটার নেটওয়ার্ক OSI মডেলের স্তর কয়টি?

1: ৭
2: ৫
3: ৯
4: ৮

Correct Answer:

OSI মডেলের ৭টি স্তর রয়েছে, যথাঃ Physical, Data Link, Network, Transport, Session, Presentation, Application।

13. কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?

1: TCP/IP
2: Net BEUI
3: Novell Netware
4: Linux

Correct Answer: TCP/IP

TCP/IP = Transmission Control Protocol / Internet Protocol।

14. কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?

1: $
2: #
3: &
4: @

Correct Answer: @

@ যেকোনো ইমেইলের প্রধান উপাদান, এটি ইমেইল এড্রেস নির্দেশের জন্য একটি আবশ্যিক উপাদান।

15. নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?

1: ফেসবুক
2: টুইটার
3: লিংকড ইন
4: উইকিপিডিয়া

Correct Answer: উইকিপিডিয়া

উইকিপিডিয়া একটি তথ্যকোষ, অন্যদিকে ফেসবুক, টুইটার, লিংকডইন হলো সামাজিক যোগাযোগ মাধ্যম।

16. একটি রিলেশনাল ডাটাবেসে নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?

1: Tuples
2: Attributes
3: Tables
4: Rows

Correct Answer: Tables

রিলেশনাল ডাটাবেস মডেলে, টেবিলগুলোকে Relation বলা হয়। Tuples হলো Row বা সারি এবং Attributes হলো Column বা কলাম।

17. Bluetooth কিসের উদাহরণ?

1: Personal Area Network
2: Local Area Network
3: Virtual Private Network
4: কোনোটিই নয়

Correct Answer: Personal Area Network

ব্লুটুথ স্বল্প দূরত্বের মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়, যা Personal Area Network (PAN)-এর একটি উৎকৃষ্ট উদাহরণ।

18. মোবাইল ফোনে কোন Mode-এ যোগাযোগ হয়?

1: Simplex
2: Half-duplex
3: Full-duplex
4: কোনোটিই নয়

Correct Answer: Full-duplex

ফুল-ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিক থেকে ডেটা আদান-প্রদান করা যায়। মোবাইল ফোন এই পদ্ধতিতে কাজ করে।

19. Firewall কি Protection দেওয়ার জন্য ব্যবহৃত হয়?

1: Fire attacks
2: Unauthorized access
3: Virus attacks
4: Data-driven attacks

Correct Answer: Unauthorized access

ফায়ারওয়াল একটি নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা যা পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী ইনকামিং ও আউটগোয়িং ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে অননুমোদিত প্রবেশ (Unauthorized access) থেকে সুরক্ষা দেয়।

20. TV remote এর Carrier frequency-র range কত?

1: < 100 MHZ
2: < 1 GHZ
3: < 2 GHZ
4: Infra-red range-এর

Correct Answer: Infra-red range-এর

টিভি রিমোট কন্ট্রোল সাধারণত ইনফ্রারেড (Infrared) রশ্মি ব্যবহার করে, যা একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে কাজ করে।