🎓 Quick Menu
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি Model - 3

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1, তার নাম?

1: AND
2: OR
3: XOR
4: NAND

Correct Answer: NAND

NAND গেটের আউটপুট তখনই 0 হয়, যখন এর সব ইনপুট 1 থাকে। অন্য সব ক্ষেত্রে আউটপুট 1 হয়।

2. নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?

1: Wi-Fi
2: Bluetooth
3: WiMAX
4: Cellular Network

Correct Answer: Bluetooth

সাধারণত ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে ব্লুটুথের কার্যকরী যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম (প্রায় ১০ মিটার)।

3. নিচের কোনটি 100 এর 1's complement?

1: 011
2: 001
3: 010
4: 110

Correct Answer: 011

1's complement করতে হলে প্রতিটি 1-কে 0 এবং প্রতিটি 0-কে 1 দিয়ে প্রতিস্থাপন করতে হয়। সুতরাং 100-এর 1's complement হলো 011।

4. RFID বলতে বোঝায়?

1: Radio Frequency Information
2: Radio Free Identification
3: Ready Frequency Identification
4: Radio Frequency Identification

Correct Answer: Radio Frequency Identification

RFID-এর পূর্ণরূপ হচ্ছে Radio Frequency Identification।

5. নিচের কোনটি সঠিক নয়?

1: (A+B)’= A’. B’
2: (A+B)’= A’+B’
3: (A.B.C)’=A’+B’+C’
4: (A+B+C)’=A’.B’.C’

Correct Answer: (A+B)’= A’+B’

ডি মরগানের সূত্র অনুযায়ী, (A+B)’= A’. B’ এবং (A.B)’= A’+B’। সুতরাং (A+B)’= A’+B’ এই সমীকরণটি সঠিক নয়।

6. নিচের কোনটি Anti- Virus Software নয়?

1: Oracle
2: McAfee
3: Norton
4: Kaspersky

Correct Answer: Oracle

Oracle বাদে বাকিগুলো হচ্ছে Anti- virus সফটওয়্যার। Oracle হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্টের একটি সফটওয়ার।

7. RFID বলতে বোঝায় –

1: Random Frequency Identification
2: Random Frequency Information
3: Radio Frequency Information
4: Radio Frequency Identification

Correct Answer: Radio Frequency Identification

RFID এর পূর্ণরূপ হলো Radio Frequency Identification।

8. কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

1: তামার তার
2: কো-অক্সিয়াল ক্যাবল
3: অপটিক্যাল ফাইবার
4: ওয়্যারলেস মিডিয়া

Correct Answer: অপটিক্যাল ফাইবার

অপটিক্যাল ফাইবার এক রকমের যোগাযোগ মাধ্যম, এতে সিগন্যাল বা ডাটা আলোর মাধ্যমে একস্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়।

9. কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?

1: $
2: #
3: &
4: @

Correct Answer: @

কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের তথ্যাবলী আদান- প্রদানের প্রক্রিয়াকেই ই-মেইল বলে। ই-মেইল ঠিকানায় অবশ্যই @ থাকতে হবে। উদাহরণ- 10minuteschool.@gmail.com

10. নিচের কোনটি output device নয়?

1: monitor
2: microphone
3: printer
4: speaker

Correct Answer: microphone

মাইক্রোফোন শব্দ রেকর্ডিং এর জন্য ব্যবহৃত একটি ইনপুট ডিভাইস। একে মাইকও বলা হয়।

11. নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

1: http
2: www
3: URL
4: HTML

Correct Answer: URL

URL (Uniform Resource Locator) একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে।

12. নিচের কোন প্রযুক্তি Pay as You Go সার্ভিস মডেল অনুসরণ করে?

1: Internet of Things (IoT)
2: Cloud Computing
3: Client-Server Systems
4: Big Data Analysis

Correct Answer: Cloud Computing

ক্লাউড কম্পিউটিং হলো এমন এক প্রকার সাবস্ক্রিপশন ভিত্তিক পরিসেবা, যা নেটওয়ার্ক স্টোরেজ স্পেস এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দ্রুত ও সুবিধাজনক ব্যবহার নিশ্চিত করে।

13. Keyboard এবং CPU-এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?

1: Simplex
2: Duplex
3: Half duplex
4: Triplex

Correct Answer: Simplex

সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে, যোগাযোগটি একমুখী হয়, অর্থাত্‍ এক দিকে ডেটা প্রবাহিত হয়। কীবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ সিমপ্লেক্স চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা হয়।

14. Blockchain এর প্রতিটি block কী তথ্য বহন করে?

1: A hash pointer to the previous block
2: Timestamp
3: List of transactions
4: উপরের সবগুলো

Correct Answer: উপরের সবগুলো

প্রতিটি ব্লকে রয়েছে তার ঠিক আগের ব্লকের একটি ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ, একটি টাইমস্ট্যাম্প এবং লেনদেনের তথ্য।

15. নিচের কোনটি Open Source DBMS?

1: MySQL
2: Microsoft SQL Server
3: Microsoft Access
4: Oracle

Correct Answer: MySQL

ওপেন সোর্স সফটওয়্যার হল এক ধরনের সফটওয়্যার যার সোর্স কোড সম্পূর্ণ উন্মুক্ত। MySQL একটি ওপেন সোর্স DBMS।

16. নিচের Job Scheduling Policy-এর মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত?

1: Priority Scheduling
2: Shortest Job First
3: Youngest Job First
4: Round-robin

Correct Answer: Round-robin

Job Scheduling Policy-এর মধ্যে Round-robin, Starvation থেকে মুক্ত।

17. নিচের কোন প্রযুক্তি Face Recognition System- এর সহায়ক ভুমিকা পালন করে?

1: Applied Artificial Intelligence (AAI)
2: Applied Internet of Things
3: Virtual Reality
4: উপরেের কোনটিই নয়

Correct Answer: Applied Artificial Intelligence (AAI)

ফেস রিকগনিশন পদ্ধতি হলো ছবিতে মানুষের মুখ শনাক্ত করার একটি প্রদ্ধতি যেখানে কম্পিউটার ভিশন এর ব্যবহার করা হয়। এক্ষেত্রে Applied Artificial Intelligence (AAI) সহায়ক ভূমিকা পালন করে।

18. যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত?

1: Phising
2: Man-in-the-Middle
3: Denial of Service
4: উপরেের কোনটিই নয়

Correct Answer: Denial of Service

Denial of Service একটি সাইবার-আক্রমণ যা একটি কম্পিউটার সিস্টেম আক্রমণ করে শুরু হয় এবং ধীরে ধীরে একটি সার্ভার, ওয়েবসাইট বা অন্যান্য নেটওয়ার্কগুলিতে আক্রমণ করার জন্য অন্যান্য দুর্বল কম্পিউটারগুলির উপর নিয়ন্ত্রণ অর্জন করে।

19. নিচের কোন মেমোরিতে Access Time সবচেয়ে কম?

1: Registers
2: SSD
3: RAM
4: Cache Memory

Correct Answer: Cache Memory

কাজের দ্রুততা আনয়নের জন্য প্রসেসর ও প্রধান মেমোরির অন্তর্বর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের মেমোরিকে ক্যাশ মেমোরি বলে যার সংযোগ সময় খুব কম।

20. নিচের কোনটি Bluetooth-এর IEEE Standard?

1: IEEE 802.15
2: IEEE 802.1
3: IEEE 802.3
4: IEEE 802.11

Correct Answer: IEEE 802.15

ব্লুটুথ হচ্ছে একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায় যার IEEE 802.15।