🎓 Quick Menu
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি Model - 6

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. কম্পিউটারের সফটওয়্যার বলতে বােঝানাে হয়—

1: এর প্রােগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
2: যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
3: তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
4: কম্পিউটারে তৈরির নকশা

Correct Answer: এর প্রােগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল

কম্পিউটার সফটওয়্যার হলো বিভিন্ন প্রোগ্রাম, নির্দেশাবলী বা কর্ম পরিকল্পনার সমষ্টি যা কম্পিউটার হার্ডওয়্যারকে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য নির্দেশ দেয়।

2. কম্পিউটার ভাইরাস হলাে-

1: এক ধরনের বিশেষ কম্পিউটার প্রােগ্রাম
2: কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্টসার্কিট
3: কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধুলা
4: কম্পিউটারের কোনও যন্ত্রাংশ সার্কিটে ঢিলা কানেকশন

Correct Answer: এক ধরনের বিশেষ কম্পিউটার প্রােগ্রাম

কম্পিউটার ভাইরাস হলাে এক ধরনের বিশেষ কম্পিউটার প্রােগ্রাম।

3. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?

1: RAM
2: ROM
3: হার্ডওয়্যার
4: সফটওয়্যার

Correct Answer: ROM

ROM (Read-Only Memory) হলো কম্পিউটারের স্থায়ী বা অনুদ্বায়ী স্মৃতি। বিদ্যুৎ চলে গেলেও এর তথ্য মুছে যায় না।

4. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?

1: বিজয়
2: সুতনী
3: সুলেখা
4: রূপসা

Correct Answer: বিজয়

'বিজয়' কম্পিউটারে বাংলা লেখার বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার। এটির প্রোগ্রামার বাংলাদেশের প্রখ্যাত কম্পিউটার প্রকৌশলী মোস্তফা জব্বার । অন্যদিকে 'সুলেখা', 'সুতনী' ও 'রূপসা' বাংলা লেখার বিভিন্ন ফন্ট।

5. কোনটি সবচেয়ে বড় ডাটার একক?

1: টেরাবাইট
2: মেগাবাইট
3: কিলোবাইট
4: গিগাবাইট

Correct Answer: টেরাবাইট

ডাটা এককের ঊর্ধ্বক্রম: কিলোবাইট (KB) < মেগাবাইট (MB) < গিগাবাইট (GB) < টেরাবাইট (TB)। $2^{10}$ বাইট = 1 KB; $2^{20}$ বাইট = 1 MB; $2^{30}$ বাইট = 1 GB; $2^{40}$ বাইট = 1 TB।

6. ASCII -এর পূর্ণ নাম ---

1: American Stable Code for Institutional Interchange
2: American Standard Case for Institional Interchange
3: American Standard Code for Information Interchange
4: American Standard code for Interchange Information

Correct Answer: American Standard Code for Information Interchange

ASCII -এর পূর্ণরূপ হলো 'American Standard Code for Information Interchange' । এটি কম্পিউটারে টেক্সট উপস্থাপনের জন্য ব্যবহৃত একটি ক্যারেক্টার এনকোডিং পদ্ধতি।

7. LAN কার্ডের অপর নাম কি?

1: Network Interface Card
2: Internet Card
3: Modem
4: Net Connector

Correct Answer: Network Interface Card

LAN (Local Area Network) কার্ডের অপর নাম হলো NIC, যার পূর্ণরূপ 'Network Interface Card' । এটি একটি কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে ব্যবহৃত হয়।

8. 'DOT MATRIX' হচ্ছে এক ধরনের -

1: Software
2: Printer
3: Scanner
4: Operating System

Correct Answer: Printer

ডট-ম্যাট্রিক্স প্রিন্টার হল এক ধরনের কম্পিউটার প্রিন্টিং... একে ইমপ্যাক্ট প্রিন্টারও বলা হয়।

9. 'SIM' নিচের কোনটি সংক্ষিপ্ত রূপ?

1: Subscriber Identity Module
2: Simple Identification Module
3: Subscriber Identification Module
4: Simple Identity Module

Correct Answer: Subscriber Identity Module

SIM এর সংক্ষিপ্ত রূপ হল Subscriber Identity Module ।

10. নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?

1: এমএস ওয়ার্ড
2: ওরাকল
3: এমএস উইন্ডোজ
4: উবন্টু

Correct Answer: এমএস উইন্ডোজ

সিস্টেম সফটওয়্যার ... কম্পিউটার হার্ডওয়্যার কে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে থাকে । ...অপারেটিং সিস্টেম সফটওয়্যার হলো উৎকৃষ্ট সিস্টেম সফটওয়্যার । এখানে এমএস উইন্ডোস হল সিস্টেম সফটওয়্যার । ...এমএস ওয়ার্ড হল এপ্লিকেশন সফটওয়্যার এবং ওরাকল হল ডাটাবেজ সফটওয়্যার ।

11. কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়?

1: ওএমআর
2: কীবোর্ড
3: মনিটর
4: বারকোড রিডার

Correct Answer: মনিটর

কম্পিউটারের গ্রহণ মুখ (Input Device) নয় মনিটর । মনিটর একটি কম্পিউটারের আউটপুট ডিভাইস । অন্যদিকে কিবোর্ড, বারকোড ও এম আর হল ইনপুট ডিভাইস বা গ্রহণ মুখ ।

12. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?

1: C++
2: Pascal
3: FORTRAN
4: ADA

Correct Answer: FORTRAN

FORTRAN (Formula Translation) হলো প্রথম বহুল ব্যবহৃত হাই-লেভেল প্রোগ্রামিং ভাষা। এটি ১৯৫০-এর দশকে আইবিএম (IBM) কর্তৃক উদ্ভাবিত হয়, প্রধানত বৈজ্ঞানিক ও প্রকৌশল গণনার জন্য।

13. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়-

1: টেলিমেডিসিন
2: ইলেক্ট্রোমেডিসিন
3: ই-ট্রিটমেন্ট
4: জায়মাপ্লাজম

Correct Answer: টেলিমেডিসিন

ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেয়াকে টেলিমেডিসিন বলে।

14. UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?

1: ইনটেল
2: বেল ল্যাব
3: আইবিএম
4: মাইক্রোসফট

Correct Answer: বেল ল্যাব

UNIX অপারেটিং সিস্টেমটি ১৯৬৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের AT&T কোম্পানির 'বেল ল্যাব' (Bell Labs) এ কেন থমসন ও ডেনিস রিচি কর্তৃক উদ্ভাবিত হয়।

15. ইন্টারনেট চালু হয়-

1: ১৯৬০ সালে
2: ১৯৬৯ সালে
3: ১৯৭০ সালে
4: ১৯৮১ সালে

Correct Answer: ১৯৬৯ সালে

ইন্টারনেটের অগ্রদূত হিসেবে পরিচিত 'ARPANET' (আরপানেট) ১৯৬৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হয়।

16. IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি?

1: Intell 4004
2: DDP-1
3: Mark-1
4: কোনটি নয়

Correct Answer: কোনটি নয়

জ্যাক কিলবি (Jack Kilby) Integrated Circuit (IC) তৈরি করেন ১৯৫৮ সালে । IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হল Altair-8800 । যেহেতু এটি অপশনে নেই, তাই উত্তর 'কোনটি নয়'। Intell 4004 হল প্রথম মাইক্রোপ্রসেসর (আইসি চিপ) । Mark-1 হল প্রথম ডিজিটাল কম্পিউটার (কিন্তু IC চিপ ভিত্তিক নয়)।

17. কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়

1: স্মৃতি অংশ
2: কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
3: কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
4: শক্ত ধাতব অংশ

Correct Answer: কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম

ব্যাখ্যা: কম্পিউটারের বাহ্যিক ও যান্ত্রিক অংশসমূহ, যা স্পর্শ করা যায় (যেমন মনিটর, সিপিইউ, কীবোর্ড, মাউস), সেগুলোকে হার্ডওয়্যার বলে।

18. মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে

1: ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
2: টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
3: টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
4: বেডিও লাইনের সংযোগ সাধন হয়

Correct Answer: টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়

মোডেম (Modem) শব্দটি Modulator-Demodulator এর সংক্ষিপ্ত রূপ। এটি কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে (যা টেলিফোন লাইনের মাধ্যমে প্রেরণযোগ্য) এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে । এর ফলে টেলিফোন লাইন ব্যবহার করে ইন্টারনেট সংযোগ স্থাপন করা যায়।

19. হার্ডডিস্ক' মাপার একক হল --

1: মেগাবাইট
2: গিগাবাইট
3: কিলোবাইট
4: টেরাবাইট

Correct Answer: গিগাবাইট

হার্ডডিস্কের ধারণক্ষমতা বাইট এককে মাপা হয়। ২০১২ সালের প্রেক্ষাপটে, গিগাবাইট (Gigabyte) ছিল হার্ডডিস্ক মাপার সবচেয়ে প্রচলিত একক। বর্তমানে টেরাবাইট (Terabyte) একক বেশি ব্যবহৃত হয়।

20. নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় -

1: নির্গমন মুখ
2: যুক্তি বর্তনী
3: স্মৃতি
4: কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ

Correct Answer: কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ

কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ (Central Processing Unit বা CPU) কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ ও সম্পাদন করে, তাই একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।