🎓 Quick Menu
বাংলা সকল টপিক Model - 2

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম

1: অবকাশ রঞ্জিকা
2: বিবিধার্থ সংগ্রহ
3: কাব্য প্রকাশ
4: গ্রামবার্তা প্রকাশিকা

Correct Answer: গ্রামবার্তা প্রকাশিকা

হরিনাথ মজুমদার সম্পাদিত ‘ গ্রামবার্তা প্রকাশিকা’ ১৮৬৩ সালে মাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয় ,যা পরবর্তী পাক্ষিক ও সর্বশেষে সাপ্তাহিক পরিণত হয়। ১৮৭৩ সালে কুষ্টিয়ার কুমারখালি গ্রামে এ পত্রিকার নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।

2. নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?

1: চার ইয়ারী কথা
2: পালামৌ
3: দৃষ্টিপাত
4: দেশে বিদেশে

Correct Answer: চার ইয়ারী কথা

চার ইয়ারী কথা’প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ। ‘পালামৌ’ সঞ্জীবচন্দ্র চট্টোপধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনি মূলক গ্রন্থ। ‘দেশে বিদেশে’ সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনি। ‘দৃষ্টিপাত’ যাযাবররচিত ভ্রমণকাহিনি।

3. নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজজীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি—

1: গণদেবতা
2: পদ্মানদীর মাঝি
3: সীতারাম
4: পথের পাঁচালী

Correct Answer: সীতারাম

তারাশঙ্করবন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মানদীর মাঝি উপন্যাসে গ্রামীন প্রেক্ষাপটে রচনা করেছেন। বিভূতভূষণ বন্দ্যোপধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাস গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য পেয়েছে। সীতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রাজনৈতিক উপন্যাস ক্ষুদ্র সামন্ত রাজ্যের উত্থানপতনেরিতিহাস,পারিবারিক জীবনের সমস্যা প্রভৃতি বিষ্যগুলো এ উপন্যাসে স্থান পেয়েছে।

4. নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের?

1: বিহারী-বিনােদিনী
2: নিখিলেস-বিমলা
3: মধুসূদন-কুমুদিনী
4: অমিত-লাবণ্য

Correct Answer: নিখিলেস-বিমলা

বিহারী-বিনোদিনী চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসের। নিখিলেস-বিমলা চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে-বাইরে’ উপন্যাসের। মধুসূদন-কিমুদিনী চরিত্র দুটি রবীন্দ্রনাথের যোগেযোগ। অমিত-লাবণ্য চরিত্র দুটি রবীন্দ্রন্থের শেষের কবিতা উপন্যাসের।

5. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?

1: রিক্তের বেদন
2: সর্বহারা
3: আলেয়া
4: কুহেলিকা

Correct Answer: কুহেলিকা

কুহ্রলিকা’ কাজী নজরুল ইসলাম উপন্যাস। ‘রিক্তের বেদন’ কাজী নজরুল ইস্লামের গল্পগ্রন্থ। ‘সর্বহারা’ কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ এবং ‘আলেয়া’ কাজী নজরুল ইসলাম রচিত।

6. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?

1: ব্রজাঙ্গনা
2: বিলাতের পত্র
3: বীরাঙ্গনা
4: হিমালয়

Correct Answer: বীরাঙ্গনা

মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা’ বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য। এ কাব্যে মোট এগারটি পত্র আছে। এ কাব্যে মধুসূদন দত্ত পৌরাণিক নারীদের আধুনিক মানুষ হিসেবী পুনর্জাগরিত করেছে। ‘ব্রজাঙ্গনা’ মদুসূদন দত্ত রচিত রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাব্য। ‘হিমালয়’ জলধর সেন রচিত ভ্রমণকাহিনি। আর ‘বিলেতের পত্র’আভ্রমণ কাহিনীর রচয়িতা গিরিশচন্দ্র বসু।

7. ‘একখানি ছােট ক্ষেত আমি একেলা’- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?

1: সােনার তরী
2: চিত্রা
3: মানসী
4: বলাকা

Correct Answer: সােনার তরী

একখানি ছোট ক্ষেত আমি একেলা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘সোনার তরী’ কবিতার চরণ। ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের নামকবিতা হচ্ছে। ‘সোনার তরী’ অন্যদিকে মানসী, চিত্রা ও বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।

8. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা?

1: শামসুর রাহমান
2: আল মাহমুদ
3: আবুল ফজল
4: আবু জাফর ওবায়দুল্লাহ

Correct Answer: আবু জাফর ওবায়দুল্লাহ

আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত ”আমি কিংবদন্তীর কথা বলছি কাব্যগ্রন্থের নাম কবিতা। শামসুর রহমান রচিত ‘আমি কিংবদন্তীর কথা বলছি কাব্যগ্রন্থের নামকবিাতা । শামসুর রাহমান রচিত বিখ্যাত কবিতা ও কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’। আবুল ফজল কথাশিল্পীহিসেবে প্রসিদ্ধি লাভ করেন। তার রচিত উল্ল্যেখযোগ্য উপন্যাসঃ চৌচির, গল্প ,মাটির পৃথিবী।

9. কোনটি শওকত ওসমানের রচনা নয়?

1: চৌরসন্ধি
2: ক্রীতদাসের হাসি
3: ভেজাল
4: বনি আদম

Correct Answer: ভেজাল

চৌরসন্ধি’ ,’ক্রীতদাসের হাসি’ ও ‘বনি আদম’ শওকত ওসমান রচিত উপন্যাস। অন্যদিকে ‘ভেলাজ’ সুকান্ত ভট্টাচার্য রচিত বিখ্যাত কবিতা।

10. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?

1: বঙ্গভাষা ও সাহিত্য
2: বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
3: বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
4: বাংলা সাহিত্যের কথা

Correct Answer: বাংলা সাহিত্যের কথা

বহুভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর (১৮৮৫-১৯৬৯) দুই খণ্ডে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ ‘বাংলা সাহিত্যের কথা’(১ম খণ্ড ১৯৫৩, ২য় খণ্ড ১৯৬৫)।

11. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?

1: মুনীর চৌধুরী
2: হাসান হাফিজুর রহমান
3: শামসুর রাহমান
4: গাজীউল হক

Correct Answer: হাসান হাফিজুর রহমান

ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারী’-এর সম্পাদক হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক ‘কবর’- এর রচয়িতা মুনীর চৌধুরী। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষাসৈনিক হিসাবে পরিচিত গাজীউল হক।

12. বাংলাদেশে ‘গ্রাম থিয়েটারে’র প্রবর্তক কে?

1: মমতাজ উদ্দীন আহমেদ
2: আব্দুল্লাহ আল মামুন
3: সেলিম আল দীন
4: রামেন্দু মজুমদার

Correct Answer: সেলিম আল দীন

নাট্যকার ড. সেলিম আল দীন (১৯৪৯-২০০৮) নাট্যনির্দেশক নাসিরউদ্দিন ইউসুফের সাথে ১৯৮১-৮২ সালে ‘গ্রাম থিয়েটার’ গঠন করেন এবং তিনি ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য।

13. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?

1: ভাবরস
2: মধুর রস
3: প্রেমরস
4: লীলারস

Correct Answer: মধুর রস

বৈষ্ণব সাহিত্য ও সাধনার পাঁচ পন্থা-শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রস। বৈষ্ণব পদাবলির মধুর রসের মধ্যে রাধাকৃষ্ণের রূপকাশ্রয়ে ভক্ত ও ভগবানের নিত্য বিরহমিলনের লীলাবৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়।

14. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

1: Buddhist Mystic Songs
2: চর্যাগীতিকা
3: চর্যা গীতি কোষ
4: হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা

Correct Answer: Buddhist Mystic Songs

মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম - Buddhist Mystic Songs(১৯৬০)।

15. পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?

1: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
2: হরপ্রসাদ শাস্ত্রী
3: চন্দ্রকুমার দে
4: দীনেশচন্দ্র সেন

Correct Answer: চন্দ্রকুমার দে

বাংলা সাহিত্যে তিন ধরনের গীতিকা প্রচলিত রয়েছে। যথাঃ নাথ গীতিকা, মৈমনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা। ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। তার সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকার মধ্যে উল্লেখযোগ্য পালা; মইষাল বন্ধু, ভেলুয়া, কমলরানী, আয়না বিবি ইত্যাদি।

16. চর্যাচর্য বিনিশ্চয়-এর অর্থ কী?

1: কোনটি চর্যাগান, আর কোনটি নয়
2: কোনটি আচরণীয়, আর কোনটি নয়
3: কোনটি চরাচরের, আর কোনটি নয়
4: কোনটি আচার্যের, আর কোনটি নয়

Correct Answer: কোনটি আচরণীয়, আর কোনটি নয়

চর্যাচর্য অর্থ- আচরণীয় ও অনাচরণীয়; পালনীয় ও বর্জনীয়। চর্যাচর্যবিনিশ্চয় অর্থ- কী করা উচিত এবং কী করা অনুচিত এটি যে গ্রন্থে বা যে সমস্ত গীতিকবিতায় স্থিরীকৃত হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদের মূল নাম চর্যাচর্যবিনিশ্চয়।

17. গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?

1: শৈবধর্ম
2: বৌদ্ধ সহজযান
3: নাথধর্ম
4: কোনোটি নয়

Correct Answer: নাথধর্ম

বাংলা সাহিত্যের মধ্যযুগে নাথধর্মের কাহিনি অবলম্বনে রচিত শেখ ফয়জুল্লার একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘গোরক্ষ বিজয়’। এ কাব্যের কাহিনিতে নাথবিশ্বাস-জাত যোগের মহিমা এবং নারী-ব্যাভিচার প্রধান সমাজচিত্র রূপায়িত হয়েছে।

18. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-

1: রামনিধি
2: বৌদ্ধ সহজযান
3: এ্যান্টনি ফিরিঙ্গি
4: রামপ্রসাদ সেন

Correct Answer: রামপ্রসাদ সেন

শাক্তসাধক বা সিদ্ধ পুরুষদের লেখা সাধন সংগীতকেই শাক্ত পদাবলি বলা হয়। রামপ্রসাদ সেন বাংলা সাহিত্যে শাক্তপদের প্রবর্তক। তার নামে প্রচারিত পদের সংখ্যা তিন শতাধিক।

19. অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?

1: হুমায়ুন আজাদ
2: হেলাল হাফিজ
3: আসাদ চৌধুরী
4: রফিক আজাদ

Correct Answer: হুমায়ুন আজাদ

কবি ও প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের (১৯৪৭-২০০৪) প্রথম কাব্যগ্রন্থ ‘অলৌকিক ইস্টিমার' (১৯৭৩)।

20. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’ কে স্মরণ করেছেন কেন?

1: ব্রাহ্মণযুগে নব মুসলিম ছিলেন বলে
2: ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
3: প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
4: প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলে বলে

Correct Answer: প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলে বলে

‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘মানুষ’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে, তাদের ধ্বংসের জন্য কালাপাহাড়কে স্মরণ করেছেন। কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’ কে স্মরণ করেছেন কারণ তিনি প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন।