BCS, Primary, NTRCA, Admission Preparation Guide
প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
1. “প্রদীপ নিবিয়া গেল”।- এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
Correct Answer: বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’
2. “মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।”-কার উক্তি?
Correct Answer: মীর মশাররফ হোসেনের
3. মুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষরও একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
Correct Answer: স্বরবৃত্ত
4. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
Correct Answer: দীনেশরঞ্জন দাশ
5. “আমি এ কথা, এ ব্যাথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি”।- রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer: পূজা অর্থে
6. “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম”। -কে বলেছেন?
Correct Answer: মোতাহের হোসেন চৌধুরী
7. Ode কী?
Correct Answer: স্তোত্রকবিতা
8. মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
Correct Answer: ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
9. কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল-
Correct Answer: তৃতীয় পানিপথের যুদ্ধ
10. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
Correct Answer: অলীক মানুষ
11. রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে?
Correct Answer: ১৯১০
12. “আসাদের শার্ট” কবিতার লেখক কে?
Correct Answer: শামসুর রাহমান
13. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
Correct Answer: একত্রিত
14. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
Correct Answer: ৭টি
15. ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ?
Correct Answer: অর্ধ-তৎসম
16. ‘শ্রদ্ধা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Correct Answer: শ্রৎ + √ধা + অ + আ
17. ‘হ্ম’ যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
Correct Answer: হ্ + ম
18. গঠনরীতিতে ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত-
Correct Answer: নাটগীতি (নাট্যগীতি)
19. ‘সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?
Correct Answer: চর্যাপদ
20. দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন?
Correct Answer: চট্টগ্রাম