🎓 Quick Menu
বাংলা সকল টপিক Model - 5

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেন কে?

1: বিষ্ণু দে
2: বুদ্ধদেব বসু
3: রবীন্দ্রনাথ ঠাকুর
4: সৈয়দ শামসুল হক

Correct Answer: বুদ্ধদেব বসু

জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশকে “চিত্ররূপময়” বলে আখ্যায়িত করেন।

2. রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটক হচ্ছে:

1: বৈকুণ্ঠের খাতা
2: জামাই বারিক
3: .বিবাহ-বিভ্রাট
4: হিতে বিপরীত

Correct Answer: বৈকুণ্ঠের খাতা

রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটক হচ্ছে- বৈকুণ্ঠের খাতা। ‘জামাই বারিক'(প্রহসন)-দীনবন্ধু মিত্র, ’বিবাহ বিভ্রাট’ (প্রহসন) – অমৃতলাল বসু, ‘হিতে বিপরীত”(প্রহসন) – জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।

3. ‘বাঁধনহারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

1: ভ্রমণ কাহিনি
2: উপন্যাস
3: নাটক
4: কবিতা

Correct Answer: উপন্যাস

‘বাঁধনহারা’ কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাস।

4. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

1: পদ্মমণি
2: পদ্মাবতী
3: পদ্মগোখরা
4: পদ্মরাগ

Correct Answer: পদ্মরাগ

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ। পদ্মাবতী নামের কাব্য লিখেন আলাওল। পদ্মাবতী নামের নাটক লিখেন মাইকেল মধুসূদন দত্ত। ”পদ্ম-গোখরা” গল্পের রচয়িতা কাজী নজরুল ইসলাম।

5. ‘বেদান্ত গ্রন্থ’ ও ‘বেদান্ত সার’ কার রচনা?

1: রাজা রামমোহন রায়
2: গোলকনাথ শর্মা
3: রামরাম বসু
4: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

Correct Answer: রাজা রামমোহন রায়

‘বেদান্ত গ্রন্থ’ ও ‘বেদান্ত সার’ রাজা রামমোহন রায়ের রচনা।

6. খনার বচন – এর মূলভাব কী?

1: লৌকিক প্রণয়সংগীত
2: শুদ্ধ জীবনযাপন রীতি
3: সামাজিক মঙ্গলবোধ
4: রাষ্ট্র পরিচালনা নীতি

Correct Answer: শুদ্ধ জীবনযাপন রীতি

বিখ্যাত বাঙালি মহিলা জ্যোতিষী খনা রচিত ‘খনার বচন’ মূলত কৃষিভিত্তিক ছড়া। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাষাবাদ, বৃক্ষরোপণ, গৃহনির্মাণ ইত্যাদি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে খনার বচন রচিত, যা শুদ্ধ জীবনযাপন রীতির অন্তর্গত।

7. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

1: কারক
2: লিখিত
3: বেদনা
4: খেলনা

Correct Answer: খেলনা

খেল্‌ (ধাতু) + না = খেলনা। এখানে ‘না’ একটি বাংলা কৃৎ-প্রত্যয়।

8. ‘জোছনা’ কোন শ্রেণির শব্দ?

1: যৌগিক
2: তৎসম
3: দেশী
4: অর্ধ-তৎসম

Correct Answer: অর্ধ-তৎসম

‘জোছনা’ একটি অর্ধ-তৎসম শব্দ। এর তৎসম রূপ হলো ‘জ্যোৎস্না’।

9. “সর্বাঙ্গীণ” শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-

1: সবঙ্গ + ঈন
2: সর্ব + অঙ্গীন
3: সর্ব + ঙ্গীন
4: সর্বাঙ্গ + ঈন

Correct Answer: সর্বাঙ্গ + ঈন

সর্বাঙ্গ + ঈন = সর্বাঙ্গীণ।

10. বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন

1: রবীন্দ্রনাথ ঠাকুর
2: প্যারীচাঁদ মিত্র
3: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
4: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Correct Answer: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫) রচনার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক বলা হয়।

11. “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো” - বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?

1: নৌকাডুবি
2: চোখের বালি
3: যোগাযোগ
4: শেষের কবিতা

Correct Answer: যোগাযোগ

এই বাক্যদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘যোগাযোগ’ উপন্যাস থেকে উদ্ধৃত।

12. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

1: একটি কালো মেয়ের কথা
2: তেইশ নম্বর তৈলচিত্র
3: আয়নামতির পালা
4: ইচ্ছামতী

Correct Answer: একটি কালো মেয়ের কথা

‘একটি কালো মেয়ের কথা’ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত মুক্তিযুদ্ধভিত্তিক একটি উপন্যাস।

13. ‘কালো বরফ’ উপন্যাসটির বিষয়:

1: তেভাগা আন্দোলন
2: ভাষা আন্দোলন
3: মুক্তিযুদ্ধ
4: দেশভাগ

Correct Answer: দেশভাগ

‘কালো বরফ’ মাহমুদুল হক রচিত দেশভাগের পটভূমিতে রচিত একটি বিখ্যাত উপন্যাস।

14. ‘ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?

1: কৃষ্ণচন্দ্র মজুমদার
2: রামানন্দ চট্টোপাধ্যায়
3: শামসুর রাহমান
4: সিকান্দার আবু জাফর

Correct Answer: কৃষ্ণচন্দ্র মজুমদার

‘ঢাকা প্রকাশ’ ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৮৬১ সালের ৭ই মার্চ এবং প্রথম সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার।

15. ‘জীবনস্মৃতি’ কার রচনা?

1: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
2: রবীন্দ্রনাথ ঠাকুর
3: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
4: রোকেয়া সাখাওয়াত হোসেন

Correct Answer: রবীন্দ্রনাথ ঠাকুর

‘জীবনস্মৃতি’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ, যা ১৯১২ সালে প্রকাশিত হয়।

16. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?

1: প্যারীচাঁদ মিত্র
2: মাইকেল মধুসূদন দত্ত
3: প্রমথ চৌধুরী
4: দ্বিজেন্দ্রলাল রায়

Correct Answer: মাইকেল মধুসূদন দত্ত

দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত ‘The Indigo Planting Mirror’ নামে ইংরেজিতে অনুবাদ করেন।

17. “সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি” - চরণ দুটির রচয়িতা কে?

1: চণ্ডীচরণ মুনশী
2: কাজী নজরুল ইসলাম
3: রবীন্দ্রনাথ ঠাকুর
4: মদনমোহন তর্কালঙ্কার

Correct Answer: মদনমোহন তর্কালঙ্কার

এই চরণ দুটি মদনমোহন তর্কালঙ্কারের ‘আমার পণ’ কবিতা থেকে নেওয়া হয়েছে।

18. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?

1: খ্রীষ্টধর্ম
2: প্যাগানিজম
3: জৈনধর্ম
4: বৌদ্ধধর্ম

Correct Answer: বৌদ্ধধর্ম

চর্যাপদ হলো বৌদ্ধধর্মের সহজিয়া পন্থীদের সাধন সংগীতের সংকলন।

19. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?

1: কাহ্নপাদ
2: লুইপাদ
3: শান্তিপাদ
4: রমনীপাদ

Correct Answer: রমনীপাদ

কাহ্নপাদ, লুইপাদ, শান্তিপাদ চর্যাপদের পদকর্তা অর্থাৎ প্রাচীন যুগের কবি। রমনীপাদ নামে কোনো প্রাচীন কবির উল্লেখ পাওয়া যায় না।

20. উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?

1: ময়মনসিংহ গীতিকা
2: ইউসুফ-জোলেখা
3: পদ্মাবতী
4: লাইলী-মজনু

Correct Answer: ময়মনসিংহ গীতিকা

‘ময়মনসিংহ গীতিকা’ লোকসাহিত্যের অন্তর্গত পালাগানের সংকলন। ইউসুফ-জোলেখা, পদ্মাবতী, লাইলী-মজনু পুঁথি সাহিত্যের উদাহরণ।