BCS, Primary, NTRCA, Admission Preparation Guide
প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
1. কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
Correct Answer: নীলদর্পণ
2. পথিক তুমি কি পথ হারাইয়াছ?’ কথাটি কার?
Correct Answer: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
3. ‘সব কটি জানালা খুলে দাও না’-এর গীতিকার কে?
Correct Answer: মরহুম নজরুল ইসলাম বাবু
4. কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
Correct Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
5. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
Correct Answer: ঘরে-বাইরে
6. ‘একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
Correct Answer: হাসান হাফিজুর রহমান
7. ‘রোহিনী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
Correct Answer: কৃষ্ণকান্তের উইল
8. Intellectual শব্দের বাংলা অর্থ-
Correct Answer: বুদ্ধিজীবী
9. “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।” এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
Correct Answer: শিখা
10. ‘মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’-এ পংক্তিটি কার রচনা?
Correct Answer: শেখ ফজলল করিম
11. সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer: সিকান্দার আবু জাফর
12. সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer: মোহাম্মদ নাসিরুদ্দিন
13. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
Correct Answer: বরিশাল জেলা
14. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’-এর আবিষ্কারক-
Correct Answer: হরপ্রসাদ শাস্ত্রী
15. হিন্দী ‘পদুমাবৎ’-এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
Correct Answer: আলাওল
16. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়-
Correct Answer: ১৮৪৩ সালে
17. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
Correct Answer: স্বরবৃত্ত
18. আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া-
Correct Answer: ভারতচন্দ্র রায়
19. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
Correct Answer: প্রাকৃত
20. ‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা—
Correct Answer: মোঃ লুৎফর রহমান