🎓 Quick Menu
বাংলা সকল টপিক Model - 16

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. কোনটি কাব্যগ্রন্থ?

1: কবিতা
2: কাব্যপরিক্রমা
3: কয়েকটি কবিতা
4: বাঙলার কাব্য

Correct Answer: কয়েকটি কবিতা

নাগরিক কবি সমর সেন (১৯১৬-১৯৮৭ খ্রি) রচিত কয়েকটি কবিতা (১৯৩৭)। একটি কাব্যগ্রন্থ।

2. কোনটি নাটক?

1: কর্তার ইচ্ছায় কর্ম
2: গড্ডলিকা
3: পল্লীসমাজ
4: সাজাহান

Correct Answer: সাজাহান

সাজাহান’ (১৯০৯) কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬০-১৯১৩ খ্রি.) রচিত একটি ঐতিহাসিক নাটক। গড্ডলিকা’ (১৯২৪) বিশিষ্ট লেখক রাজশেখর বসু (১৮৮০-১৯৬০ খ্রি.) রচিত একটি ছোটগল্প। অন্যদিকে ‘পল্লী সমাজ (১৯১৬) খ্যাতনামা কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮)। রচিত একটি উপন্যাস।

3. ‘আবােল-তাবােল’ কার লেখা?

1: উপেন্দ্রকিশাের রায় চৌধুরী
2: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
3: সুকুমার রায়
4: সত্যজিৎ রায়

Correct Answer: সুকুমার রায়

প্রখ্যাত শিশুসাহিত্যিক ও শিশুতোষ পত্রিকা সন্দেশ (১৯১৩) প্রতিষ্ঠাতা সুকুমার রায় (১৮৮৭-১৯২৩ খ্রি.) এর মৃত্যুর পরে প্রকাশিত ‘আবোল তাবোল’ (১৯২৩), হ-য-ব-র-ল’ (১৯২৪) ‘পাগলা দাশু (১৯৪০) বহুরুপী (১৯৪৪) ইত্যাদি বইগুলো বাংলা শিশুতোষ সাহিত্যের অমর সৃষ্টি।

4. ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে?

1: মুনীর চৌধুরী
2: সৈয়দ ওয়ালী উল্লাহ
3: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
4: শওকত আলী

Correct Answer: সৈয়দ ওয়ালী উল্লাহ

‘লালসালু’ উপন্যাসটির লেখক সৈয়দ ওয়ালী উল্লাহ।

5. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

1: চণ্ডীমঙ্গল
2: মনসামঙ্গল
3: ধর্মমঙ্গল
4: অন্নদামঙ্গল

Correct Answer: মনসামঙ্গল

মঙ্গলকাব্যগুলোর মধ্যে মনসাঙ্গল প্রাচীনতম। সাপের দেবী মনসার পূজা প্রচারের কাহিনীই এ কাব্যের বিষয়বস্তু। এ কাব্যের মূল চরিত্রগুলো হলো চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর ও মনসা দেবী। চণ্ডীমঙ্গল কাব্য হলো চণ্ডী (পার্বতীর রূপভেদ) দেবীকে অবলম্বন করে রচিত মঙ্গলকাব্য। ধর্মমঙ্গল হলো পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত পশ্চিমবঙ্গের বীরভূম, বর্ধমান, বাকুঁড়া, মেদিনীপুর ইত্যাদি অঞ্চলে ধর্মঠাকুর বা ধর্ম নামের যে দেবতাকে নিম্নশ্রেণী ও কোথাও কোথাও উচ্চশ্রেণীর হিন্দুরা পূজা করত, সেই কাহিনী অবলম্বনে রচিত কাব্য। এ কাব্যের মূল চরিত্রগুলো হলো হরিশ্চন্দ্র, মদনা, লুইচন্দ্ৰ, কর্ণসেন গৌড়েশ্বর, লাউসেন। অন্নদামঙ্গল হলো দেবী অন্নদার মাহাত্ম্য প্রচারে ভবানন্দ মজুমদারের জীবন নিয়ে রচিত কাব্য। কবি ভারতচন্দ্র রায়গুনাকর রচিত এ কাব্যের মূল চরিত্রগুলো হলো ভবানন্দ, হরিহোড়, মানসিংহ, ঈশ্বরী পাটনী।

6. ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন –

1: দৌলত উজির বাহরাম খান
2: মাগন ঠাকুর
3: আলাওল
4: শাহ মুহম্মদ সগীর

Correct Answer: শাহ মুহম্মদ সগীর

শাহ মুহাম্মদ সগীর আনুমানিক ১৩-১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯-১৪১১ খ্রিষ্টাব্দে) ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী।

7. আমার সন্তান যেন থাকে দুধেভাতে – এ প্রার্থনাটি করেছে

1: ভাড়ু দত্ত
2: চাঁদ সওদাগর
3: ঈশ্বরী পাটনী
4: নলকুবের

Correct Answer: ঈশ্বরী পাটনী

অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর (আনুমানিক ১৭০৭-১৭৬০ খ্রি.) রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যে ঈশ্বরী পাটনী, হীরা মালিনী প্রভৃতি চরিত্র একান্ত বাস্তব হয়ে ফুটে উঠেছে। আলোচ্য উক্তিটির মাধ্যমে বাংলা সাহিত্যের অমর চরিত্র ঈশ্বরী পাটনী অন্নদা (চণ্ডী) দেবীর কাছে প্রার্থনা করেছিলেন।

8. ‘হ্ম’-এর বিশিষ্ট রূপ

1: ক+ষ
2: ক+ষ+ণ
3: ক+ষ+ম
4: হ+ম

Correct Answer: হ+ম

দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটি বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয়। এরুপ যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যোতনার জন্য দুটি বা অধিক ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ (Ligature) গঠিত হয়। হ্ম এখানে এরূপ একটি সংযুক্ত বর্ণ। কারণ, হ+ম=হ্ম। উল্লেখ্য, ক+ষ=ক্ষ, ক+ষ+ণ=ক্ষ্ণ এবং ক+ষ+ম=ক্ষ্ম।

9. নারীকে সম্বােধনের ক্ষেত্রে প্রযােজ্য হবে—

1: কল্যাণীয়েসু
2: সুচরিতেষু
3: শ্রদ্ধাস্পদাসু
4: প্রীতিভাজনেষু

Correct Answer: শ্রদ্ধাস্পদাসু

পত্রের উপরাংশে বাম পাশে যাকে পত্র লেখা হয় তাকে যে সম্বোধন করে পত্রের মূল বক্তব্য আরম্ভ করা হয় তাকে সম্ভাষণ বলে। পত্র প্রাপকের শ্রেণীভেদে সম্ভাষণ বিভিন্ন রকম হয়ে থাকে। সাধারণত সম্বোধনে পুরুষের ক্ষেত্রে দোয়াবরেষু, দোয়াবর, কল্যাণবরেষু, কল্যাণীবরেষু, পরম কল্যাণীয়াষু, বন্ধু-বান্ধবদের ক্ষেত্রে সুহৃদবরেষু, প্রিয়, প্রিয়বরেষু, প্রিয়বন্ধুবরেষু, প্রীতিভাজনেষু, সুচরিতেষু, সুচরিতাসু ইত্যাদি এবং গুরুজনদের ক্ষেত্রে শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধাস্পদেষু (পুং), শ্রদ্ধাস্পদাসু (স্ত্রী) ইত্যাদি।

10. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

1: হিন্দি
2: উর্দু
3: পর্তুগিজ
4: গ্রিক

Correct Answer: পর্তুগিজ

পেয়ারা শব্দটি পর্তুগীজ ভাষা থেকে এসেছে। পর্তুগীজ ভাষা থেকে আগত এরূপ আরো কিছু শব্দ হলো আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, বালতি।

11. সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন—

1: দীর্ঘিকা, নদী, প্রণালী
2: শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
3: গাঙ, তটিনী, অর্ণব
4: স্রোতস্বিনী, নিঝরিণী, সিন্ধু

Correct Answer: শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ

কোনো শব্দের সম অর্থপূর্ণ অন্য শব্দই হলো প্রতিশব্দ বা সমার্থক শব্দ। এরুপ ‘নদী’র সমার্থক শব্দ স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবলিনী, কল্লোলিনী।

12. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন—

1: ভবিষ্যত, ভৌগলিক, যক্ষা
2: যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
3: স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
4: কোনটিই নয়

Correct Answer: যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা

উপরিল্লিখিত অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ বানান হলো- ভবিষ্যত-ভবিষ্যৎ, ভৌগলিক-ভৌগোলিক, যক্ষ্মা-যক্ষা, আভ্যন্তর-অভ্যন্তর, ঐক্যতান-ঐকতান, কেবলমাত্র-কেবল, উপরোক্ত-উপর্যুক্ত। উল্লেখ্য, অন্য শব্দগুলো শুদ্ধ এবং জন্মবার্ষিক শব্দের শুদ্ধরুপ নেই।

13. প্রথম বাংলা থিসরাস’ (সমার্থক শব্দ) অভিধান সংকলন করেছেন—

1: অশােক মুখােপাধ্যায়
2: জগন্নাথ চক্রবর্তী
3: মুহাম্মদ হাবিবুর রহমান
4: মুহম্মদ শহীদুল্লাহ

Correct Answer: মুহাম্মদ হাবিবুর রহমান

ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫-১৯৬৯ খ্রি.) বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান (দুই খণ্ড) সম্পাদনা করেন, যা তার জীবনের একটি অন্যতম কাজ। তবে প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন মুহাম্মদ হাবিবুর রহমান।

14. ‘বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে-

1: ফারসি ও ইংরেজি শব্দে
2: ফরাসি ও ইংরেজি শব্দে
3: ফারসি ও ফরাসি শব্দে
4: ফারসি ও হিন্দি শব্দে

Correct Answer: ফারসি ও ইংরেজি শব্দে

‘বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে—ফারসি (বে) ও ইংরেজি (টাইম) শব্দে।

15. কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?

1: রােমান্টিসিজম
2: আধুনিকতাবাদ
3: উত্তরাধুনিকতাবাদ
4: বাস্তববাদ

Correct Answer: আধুনিকতাবাদ

আধুনিকতাবাদ বা মডার্নিজম একটি ব্যাপক সাংস্কৃতিক আন্দোলন যা ১৯ শতকের শেষ এবং ২০ শতকের প্রথম দিকে পশ্চিমা সমাজে সুদূরপ্রসারী এবং ব্যাপক রূপান্তর থেকে উদ্ভূত হয়েছিল। এর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো প্রচলিত মূল্যবোধের অবক্ষয় এবং জীবনের অর্থহীনতা নিয়ে হতাশা বা নৈরাশ্যবাদ।

16. ‘কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা’- এ উদ্বৃতাংশটি কোন কবির রচনা?

1: কাজী নজরুল ইসলাম
2: মাইকেল মধুসূদন দত্ত
3: সুকান্ত ভট্টাচার্য
4: বেনজীর আহমেদ

Correct Answer: কাজী নজরুল ইসলাম

‘কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা’- এই উদ্ধৃতাংশটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচনা। নজরুলের প্রথম গদ্য রচনা ছিল “বাউন্ডুলের আত্মকাহিনী”। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়।

17. ‘কাঁচি’ কোন ধরনের শব্দ?

1: আরবি
2: ফারসি
3: হিন্দি
4: তুর্কী

Correct Answer: তুর্কী

বাংলা ভাষায় ব্যবহৃত ‘কাঁচি’ শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে। আরও কিছু তুর্কি শব্দ হলো: সুলতান, খাঁ, বোঁচকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, ছুরি, চকমক, বন্দুক, বারুদ, তোপ, লাশ, কুলি, কাবু ইত্যাদি।

18. সনেটের কয়টি অংশ?

1: একটি
2: দুইটি
3: তিনটি
4: চারটি

Correct Answer: দুইটি

সনেট বা চতুর্দশপদী কবিতার দুইটি প্রধান অংশ থাকে। প্রথম আট চরণের স্তবককে অষ্টক (Octave) এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক (Sestet) বলে। অষ্টকে সাধারণত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে।

19. বাংলা একাডেমির ‘আঞ্চলিক অভিধান’ সম্পাদনা কে করেন?

1: মুহম্মদ শহীদুল্লাহ
2: মুহম্মদ এনামুল হক
3: মুহম্মদ মনসুরউদ্দীন
4: মুহম্মদ আব্দুল হাই

Correct Answer: মুহম্মদ শহীদুল্লাহ

বাংলা একাডেমির ‘আঞ্চলিক ভাষার অভিধান’ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়। এটি বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের প্রথম জাতীয় সংকলন গ্রন্থ।

20. ‘ফণিমনসা’ কাব্যের রচয়িতা কে?

1: কাজী নজরুল ইসলাম
2: আহসান হাবিব
3: সিকান্দার আবু জাফর
4: হাসান হাফিজুর রহমান

Correct Answer: কাজী নজরুল ইসলাম

‘ফণিমনসা’ (১৯২৭) কাজী নজরুল ইসলামের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তাঁর অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবীণা (১৯২২), সঞ্চিতা (১৯২৫), চক্রবাক (১৯২৯), সাতভাই চম্পা (১৯৩৩) ইত্যাদি অন্যতম।