BCS, Primary, NTRCA, Admission Preparation Guide
প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
1. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
Correct Answer: ক্রীতদাসের হাসি
2. বাংলা সাহিত্যের আদি কবি কে?
Correct Answer: লুইপা
3. ফররুখ আহমদ-এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?
Correct Answer: সাত সাগরের মাঝি
4. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
Correct Answer: শাহ মুহম্মদ সগীর
5. ‘চাচা কাহিনী’র লেখক কে?
Correct Answer: সৈয়দ মুজতবা আলী
6. মুসলমান নারী জাগরণের কবি কে?
Correct Answer: বেগম রােকেয়া
7. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ এর রচয়িতা কে?
Correct Answer: বড়ু চণ্ডীদাস
8. বাংলা কথ্য ভাষায় আদি গ্রন্থ কোনটি?
Correct Answer: কৃপার শাস্ত্রের অর্থভেদ
9. কবি আলাওলের জন্মস্থান কোনটি?
Correct Answer: চট্টগ্রামের জোব্রা
10. ‘অনল প্রবাহ’ রচনা করেন—
Correct Answer: সৈয়দ ইসমাইল হােসেন সিরাজী
11. ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
Correct Answer: প্রলয়ােল্লাস
12. বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
Correct Answer: সবুজপত্র
13. “একাত্তরের চিঠি”- কোন জাতীয় রচনা?
Correct Answer: মুক্তিযােদ্ধাদের পত্র সংকলন
14. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Correct Answer: ১৯৫৫ খ্রিঃ
15. “সনেট” কবিতার প্রবর্তক কে?
Correct Answer: মাইকেল মধুসূদন দত্ত
16. ‘আবদুল্লাহ’ উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer: কাজী ইমদাদুল হক
17. বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম-
Correct Answer: দুর্গেশনন্দিনী
18. বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল-
Correct Answer: ৬৫০-১২০০ খ্রিঃ
19. 'কাঁদো নদী কাঁদো' এর রচয়িতা কে?
Correct Answer: সৈয়দ ওয়ালীউল্লাহ
20. 'ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত'- এ উদ্ধৃতিটি কার?
Correct Answer: সুভাষ মুখোপাধ্যায়