🎓 Quick Menu
বাংলা সকল টপিক Model - 31

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. 'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?

1: শওকত ওসমান
2: জহির রায়হান
3: শহীদুল্লাহ কায়সার
4: রশীদ করিম

Correct Answer: রশীদ করিম

রশীদ করিমের একটি অন্যতম উপন্যাস হলো 'উত্তম পুরুষ' । ১৯৬১ সালে প্রকাশিত এ উপন্যাসটি নগরজীবনের বৈশিষ্ট্য অবলম্বনে রচিত । তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- প্রসন্ন পাষাণ (১৯৬৩), আমার যত গ্লানি (১৯৭৩)... ।

2. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

1: আভাস
2: অজানা
3: গরমিল
4: বেমালুম

Correct Answer: অজানা

খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা-অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আর, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা । (অজানা = অ + জানা)।

3. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?

1: সূর্য দীঘল বাড়ি'
2: জাহান্নাম হইতে বিদায়
3: জননী
4: কর্ণফুলী

Correct Answer: জাহান্নাম হইতে বিদায়

'জাহান্নাম হইতে বিদায়' (১৯৭১) শওকত ওসমানের প্রথম মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস ।

4. কবি ভারতচন্দ্রের উপাধি কোনটি?

1: রায় গুণাকর
2: কবি কণ্ঠহার
3: কবি কঙ্কন
4: কবিরঞ্জন

Correct Answer: রায় গুণাকর

মধ্যযুগের কবি ভারতচন্দ্রের উপাধি হলো 'রায় গুণাকর'। এই উপাধিটি তাকে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রদান করেন।

5. গঠন অনুসারে বাক্য কত প্রকার?

1: দুই প্রকার
2: পাঁচ প্রকার
3: ছয় প্রকার
4: ৩ প্রকার

Correct Answer: ৩ প্রকার

বাংলা ব্যাকরণে গঠন অনুসারে বাক্য ৩ প্রকার। যথা: ১. সরল বাক্য, ২. জটিল (বা মিশ্র) বাক্য, এবং ৩. যৌগিক বাক্য।

6. বিদ্রোহী বালিকা বধু 'জামিলা' কোন উপন্যাসের চরিত্র?

1: অপুর সংসার
2: লালসালু
3: গাভী বৃত্তান্ত
4: চাদের অমাবস্যা

Correct Answer: লালসালু

'জামিলা' সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'লালসালু' উপন্যাসের একটি অন্যতম প্রধান চরিত্র। সে উপন্যাসের প্রধান চরিত্র মজিদের দ্বিতীয় স্ত্রী এবং তার বিদ্রোহী সত্তার জন্য পরিচিত।

7. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?

1: চতুরঙ্গ
2: চতুষ্কোণ
3: চতুর্দশী
4: চতুষ্পাঠী

Correct Answer: চতুরঙ্গ

'চতুরঙ্গ' (১৯১৬) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাস।

8. 'বিষাদসিন্ধু' উপন্যাসের নায়ক কে?

1: ইমাম হাসান
2: সীমার
3: এজিদ
4: ঈমাম হোসেন

Correct Answer: এজিদ

মীর মশাররফ হোসেনের 'বিষাদসিন্ধু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বা প্রধান প্রতিপক্ষ (Protagonist/Antagonist) হলো 'এজিদ'। কারবালার মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এই উপন্যাস রচিত, যেখানে ইমাম হাসান ও ইমাম হোসেনও প্রধান চরিত্র।

9. জহির রায়হানের 'আরেক ফাল্গুন' উপন্যাসের উপজীব্য বিষয় হলো-

1: ৭১ এর মুক্তিযুদ্ধ
2: বৃটিশ বিরোধী আন্দোলন
3: একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
4: কোনটি নয়

Correct Answer: একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন

জহির রায়হানের 'আরেক ফাল্গুন' (১৯৬৯) একটি বিখ্যাত উপন্যাস, যার উপজীব্য বিষয় বা পটভূমি হলো ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন ও তার পরবর্তী ঘটনাপ্রবাহ।

10. জসীমউদ্দিনের নাটক কোনটি?

1: রাখালী
2: বেদের মেয়ে
3: মাটির কান্না
4: বোবা কাহিনি

Correct Answer: বেদের মেয়ে

পল্লী কবি জসিমউদদীন এর নাটকগুলো হচ্ছে বেদের মেয়ে, পল্লীবধূ, আসমান সিংহ, পদ্মাপাড়, মধুমালা ইত্যাদি। তার রচিত 'বোবাকাহিনী' (১৯৬৪) হল উপন্যাস। 'মাটির কান্না' ও 'রাখালী' তার কাব্যগ্রন্থ।

11. 'ইসলামের ইতিহাস ও ঐতিহ্য' কোন কাব্যের উপজীব্য বিষয়?

1: দিলরূবা- আবদুল কাদির
2: সাত সাগরের মাঝি- ফররুখ আহমদ
3: নূরনামা- আবদুল হাকিম
4: কোনটি নয়

Correct Answer: সাত সাগরের মাঝি- ফররুখ আহমদ

কবি ফররুখ আহমদের 'সাত সাগরের মাঝি' কাব্যের উপজীব্য বিষয় হলো ইসলামের ইতিহাস ও ঐতিহ্য। এই কাব্যে কবি মুসলিম রেনেসাঁ বা জাগরণের স্বপ্ন দেখেছেন।

12. 'সবুজপত্র' কি?

1: নাটক
2: উপন্যাস
3: সাময়িক পত্র
4: গদ্য সংকলন

Correct Answer: সাময়িক পত্র

'সবুজপত্র' (১৯১৪) প্রমথ চৌধুরীর সম্পাদিত একটি বিখ্যাত বাংলা সাময়িক পত্র । এটি বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

13. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?

1: দিগদর্শন
2: সংবাদ প্রভাকর
3: তত্ত্ববোধিনী
4: বঙ্গদর্শন

Correct Answer: দিগদর্শন

বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র হলো 'দিগদর্শন' । এটি ১৮১৮ সালের এপ্রিলে শ্রীরামপুর মিশন থেকে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। 'সমাচার দর্পণ' (১৮১৮, মে) প্রথম বাংলা সংবাদপত্র।

14. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম -

1: গোবিন্দলাল ও রোহিণী
2: সুরেশ ও অচলা
3: মধুসূদন ও কুমুদিনী
4: নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী

Correct Answer: গোবিন্দলাল ও রোহিণী

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' (১৮৭৮) উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো গোবিন্দলাল, রোহিণী, ও ভ্রমর । নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী 'বিষবৃক্ষ' উপন্যাসের চরিত্র।

15. 'কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা?

1: নাটক
2: কাব্য
3: ছোটগল্প
4: উপন্যাস

Correct Answer: উপন্যাস

'কাশবনের কন্যা' (১৯৫৪) শামসুদ্দীন আবুল কালাম রচিত একটি বিখ্যাত উপন্যাস ।

16. 'দৃষ্টিহীন' কার ছদ্মনাম?

1: প্যারিচাঁদ মিত্র
2: মাইকেল মধুসূদন দত্ত
3: মধুসূদন মজুমদার
4: বিহারীলাল চক্রবর্তী

Correct Answer: মধুসূদন মজুমদার

'দৃষ্টিহীন কবি' মধুসূদন মজুমদারের ছদ্মনাম । প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম 'টেকচাঁদ ঠাকুর' । মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম 'টিমোথি পেন পয়েম' । বিহারীলাল চক্রবর্তীর উপাধি 'ভোরের পাখি' ।

17. জসীমউদ্দিন এর নাটক -

1: বেদের মেয়ে
2: রাখালী
3: মাটির কান্না
4: বোবা কাহিনী

Correct Answer: বেদের মেয়ে

জসীমউদ্দিনের কয়েকটি উল্লেখযোগ্য নাটক হলো 'বেদের মেয়ে', 'পল্লীবধূ', 'মধুমালা', 'পদ্মাপাড়' ইত্যাদি। 'রাখালী' ও 'মাটির কান্না' তাঁর কাব্যগ্রন্থ। 'বোবাকাহিনী' তাঁর রচিত উপন্যাস।

18. 'প্রতিদিন ঘরহীন ঘরে' কাব্যগ্রন্থের লেখক কে?

1: আহসান হাবীব
2: মহাদেব সাহা
3: আলাউদ্দিন আল আজাদ
4: শামসুর রাহমান

Correct Answer: শামসুর রাহমান

'প্রতিদিন ঘরহীন ঘরে' (১৯৭৮) কবি শামসুর রাহমানের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো 'প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে', 'রৌদ্র করোটিতে', 'বিধ্বস্ত নীলিমা', 'নিজ বাসভূমে' ইত্যাদি।

19. জসিমউদদীন এর শ্রেষ্ঠ কাহিনি কাব্য কোনটি?

1: রাখালী
2: নকশীকাঁথার মাঠ
3: সকিনা
4: সোজনবাদিয়ার ঘাট

Correct Answer: নকশীকাঁথার মাঠ

'নকশীকাঁথার মাঠ' পল্লীকবি জসিমউদদীন রচিত শ্রেষ্ঠ রচনা। এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে । এটি কাহিনিকাব্য ও গীতিকাব্য। এটি 'Field of the Embroidered Quilt' নামে অনুবাদ করা হয়।

20. 'অপরাজিত' উপন্যাসের লেখক কে?

1: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
2: মানিক বন্দ্যোপাধ্যায়
3: শহীদুল্লাহ্ কায়সার
4: নারায়ণ গঙ্গোপাধ্যায়

Correct Answer: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস হল- অপরাজিত, পথের পাঁচালি, অশনিসংকেত, ইছামতি আরণ্যক ইত্যাদি । মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস হল 'পদ্মা নদীর মাঝি', 'জননী'।