🎓 Quick Menu
বাংলা সকল টপিক Model - 32

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. ঐতিহাসিক নাটক কোনটি?

1: নূরজাহান
2: রাবণবধ
3: সধবার একাদশী
4: ডাকঘর

Correct Answer: নূরজাহান

দ্বিজেন্দ্রলাল রায় (ডি এল রায়) এর ঐতিহাসিক নাটক গুলো হল- নূরজাহান, তারাবাঈ, মেবার পতন, সিংহল বিজয়, সাজাহান ইত্যাদি । দীনবন্ধু মিত্রের প্রহসন হল- সধবার একাদশী । ডাকঘর হল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত সাংকেতিক ও রূপকধর্মী নাটক।

2. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?

1: কবর
2: শর্মিষ্ঠা
3: ভদ্রার্জুন
4: নীলদর্পণ

Correct Answer: ভদ্রার্জুন

বাংলা ভাষায় রচিত প্রথম নাটক হল 'ভদ্রার্জুন' যা তারাচরণ শিকদার কর্তৃক রচিত । ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক হল কবর । আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হল শর্মিষ্ঠা, যা মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন।

3. জসীমউদ্দিনের নাটক কোনটি?

1: রাখালী
2: বেদের মেয়ে
3: মাটির কান্না
4: বোবা কাহিনি

Correct Answer: বেদের মেয়ে

পল্লী কবি জসিমউদদীন এর নাটকগুলো হচ্ছে বেদের মেয়ে, পল্লীবধূ, আসমান সিংহ, পদ্মাপাড়, মধুমালা ইত্যাদি । তার রচিত 'বোবাকাহিনী (১৯৬৪) হল উপন্যাস । মাটির কান্না, রাখালী হল তার বিখ্যাত কাব্যগ্রন্থ।

4. 'ক্রীতদাসের হাসি' উপন্যাসের লেখক কে?

1: আহসান হাবীব
2: সৈয়দ ওয়ালীউল্লাহ
3: শওকত ওসমান
4: আবুল ফজল

Correct Answer: শওকত ওসমান

ক্রীতদাসের হাসি- শওকত ওসমানের প্রতীকাশ্রয়ী উপন্যাস হল 'ক্রীতদাসের হাসি'। এটি প্রকাশিত হয় ১৯৬২ সালে । এই উপন্যাসের জন্য শওকত ওসমান আদমজী পুরস্কার লাভ করেন । সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত বিখ্যাত উপন্যাস হল-লালসালু।

5. 'দৃষ্টিহীন' কার ছদ্মনাম?

1: প্যারিচাঁদ মিত্র
2: মাইকেল মধুসূদন দত্ত
3: মধুসূদন মজুমদার
4: বিহারীলাল চক্রবর্তী

Correct Answer: মধুসূদন মজুমদার

'দৃষ্টিহীন কবি'- মধুসূদন মজুমদার । প্যারিচাঁদ মিত্রের ছদ্মনام হল 'টেকচাঁদ ঠাকুর' । মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম হল টিমোথি পেন পয়েম, A Native । বিহারীলাল চক্রবর্তী এর উপাধি হল 'ভোরের পাখি'।

6. কবর কবিতায় কতটি পঙক্তি রয়েছে?

1: ১৩টি
2: ৯৬টি
3: ১১৪টি
4: ১১৮টি

Correct Answer: ১১৮টি

পল্লী কবি জসিমউদদীন এর বিখ্যাত কবিতা হল কবর । এতে মোট ১১৮টি পঙক্তি রয়েছে । এটি রাখালী কাব্য গ্রন্থের অন্তর্গত।

7. 'প্রভাত সূর্যের' সমার্থক শব্দ কোনটি?

1: রবি
2: দিনমণি
3: অরুণ
4: ভানু

Correct Answer: অরুণ

'অরুণ' শব্দের অর্থ 'প্রভাত সূর্য' বা 'উদীয়মান সূর্য'। 'রবি', 'দিনমণি' ও 'ভানু' সূর্যের অন্যান্য সমার্থক শব্দ হলেও, বিশেষত 'প্রভাত সূর্য' বোঝাতে 'অরুণ' ব্যবহৃত হয়।

8. "কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষের মাঝে সুরাসুর" পঙক্তিটির রচয়িতা কে?

1: শেখ ফজলল করিম
2: মোজাম্মেল হক
3: মোহিতলাল মজুমদার
4: জীবনানন্দ দাশ

Correct Answer: শেখ ফজলল করিম

এই বিখ্যাত পঙক্তিটি কবি শেখ ফজলল করিমের 'স্বর্গ ও নরক' কবিতা থেকে নেওয়া হয়েছে।

9. 'ইউসুফ জোলেখা' কাব্যগ্রন্থের লেখক কে?

1: যশোরাজ খান
2: শাহ মুহম্মদ সগীর
3: মীর মশাররফ হোসেন
4: বিজয়গুপ্ত

Correct Answer: শাহ মুহম্মদ সগীর

বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর 'ইউসুফ-জোলেখা' কাব্যগ্রন্থটি রচনা করেন।

10. কোন নাটকটি সেলিম আল দীনের?

1: কবর
2: পায়ের আওয়াজ পাওয়া যায়
3: সুবচন নির্বাসনে
4: মুনতাসীর ফ্যান্টাসি

Correct Answer: মুনতাসীর ফ্যান্টাসি

'মুনতাসীর ফ্যান্টাসি' নাটকটির রচয়িতা সেলিম আল দীন । 'কবর' মুনীর চৌধুরীর, 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের এবং 'সুবচন নির্বাসনে' আবদুল্লাহ আল মামুনের লেখা নাটক।

11. 'ন্যায়দণ্ড' উপন্যাসটির লেখক কে?

1: স্বর্ণকুমারী দেবী
2: জরাসন্ধ
3: রশীদ করীম
4: সৈয়দ ওয়ালীউল্লাহ

Correct Answer: জরাসন্ধ

'ন্যায়দণ্ড' উপন্যাসটির লেখক জরাসন্ধ । 'জরাসন্ধ' হলো সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম 。

12. 'মায়াবী প্রহর' নাটকটি কার রচনা?

1: সেলিম আল দীন
2: দীনবন্ধু মিত্র
3: আলাউদ্দিন আল আজাদ
4: আবদুল্লাহ আল মামুন

Correct Answer: আলাউদ্দিন আল আজাদ

'মায়াবী প্রহর' নাটকটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ 。 তাঁর রচিত অন্যান্য নাটক হলো 'মরক্কোর যাদুঘর', 'নরকের লাল গোলাপ' ইত্যাদি 。

13. 'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থের রচয়িতা

1: মযহারুল ইসলাম
2: রফিকুল আজাদ
3: হুমায়ূন কবির
4: জাহানারা ইমাম

Correct Answer: মযহারুল ইসলাম

'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন অধ্যাপক মযহারুল ইসলাম 。

14. সূর্যদীঘল বাড়ি' উপন্যাসটির রচয়িতা কে?

1: জহির রায়হান
2: মানিক বন্দ্যোপাধ্যায়
3: আবু ইসহাক
4: অন্নদাশঙ্কর রায়

Correct Answer: আবু ইসহাক

ব্যাখ্যা: 'সূর্যদীঘল বাড়ি' আবু ইসহাকের লেখা একটি বিখ্যাত উপন্যাস। জহির রায়হানের উপন্যাস 'হাজার বছর ধরে' , মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মা নদীর মাঝি', 'জননী' এবং অন্নদাশঙ্কর রায়ের 'কঙ্কাবতী', 'মর্তের স্বর্গ'।

15. রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা কে?

1: মুনীর চৌধুরী
2: হুমায়ুন আহমেদ
3: মমতাজ উদ্দিন আহমেদ
4: কল্যাণ মিত্র

Correct Answer: মুনীর চৌধুরী

ব্যাখ্যা: 'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরীর লেখা একটি বিখ্যাত ঐতিহাসিক নাটক। তাঁর অন্যান্য নাটকের মধ্যে রয়েছেঃ কবর, চিঠি, পলাশী ব্যারাক ও অন্যান্য।

16. খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে। পঙ্ক্তিটির রচয়িতা কে?

1: রবীন্দ্রনাথ ঠাকুর
2: বিহারীলাল চক্রবর্তী
3: সত্যেন্দ্রনাথ দত্ত
4: কবি সুফিয়া কামাল

Correct Answer: রবীন্দ্রনাথ ঠাকুর

ব্যাখ্যা: এই বিখ্যাত পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'লিপিকা' গ্রন্থের 'পাখি' নামক গদ্যকবিতা থেকে নেওয়া হয়েছে।

17. শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?

1: আবুল কালাম শামসুদ্দীন
2: কাজী আবদুল ওদুদ
3: ড. মুহম্মদ শহীদুল্লাহ
4: ইব্রাহীম খাঁ

Correct Answer: ড. মুহম্মদ শহীদুল্লাহ

আল্লামা ইকবালের বিখ্যাত উর্দু কবিতা 'শিকওয়াহ' ও 'জওয়াব-ই-শিকওয়াহ'-এর বাংলা অনুবাদ করেন ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ ।

18. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে --

1: ক্রিয়া
2: উপসর্গ
3: বিভক্তি
4: প্রত্যয়

Correct Answer: প্রত্যয়

ধাতু (root) বা শব্দের (base) পরে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে , তাকে প্রত্যয় (Suffix) বলে ।

19. ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?

1: মামুনুর রশীদ
2: মামুনুর রশীদ
3: ওবায়েদুল হক
4: নারায়ন গঙ্গোপাধ্যায়

Correct Answer: মামুনুর রশীদ

'ওরা কদম আলী' একটি বিখ্যাত মঞ্চ নাটক। এর রচয়িতা নাট্যকার মামুনুর রশীদ ।

20. 'সর্বহারা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

1: গোলাম মোস্তফা
2: রবীন্দ্রনাথ ঠাকুর
3: কামিনী রায়
4: কাজী নজরুল ইসলাম

Correct Answer: কাজী নজরুল ইসলাম

'সর্বহারা' (১৯২৬) কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ ।