🎓 Quick Menu
বাংলা সকল টপিক Model - 34

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. বাংলা ছন্দ কত রকমের?

1: এক রকমের
2: দুই রকমের
3: তিন রকমের
4: চার রকমের

Correct Answer: তিন রকমের

বাংলা ছন্দ প্রধানত তিন প্রকার: ১. স্বরবৃত্ত, ২. মাত্রাবৃত্ত, এবং ৩. অক্ষরবৃত্ত।

2. "হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?" --এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

1: কাজী নজরুল ইসলাম
2: বেগম সুফিয়া কামাল
3: গোলাম মোস্তফা
4: শামসুর রহমান

Correct Answer: বেগম সুফিয়া কামাল

উদ্ধৃতাংশটি বেগম সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' (১৯৩৫) কবিতা থেকে নেওয়া হয়েছে।

3. 'সাজাহান' নাটকটির রচয়িতা কে?

1: দ্বিজেন্দ্রলাল রায়
2: রবীন্দ্রনাথ ঠাকুর
3: শাহাদৎ হোসেন
4: ইব্রাহিম খাঁ

Correct Answer: দ্বিজেন্দ্রলাল রায়

'সাজাহান' (১৯০৯) একটি ঐতিহাসিক নাটক, যার রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।

4. "গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা।"--এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

1: রবীন্দ্রনাথ ঠাকুর
2: নবীনচন্দ্র সেন
3: গোলাম মোস্তফা
4: সুফী মোতাহার হোসেন

Correct Answer: রবীন্দ্রনাথ ঠাকুর

উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থের 'সোনার তরী' কবিতা থেকে নেওয়া হয়েছে।

5. 'লাল সালু' উপন্যাসটি কে রচনা করেছেন?

1: শহীদুল্লাহ কায়সার
2: আবুল মনসুর আহমদ
3: আবুল ফজল
4: সৈয়দ ওয়ালীউল্লাহ

Correct Answer: সৈয়দ ওয়ালীউল্লাহ

'লালসালু' (১৯৪৮) সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসে বাঙালি মুসলিম সমাজের ধর্মান্ধতা ও কুসংস্কারকে তুলে ধরা হয়েছে, যার কেন্দ্রীয় চরিত্র মজিদ।

6. 'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?

1: রবীন্দ্রনাথ ঠাকুর
2: কাজী নজরুল ইসলাম
3: হাসান হাফিজুর রহমান
4: সত্যেন্দ্রনাথ দত্ত

Correct Answer: রবীন্দ্রনাথ ঠাকুর

'সঞ্চয়িতা' (১৯৩১) রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সংকলিত তাঁর নিজের কবিতার একটি জনপ্রিয় সংকলন গ্রন্থ। (দ্রষ্টব্য: 'সঞ্চিতা' কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন)।

7. 'কাঁকর মনি' নাটকটি কে লিখেছেন?

1: সিকান্দার আবু জাফর
2: ড. নীলিমা ইব্রাহিম
3: আনিস চৌধুরী
4: শওকত ওসমান

Correct Answer: শওকত ওসমান

'কাঁকর মণি' (১৯৫৯) একটি কিশোর নাটক, যা শওকত ওসমান রচনা করেছেন।

8. 'বনি আদম' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

1: শেখ ফজলুল করিম
2: ইসমাইল হোসেন সিরাজী
3: গোলাম মোস্তফা
4: রবীন্দ্রনাথ ঠাকুর

Correct Answer: গোলাম মোস্তফা

'বনি আদম' কাব্যগ্রন্থটির রচয়িতা কবি গোলাম মোস্তফা. তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে 'রক্তরাগ', 'খোশরোজ' ও 'কাব্যকাহিনী'.

9. 'বিশ শতকের মেয়ে' উপন্যাসটি'র রচয়িতা কে?

1: ড. নীলিমা ইব্রাহিম
2: আনিস চৌধুরী
3: আনোয়ার পাশা
4: শহীদুল্লা কায়সার

Correct Answer: ড. নীলিমা ইব্রাহিম

'বিশ শতকের মেয়ে' (১৯৫৮) উপন্যাসটির রচয়িতা শিক্ষাবিদ ও লেখিকা ড. নীলিমা ইব্রাহিম. তাঁর রচিত অন্যান্য রচনার মধ্যে 'এক পথ দুই বাঁক' ও 'কেয়া বন সঞ্চারিণী' উল্লেখযোগ্য.

10. মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি?

1: রজনী
2: নববিধান
3: পদ্মরাগ
4: প্রেমের সমাধি

Correct Answer: প্রেমের সমাধি

মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাসের মধ্যে 'প্রেমের সমাধি' , 'আনোয়ারা', 'পরিণাম', ও 'গরীবের মেয়ে' উল্লেখযোগ্য.

11. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?

1: রক্ত করবী
2: রানা প্রতাসিংহ
3: নবযৌবন
4: বসন্ত কুমারী

Correct Answer: রক্ত করবী

'রক্তকবরী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত সাংকেতিক নাটক. 'বসন্ত কুমারী' মীর মশাররফ হোসেনের নাটক এবং 'রানা প্রতাসিংহ' দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক।

12. 'মহাকবি আলাওল' নাটকটির রচয়িতা কে?

1: সিকান্দার আবু জাফর
2: শওকত ওসমান
3: আনিস চৌধুরী
4: সৈয়দ ওয়ালীউল্লাহ

Correct Answer: সিকান্দার আবু জাফর

'মহাকবি আলাওল' (১৯৬৬) নাটকটির রচয়িতা কবি ও নাট্যকার সিকান্দার আবু জাফর.

13. শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?

1: অনেক আকাশ
2: বাংলাদেশ স্বপ্ন দেখে (দ্যাখে)
3: স্বর্ণ গর্দভ
4: আশার বসতি

Correct Answer: বাংলাদেশ স্বপ্ন দেখে (দ্যাখে)

'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' (১৯৭৭) শামসুর রাহমান রচিত একটি কাব্যগ্রন্থ. তাঁর অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ হলো 'প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে', 'বন্দী শিবির থেকে' ইত্যাদি.

14. গাহি তাহাদের গান --- ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। --পংক্তিটি কোন কবির রচনা?

1: কাজী নজরুল ইসলাম
2: কায়কোবাদ
3: গোলাম মোস্তফা
4: সত্যেন্দ্রনাথ দত্ত

Correct Answer: কাজী নজরুল ইসলাম

আলোচ্য পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত 'জীবন-বন্দনা' কবিতার অংশ বিশেষ ।

15. সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?

1: রবীন্দ্রনাথ ঠাকুর
2: এয়াকুব আলী
3: কাজী নজরুল ইসলাম
4: সিকান্দার আব জাফর

Correct Answer: কাজী নজরুল ইসলাম

'সঞ্চিতা' কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কাব্য সংকলন । নজরুলের অনুমোদনে ৭৮ টি কবিতা ও গানের এই সংকলনটি তিনি কবিসম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন ।

16. কিত্তনখোলা' নাটকটির রচয়িতা কে?

1: জিয়া হায়দার
2: সেলিম আল দীন
3: দীনবন্ধু মিত্র
4: ইব্রাহিম খলিল

Correct Answer: সেলিম আল দীন

'কিত্তনখোলা' বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের একটি বিখ্যাত নাটক । তাঁর রচিত অন্যান্য নাটকগুলো হলো বাসন, কেরামতমঙ্গল ইত্যাদি ।

17. এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক। -- পংক্তিটি কোন কবির রচনা?

1: কাজী নজরুল ইসলাম
2: কবি জসীমউদ্দীন
3: আবদুল কাদির
4: সুফিয়া কামাল

Correct Answer: কবি জসীমউদ্দীন

এই বিখ্যাত পঙ্ক্তিটি পল্লিকবি জসীমউদ্দীন রচিত 'কবর' কবিতার অংশ । কবিতাটি তার 'রাখালী' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত।

18. বরফগলা নদী' উপন্যাসটির রচয়িতা কে?

1: আবু ইসহাক
2: শওকত ওসমান
3: জহির রায়হান
4: শহীদুল্লা কায়সার

Correct Answer: জহির রায়হান

'বরফগলা নদী' (১৯৬৯) উপন্যাসটির রচয়িতা জহির রায়হান । তার রচিত অন্যান্য বিখ্যাত উপন্যাস হলো: তৃষ্ণা, শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন ।

19. ডাকঘর' নাটকটি'র রচয়িতা কে?

1: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
2: মমতাজ উদ্দিন আহমদ
3: ওবায়েদ উল হক
4: রবীন্দ্রনাথ ঠাকুর

Correct Answer: রবীন্দ্রনাথ ঠাকুর

'ডাকঘর' (১৯১২) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত রূপক-সাংকেতিক নাটক । এই নাটকের প্রধান চরিত্র অমল ।

20. কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?

1: ২৬ মার্চ, ১৯৭২
2: ১৬ ডিসেম্বর, ১৯৭২
3: ১৭ এপ্রিল ১৯৭১
4: ১৬ ডিসেম্বর, ১৯৭৩

Correct Answer: ১৬ ডিসেম্বর, ১৯৭২

বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং একই বছরের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।