🎓 Quick Menu
বাংলা ব্যাকরণ Model - 3

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. 'রাজায় রাজায় লড়াই করছে'-এ বাক্যে 'রাজায় রাজায় কী?

1: মুখ্য কর্তা
2: প্রযোজক কর্তা
3: ব্যতিহার কর্তা
4: ণিজন্ত কর্তা

Correct Answer: ব্যতিহার কর্তা

কোনো বাক্যে যখন দুটি কর্তা একত্রে একই জাতীয় ক্রিয়া (এক্ষেত্রে 'লড়াই') সম্পাদন করে, তখন তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন: রাজায়-রাজায় লড়াই, বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।

2. সিংহাসন' কোন সমাস?

1: দ্বন্দ্ব সমাস
2: মধ্যপদলোপী কর্মধারয়
3: মধ্যপদলোপী বহুব্রীহি
4: অব্যয়ীভাব সমাস

Correct Answer: মধ্যপদলোপী কর্মধারয়

যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যথাঃ সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।

3. সমাসবদ্ধ পদের অংশগুল বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?

1: কমা
2: সেমিকোলন
3: কোলন
4: হাইফেন

Correct Answer: হাইফেন

সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন (-) ব্যবহৃত হয়। যেমনঃ এ আমাদের শ্রদ্ধা-অভিনন্দন, আমাদের প্রীতি-উপহার।

4. তপোবন' কোন সমাস?

1: দ্বন্দ্ব সমাস
2: চতুর্থী তৎপুরুশ সমাস
3: বহুব্রীহি সমাস
4: প্রাদি সমাস

Correct Answer: চতুর্থী তৎপুরুশ সমাস

পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুশ সমাস বলে। 'তপোবন' এর ব্যাসবাক্য হলো 'তপের নিমিত্ত বন', যা চতুর্থী তৎপুরুষ সমাস।

5. লবণ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

1: ল+ বন
2: লব+অন
3: লো+ অন
4: লে+অন

Correct Answer: লো+ অন

স্বরসন্ধির নিয়ম অনুযায়ী, ও-কারের পর অন্য স্বরধ্বনি থাকলে 'ও' স্থানে 'অব্' হয়। যেমন: লো + অন = লব্ + অন = লবণ।

6. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

1: কুলটা
2: যোগিনী
3: রজকী
4: চাতকী

Correct Answer: কুলটা

যেসব শব্দের কোনো পুরুষবাচক রূপ নেই, সেগুলোকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে। যেমন: সতী, অর্ধাঙ্গিনী, কুলটা, বিধবা, অসূর্যস্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী।

7. সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কি?

1: সমস্যমান পদ
2: সমস্তপদ
3: ব্যাসবাক্য
4: উত্তরপদ

Correct Answer: সমস্তপদ

সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদের অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে। সমাসযুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ এবং পরবর্তী অংশকে উত্তরপদ বা পরপদ বলে।

8. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

1: দারিদ্রতাই আমাদের মূল সমস্যা
2: দারিদ্রতাই প্রধান সমস্যা
3: দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
4: দারিদ্র্যতাই আমাদের প্রধান সমস্যা

Correct Answer: দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা

শুদ্ধ বানান 'দারিদ্র্য' (বিশেষ্য) অথবা 'দরিদ্রতা' (বিশেষ্য)। 'দারিদ্র্য' বা 'দরিদ্রতা' কোনোটির সাথেই অতিরিক্ত 'ই' (তাই) যুক্ত হয়ে 'দারিদ্র্যতাই' বা 'দারিদ্রতাই' হবে না। সে হিসেবে 'দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা' বাক্যটি শুদ্ধ।

9. বেলগাড়িটি স্টেশন ছেড়েছে' বাক্যে 'স্টেশন' কোন কারকে কোন বিভক্তি?

1: অপাদানে শূন্য
2: অধিকরণে শূন্য
3: কর্তায় শূন্য
4: করণে শূন্য

Correct Answer: অপাদানে শূন্য

যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত বা রক্ষিত হয়, তাকে অপাদান কারক বলে। 'রেলগাড়িটি স্টেশন ছেড়েছে' বাক্যে 'স্টেশন' থেকে ট্রেনটি বিচ্যুত হচ্ছে, তাই এটি অপাদান কারক। 'স্টেশন' শব্দে কোনো বিভক্তি যুক্ত না হওয়ায় এটি শূন্য বিভক্তি।

10. সন্ধির প্রধান কাজ কি?

1: ধ্বনি পরিবর্তন
2: অর্থের পরিবর্তন
3: বাক্য সংকোচন
4: পদের পরিবর্তন

Correct Answer: ধ্বনি পরিবর্তন

সন্ধি' হলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধির প্রধান কাজ হলো ধ্বনির পরিবর্তন, ধ্বনিগত মাধুর্য সম্পাদন এবং ধ্বনির উচ্চারণে সহজপ্রবণতা আনা।

11. কালসাপ' কোন সমাস?

1: নিত্য সমাস
2: বহুব্রীহি সমাস
3: দ্বন্দ্ব সমাস
4: কর্মধারয় সমাস

Correct Answer: নিত্য সমাস

যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। 'কালসাপ' (ভয়ঙ্কর সাপ, কাল বা বিষাক্ত তুল্য সাপ) একটি নিত্য সমাস।

12. নিচের কোনটি শুদ্ধ?

1: পিপিলীকা
2: পিপীলীকা
3: পীপিলিকা
4: পিপীলিকা

Correct Answer: পিপীলিকা

শুদ্ধ বানানটি হলো 'পিপীলিকা' (প-এ ই-কার, প-এ ঈ-কার, ল-এ ই-কার)।

13. নিচের কোন বানানটি শুদ্ধ?

1: শমীচিন
2: সমীচীন
3: শমীচীন
4: সমিচীন

Correct Answer: সমীচীন

শুদ্ধ বানানটি হলো 'সমীচীন' (স, ম-দীর্ঘ ঈ, চ-দীর্ঘ ঈ, ন)। এটি 'সম্যক্' + 'ঈন' প্রত্যয়যোগে গঠিত।

14. তিলে তৈল হয়' বাক্যে 'তিলে' কোন কারক?

1: কর্ম
2: করণ
3: অপাদান
4: অধিকরণ

Correct Answer: অপাদান

যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। 'তিলে তৈল হয়' বাক্যে 'তিল' থেকে 'তৈল' উৎপন্ন (জাত) হয়, তাই এটি অপাদান কারক।

15. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

1: লেখ্য ভাষা
2: চলিত ভাষা
3: কথ্য ভাষা
4: সাধু ভাষা

Correct Answer: সাধু ভাষা

সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এটি বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন, ধ্রুপদী ও ব্যাকরণসম্মত রূপ।

16. বাংলা বর্ণমালার উৎস কী?

1: তিব্বতি লিপি
2: ব্রাহ্মী লিপি
3: দেবনাগরি লিপিউ
4: খরোষ্ঠী লিপি

Correct Answer: ব্রাহ্মী লিপি

বাংলা সহ ১৯৮ টি লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপি হতে। ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষক- সম্রাট অশোক।

17. 'মরি! মরি! কী সুন্দর প্রভাতের রুপ' এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?

1: যন্ত্রণা
2: বিরক্তি
3: সম্মতি
4: উচ্ছ্বাস

Correct Answer: উচ্ছ্বাস

যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন ক. উচ্ছ্বাস প্রকাশে মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ! খ. স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে হ্যা, আমি যাব।... চ. যন্ত্রণা প্রকাশে: উঃ! পায়ে বড্ড লেগেছে।... ছ. ঘৃণা বা বিরক্তি প্রকাশে ছি ছি, তুমি এত নীচ!

18. বিপরীতার্থে 'পরা'

1:
2: পরায়ণ
3: পরাকাষ্ঠা
4: পরাভব

Correct Answer: পরাভব

বিপরীত অর্থে 'পরা' উপসর্গ ব্যবহৃত হয়েছে পরাজয়, পরাভব। আতিশয্য অর্থে 'পরা' উপসর্গ ব্যবহৃত হয়েছে - পরাকাষ্ঠ, পরায়ণ, পরাক্রান্ত।

19. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -

1: ধাতু প্রত্যয়
2: তদ্ধিত প্রত্যয়
3: কৃৎ প্রত্যয়
4: শব্দ প্রত্যয়

Correct Answer: কৃৎ প্রত্যয়

ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেই প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন, উপরের উদাহরণে, 'পড়' এর সঙ্গে যুক্ত হওয়া 'উয়া', 'নাচ' এর সঙ্গে যুক্ত হওয়া 'উনে' এবং 'জিত' এর সঙ্গে যুক্ত হওয়া 'আ' কৃৎ প্রত্যয়।

20. পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক?

1: বৈষয়িক অধিকরণ
2: অভিব্যাপক অধিকরণ
3: ভাবাধিকরণ
4: ঐকদেশিক অধিকরণ

Correct Answer: ঐকদেশিক অধিকরণ

ঐকদেশিক অধিকরণ কারকঃ বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক অধিকরণ বলে। যেমন পুকুরে মাছ আছে (পুকুরের যেকোনো এক স্থানে)। বনে বাঘ আছে (বনের যেকোনো এক স্থানে)। আকাশে চাঁদ উঠেছে (আকাশের কোনো এক স্থানে)।