🎓 Quick Menu
বাংলা ব্যাকরণ Model - 4

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. কোনটি রুপক কর্মধারয় সমাস?

1: কচুকাটা
2: কালস্রোত
3: করকমল
4: করপল্লব

Correct Answer: কালস্রোত

রূপক কর্মধারায়ঃ উপমান ও উপমেয়র মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে রুপক কর্মধারায় সমাস বলে। **রূপক কর্মধারায় সমাসের লক্ষণীয় বিষয় এক্ষেত্রে উপমান ও উপমেয় উভয় পদে সমাস হয় এবং উভয়ের অভেদ কল্পনা করা হয়। উদাহারণঃ বিদ্যাধন = বিদ্যা রুপ ধন চন্দ্রমুখ = চন্দ্র রুপ মুখ মনমাঝি = মন রুপ মাঝি বিষাদসিন্ধু = বিষাদ রুপ সিন্ধু ক্রোধানল = ক্রোধ রুপ অনল সংসারসাগর = সংসার রূপ সাগর

2. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?

1: ৫ টি
2: ৩টি
3: ৪ টি
4: ১ টি

Correct Answer: ৩টি

বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? বর্ণনাঃ বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ ৩টি। পরাশ্রয়ী বর্ণ তিনটি হলো: ং, ঃ, ১। পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দের উদাহরণ হলো: রং, চাঁদ, দুঃখ। যে বর্ণ কখনো স্বাধীন বা স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। এই ধ্বনিগুলো অন্য ধ্বনি উচ্চারণের সময় সেই ধ্বনির সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয় বলে তাদেরকে পরাশ্রয়ী বর্ণ বলে। এ বর্ণগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারেনা কিন্তু অন্য ধ্বনির আশ্রয় করে উচ্চারিত হয় বলে এ তিনটি পরাশ্রয়ী বর্ণ।

3. সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?

1: কমা
2: দাঁড়ি
3: কোলন
4: সেমিকোলন

Correct Answer: কমা

সম্বোধন এর পর বসে কমা (,) বাক্যের শেষে বসে দাড়ি। সম্বোধন পদের পর বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হতো; কিন্তু আধুনিক নিয়মে সম্বোধন স্থলে কমা বসে।

4. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না- এর উদাহরণ কোনটি?

1: অগ্রনায়ক
2: অনুষ্ঠান
3: আপন
4: রতন

Correct Answer: অগ্রনায়ক

সমাসবদ্ধ শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। যেমন, অগ্রনায়ক, ত্রিনয়ন।

5. 'বীণাপাণি' সমস্ত পদটি কোন সমাস?

1: ব্যধিকরণ বহুব্রীহি
2: ব্যতিহার বহুব্রীহি
3: অলুক বহুব্রীহি
4: মধ্যপদলোপী বহুব্রীহি

Correct Answer: ব্যধিকরণ বহুব্রীহি

উভয়পদ বিশেষ্য হলে ব্যধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমনঃ বীণা পাণিতে যার, গোঁফে খেজুর যার

6. নিচের কোনটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?

1: জিনিস
2: পোশাক
3: পোস্ট মাস্টার
4: মাস্টার

Correct Answer: পোশাক

পোশাক ফারসি শব্দ, জিনিস আরবি শব্দ। ... খাঁটি বাংলা ও বিদেশী শব্দে মূর্ধন্য ষ হয় না। যেমন: টেক্স, পুলিশ, জিনিস, মিসর, গ্রিস, স্টেশন, মুসাবিদা।

7. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?

1: প্রভাতে উঠিল রবি লোহিত বরণ
2: একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
3: চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
4: আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়

Correct Answer: চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়

যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে। ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমীও বলা হয়ে থাকে। যেমন - সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়, হাসিতে মুক্তা ঝরে, জলে কুমির, ডাঙায় বাঘ।

8. 'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

1: বৃহদার্থে
2: ক্ষুদ্রার্থে
3: বিপরীতার্থে
4: সমার্থে

Correct Answer: ক্ষুদ্রার্থে

ক্ষুদ্রার্থে গঠিত স্ত্রীবাচক শব্দঃ নাটিকা, মালিকা, গীতিকা, পুস্তিকা

9. দ্যুলোক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

1: দুঃ + লোক
2: দু + লোক
3: দিব + লোক
4: দ্যু + লোক

Correct Answer: দিব + লোক

দ্যুলোক (দিব + লোক)। একটি নিপাতনে সিদ্ধ সন্ধি। সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

10. ভাষার মূল উপাদান কোনটি-

1: বাক্য
2: ধ্বনি
3: অর্থ
4: শব্দ

Correct Answer: ধ্বনি

ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ধ্বনি থেকে শব্দ, শব্দ থেকে বাক্য গঠিত হয়।

11. বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়-

1: বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
2: বাক্যের সৌন্দর্যের জন্য
3: বাক্য সংকোচনের জন্য
4: বাক্যকে অলংকৃত করার জন্য

Correct Answer: বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য

বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বা বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য বিরাম চিহ্ন ব্যবহৃত হয়।

12. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

1: রূপতত্ত্বে
2: ধ্বনিতত্ত্বে
3: বাক্যতত্ত্বে
4: অর্থতত্ত্বে

Correct Answer: ধ্বনিতত্ত্বে

'সন্ধি' ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ব্যাকরণের আলোচ্য বিষয় অন্তত চারটি ভাগে বিভক্ত হয়। যথা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব।

13. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?

1: দাঁড়ি
2: কোলন
3: সেমিকোলন
4: হাইফেন

Correct Answer: সেমিকোলন

কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন (;) ব্যবহৃত হয়।

14. কোনটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য-

1: তদ্ভব শব্দবহুল
2: নাট্য সংলাপে ব্যবহার
3: সহজবোধ
4: তৎসম শব্দবহুল

Correct Answer: তৎসম শব্দবহুল

সাধু ভাষা গুরুগম্ভীর, তৎসম শব্দবহুল এবং এর ক্রিয়া ও সর্বনাম পদ পূর্ণাঙ্গ হয়।

15. বিভক্তিযুক্ত শব্দকে কি বলে-

1: অক্ষর
2: পদ
3: বাক্য
4: প্রাতিপদিক

Correct Answer: পদ

বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে।

16. গুণ ও বৃদ্ধি বলা হয়-

1: কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে
2: প্রাতিপাদিকের পরিবর্তনকে
3: কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
4: নাম-প্রকৃতির পরিবর্তনকে

Correct Answer: কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে

প্রকৃতির শেষে প্রত্যয় যোগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে গুণ বলে। ই/- কার বা ঈ/-কার থাকলে এ কার হবে। যেমন - লিখ + আ = লেখা, নী + তা = নেতা। প্রকৃতির শেষে প্রত্যয় যোগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে বৃদ্ধি বলা হয়। ই/ শিকার, ঈ-কার বা এ/ কোর থাকলে ঐ/-ধৈকার হবে। যেমন - বিমান + ষ্ণিক = বৈমানিক, নীতি + ষ্ণিক = নৈতিক।

17. অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ?

1: মৌলিক
2: যোগরূঢ়
3: রূঢ়ি
4: যৌগিক

Correct Answer: রূঢ়ি

যেসব শব্দের প্রকৃতি-প্রত্যয় জাত অর্থ এবং ব্যবহারিক অর্থ পৃথক হয় বরং লোক প্রচলিত অর্থ ব্যবহারিক অর্থ হিসেবে প্রকাশ পায় তাকে রূঢ়ি শব্দ বলে। যেমনঃ হস্তী, হরিণ, হাতী ইত্যাদি

18. নিচের কোন শব্দটি প্রাতিপদিক-

1: লেখা
2: লাঙ্গল
3: সাধিত
4: সম্পতি

Correct Answer: লাঙ্গল

আমরা জানি বিভক্তিহীন নাম পদকে বলে প্রাতিপদিক। লাঙল শব্দে দেখুন কোন বিভক্তি নেই, সে সাথে এটি নাম পদও।

19. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-

1: ৩২, ৮, ১০
2: ৩২, ৭, ৯
3: ৩০, ৮, ১২
4: ৩২, ৭, ১১

Correct Answer: ৩২, ৮, ১০

বাংলা বর্ণমালায় বর্ণসংখ্যা (স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি) ৫০টি। তন্মধ্যে মাত্রাহীন বর্ণ ১০ টি ( স্বরবর্ণ ৪ টি - এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬ টি - ঙ, ঞ, ৎ, ং, ঁ)। অর্ধমাত্রার বর্ণ ৮ টি (স্বরবর্ণ ১টি - ঋ এবং ব্যঞ্জনবর্ণ ৭ টি - খ, গ, ণ, থ, প, শ)। পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি (স্বরবর্ণ ৬ টি ব্যঞ্জনবর্ণ ২৬ টি)।

20. 'ষ্ণ' এর সঠিক বিশ্লেষণ কোনটি?

1: ক + য
2: ষ + ন
3: হ + ম
4: ষ + ণ

Correct Answer: ষ + ণ

...'ষ্ণ' এখানে এরুপ একটি সংযুক্ত বর্ণ। কারণ, ষ + ণ = ষ্ণ। উল্লেখ্য, ক + ষ = ক্ষ, হ + ম = হ্ম...