🎓 Quick Menu
বাংলা ব্যাকরণ Model - 5

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে-

1: কোলন ড্যাস
2: কমা
3: কোলন
4: হাইফেন

Correct Answer: কমা

ব্যাখ্যা: উদ্ধরণ চিহ্নের পূর্বে (খন্ড বাক্যের শেষে) কমা বসাতে হবে। যেমন- অধ্যক্ষ বললেন, "ছুটি পাবেন না।"

2. নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?

1: শুকনো
2: জুতা
3: সাথে
4: বুনো

Correct Answer: জুতা

ব্যাখ্যা: জুতা - জুতা, সহিত - সাথে, বন্য - বুনো, শুষ্ক - শুকনো।

3. মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

1: তুর্কি
2: ফারসি
3: আরবি
4: ফরাসি

Correct Answer: আরবি

ব্যাখ্যা: আদালত, আলেম, উকিল, কলম, নগদ, বাকী, আল্লাহ, ইসলাম, ঈমান, হালাল, হারাম, মর্সিয়া, মহকুমা ইত্যাদি আরবি ভাষার শব্দ।

4. Apenthesis - এর অর্থ

1: স্বরাগম
2: অতিশ্রুতি
3: স্বরসঙ্গতি
4: অপিনিহিতি

Correct Answer: অপিনিহিতি

ব্যাখ্যা: পরের ই-কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি (Apenthesis) বলে। যেমন- আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি > মাইর।

5. Phoneme শব্দের অর্থ

1: ধ্বনিমূল
2: রূপ
3: নাম প্রকৃতি
4: শব্দমূল

Correct Answer: ধ্বনিমূল

ব্যাখ্যা: ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশকে বা একককে বলা হয় ধ্বনিমূল বা phoneme। এই ধ্বনিমূল বা phoneme থেকেই ধ্বনিতত্ত্বের নাম হয়েছে Phonology।

6. নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ?

1: ট
2: ত
3: ড
4: থ

Correct Answer:

ব্যাখ্যা: যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত অধিক বাতাস প্রবাহিত হয় এবং উচ্চারণ নিনাদিত হয় তাদের ঘোষ বর্ণ বলে। বর্গের ৩য়-৪র্থ বর্ণ ঘোষ বর্ণঃ গ-ঘ-জ-ঝ-ড-ঢ-দ-ধ-ব-ভ- (Note: 'ড' বর্গের ৩য় বর্ণ (ঘোষ) এবং অল্পপ্রাণ।)

7. উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?

1: কোলন
2: সেমিকোলন
3: কোলন ড্যাশ
4: ড্যাস

Correct Answer: কোলন ড্যাশ

উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে কোলন (:) ও ড্যাস (-) চিহ্ন (অর্থাৎ কোলন ড্যাশ) ব্যবহৃত হয় । যেমন- পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া।

8. মৌলিক শব্দ কোনটি?

1: শ্রবণ
2: পাঠক
3: পরিষ্কার
4: কালো

Correct Answer: কালো

যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন, কালো, গোলাপ, নাক, লাল, তিন।

9. বিভক্তিহীন নাম শব্দকে বলে

1: প্রাতিপদিক
2: নামপদ
3: ক্রিয়াপদ
4:

Correct Answer: প্রাতিপদিক

বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক।

10. রত্ন > রতন হওয়ার সন্ধি সূত্র

1: অভিশ্রুতি
2: অপিনিহিতি
3: স্বরসঙ্গতি
4: স্বরভক্তি

Correct Answer: স্বরভক্তি

...উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন- রত্ন > রতন...

11. ডাক্তার সাহেবের হাত এর যশ ভাল- বাক্যে হাত ব্যবহৃত হয়েছে

1: অধিকার অর্থে
2: নিপুণতা অর্থে
3: অভ্যাস অর্থে
4: যশ অর্থে

Correct Answer: নিপুণতা অর্থে

ডাক্তার সাহেবের হাতযশ ভালো। এখানে, হাতযশ শব্দের অর্থ নিপুণতা, কোন কাজে পারদর্শিতার খ্যাতি, কাজে হাত দিয়ে সিদ্ধকাম ইত্যাদি।

12. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়

1: সর্বনাম পদ
2: ক্রিয়া পদ
3: অব্যয় পদ
4: সম্বোধন পদ

Correct Answer: অব্যয় পদ

সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয় অব্যয়। ...বাক্যের মধ্যে ব্যবহারের সময় যে পদের কোনো পরিবর্তন ঘটে না তাকে অব্যয় পদ বলে।

13. 'ঙ' ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো

1: উমা
2: উমো
3: ইয়ো
4: উয়ো

Correct Answer: উয়ো

ঙ এর উচ্চারণ উয়ো ...ব্যঞ্জনঘেষা উয়ো হবে।

14. "সুন্দর মানুষকে নিজের দিকে টানে - বাক্যটিতে 'সুন্দর' শব্দটি কোন পদ?

1: বিশেষ্য
2: সর্বনাম
3: অব্যয়
4: বিশেষণ

Correct Answer: বিশেষ্য

...পদ দ্বারা কোনো... গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। (এখানে 'সুন্দর' শব্দটি সৌন্দর্য বা একটি গুণবাচক নাম বোঝাচ্ছে)। যেমন আপন ভালো সবাই চায়। এ বাক্যে' ভালো' শব্দটি বিশেষ্য পদ।

15. উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?

1: কোলন
2: সেমিকোলন
3: কোলন ড্যাশ
4: ড্যাস

Correct Answer: কোলন ড্যাশ

উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে কোলন (:) ও ড্যাস (-) চিহ্ন (অর্থাৎ কোলন ড্যাশ) ব্যবহৃত হয় । যেমন- পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া।

16. মৌলিক শব্দ কোনটি?

1: শ্রবণ
2: পাঠক
3: পরিষ্কার
4: কালো

Correct Answer: কালো

যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন, কালো, গোলাপ, নাক, লাল, তিন।

17. বিভক্তিহীন নাম শব্দকে বলে

1: প্রাতিপদিক
2: নামপদ
3: ক্রিয়াপদ
4:

Correct Answer: প্রাতিপদিক

বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক।

18. রত্ন > রতন হওয়ার সন্ধি সূত্র

1: অভিশ্রুতি
2: অপিনিহিতি
3: স্বরসঙ্গতি
4: স্বরভক্তি

Correct Answer: স্বরভক্তি

...উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন- রত্ন > রতন...

19. ডাক্তার সাহেবের হাত এর যশ ভাল- বাক্যে হাত ব্যবহৃত হয়েছে

1: অধিকার অর্থে
2: নিপুণতা অর্থে
3: অভ্যাস অর্থে
4: যশ অর্থে

Correct Answer: নিপুণতা অর্থে

ডাক্তার সাহেবের হাতযশ ভালো। এখানে, হাতযশ শব্দের অর্থ নিপুণতা, কোন কাজে পারদর্শিতার খ্যাতি, কাজে হাত দিয়ে সিদ্ধকাম ইত্যাদি।

20. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়

1: সর্বনাম পদ
2: ক্রিয়া পদ
3: অব্যয় পদ
4: সম্বোধন পদ

Correct Answer: অব্যয় পদ

সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয় অব্যয়। ...বাক্যের মধ্যে ব্যবহারের সময় যে পদের কোনো পরিবর্তন ঘটে না তাকে অব্যয় পদ বলে।