🎓 Quick Menu
সমাস Model - 1

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?

1: জনশ্রুতি
2: অনমনীয়
3: খাসমহল
4: তপােবন

Correct Answer: অনমনীয়

জন দ্বারা শ্রুতি= জনশ্রুতি(তৃতীয়া তৎপুরুষ);তপের নিমিত্ত বন=তপোবন(চতুর্থী তৎপুরুষ); খাস যে মহল= খাসমহল(কর্মধারায়);নেই নমন যার=অনমনীয় (নঞ বহুব্রীহি সমাস) ।

2. জলে-স্থলে’ কী সমাস?

1: সমার্থক দ্বন্দ্ব
2: বিপরীতার্থক দ্বন্দ্ব
3: অলুক দ্বন্দ্ব
4: একশেষ দ্বন্দ্ব

Correct Answer: অলুক দ্বন্দ্ব

যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্তপদে অক্ষুণ্ণ থাকে তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন; জলে-স্থলে, হাতে-কলমে, দেশে-বিদেশে ইত্যাদি।

3. “বিস্ময়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

1: বিস্ময় দ্বারা আপন্ন
2: বিস্ময়ে আপন্ন
3: বিস্ময়কে আপন্ন
4: বিস্ময়ে যে আপন্ন

Correct Answer: বিস্ময়কে আপন্ন

বিস্ময়কে আপন্ন = বিস্ময়াপন্ন (দ্বিতীয়া তৎপুরুষ সমাস)।

4. ‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ?

1: তৎপুরুষ
2: কর্মধারয়
3: অব্যয়ীভাব
4: বহুব্রীহি

Correct Answer: তৎপুরুষ

পুষ্পের সৌরভ = পুষ্পসৌরভ, ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথাঃ চায়ের বাগান= চাবাগান, খেয়ার ঘাট=খেয়া ঘাট।

5. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?

1: অজানা
2: দোতলা
3: আশীবিষ
4: কানাকানি

Correct Answer: কানাকানি

যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে একজাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমনঃ কানে কানে যে কথা = কানাকানি। অন্যদিকে অজানা, দোতলা, ও আশীবিষ যথাক্রমে নঞ, প্রত্যয়ান্ত ও ব্যাধিকরণ বহুব্রীহি সমাস।

6. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?

1: সিংহ চিহ্নিত আসন=সিংহাসন
2: মহান যে পুরুষ=মহাপুরুষ
3: কুসুমের মতো কোমল=কুসুমকোমল
4: জায়া ও পতি=দম্পতি

Correct Answer: সিংহ চিহ্নিত আসন=সিংহাসন

মধ্যপদলোপী কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে একটি মধ্যপদের আগমন ঘটে এবং এই মধ্যপদটি সমস্তপদে লোপ পায়। এখানে সিংহাসন এ মধ্যপদের লোপ ঘটেছে।

7. “চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

1: কর্মধারয়
2: বহুব্রীহি
3: অব্যয়ীভাব
4: তৎপুরুষ

Correct Answer: কর্মধারয়

বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান। যেমনঃ চিকিৎসা বিষয়ক শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র।

8. ‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত?

1: অব্যয়ীভাব
2: দ্বিগু
3: বহুব্রীহি
4: দ্বন্দ্ব

Correct Answer: অব্যয়ীভাব

পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন – রীতিকে অতিক্রম না করে = যথারীতি, সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য। এরূপ – যথাবিধি, যথাযোগ্য ইত্যাদি।

9. ‘জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ?

1: দ্বিগু
2: দ্বন্দ্ব
3: কর্মধারয়
4: বহুব্রীহি

Correct Answer: কর্মধারয়

যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব। এটি কর্মধারয় সমাস। যেখানে বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।

10. ” ‘আলােছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?

1: দ্বন্দ্ব সমাস
2: অব্যয়ীভাব সমাস
3: তৎপুরুষ সমাস
4: কর্মধারয় সমাস

Correct Answer: দ্বন্দ্ব সমাস

যে সমাসে দুই বা বহুপদ মিলে একপদ এবং প্রত্যেক পদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, তাক দ্বন্দ্ব সমাস বলে। যেমন- জায়া ও পতি=দম্পতি। আলো ও ছায়=আলোছায়, হাট ও বাজার= হাট-বাজার ইত্যাদি।

11. সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ?

1: বহুব্রীহি
2: কর্মধারয়
3: সুপসুপা
4: অব্যয়ীভাব

Correct Answer: অব্যয়ীভাব

ঈষৎ নত= আনত(অব্যয়ীভাব সমাস)। পূর্বপদে অব্য্যযোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরি অর্থের প্রাধান্য থাকে, তবে তাঁকে অব্য্যীভাব সমাস বলে। সামীপ্য ,পর্যন্ত ,অভাব, অন্তিক্রম্যতা ,সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি অর্থে অব্যয়ীভাব সমাস হয়।

12. জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?

1: মধ্যপদলােপী কর্মধারয়
2: ষষ্ঠী তৎপুরুষ
3: পঞ্চমী তৎপুরুষ
4: উপমান কর্মধারয়

Correct Answer: মধ্যপদলােপী কর্মধারয়

যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয় তাকে মধ্যলোপী কর্মধারায় বলে। যেমন-মৌ ভর্তি চাক= মৌচাক, জোসনা স্নাত রাত= জ্যোৎস্নারাত

13. মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি?

1: ঘর থেকে ছাড়া – ঘরছাড়া
2: অরুণের মত রাঙ্গা – অরুণরাঙা
3: হাসিমাখা মুখ – হাসিমুখ
4: ক্ষণ ব্যাপিয়া স্থায়ী – ক্ষণস্থায়ী

Correct Answer: হাসিমাখা মুখ – হাসিমুখ

যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। এখানে, 'হাসিমাখা মুখ' এর ব্যাসবাক্য হলো 'হাসি মাখা যে মুখ', যা থেকে 'মাখা যে' মধ্যপদ লোপ পেয়ে 'হাসিমুখ' হয়েছে।

14. ‘লাঠালাঠি’ শব্দটির সমাস-

1: দ্বন্দ্ব
2: বহুব্রীহি
3: কর্মধারয়
4: তৎপুরুষ

Correct Answer: বহুব্রীহি

যে সমাসে পূর্বপদ ও পরপদ কারো অর্থ প্রাধান্য পায় না, সম্পূর্ণ তৃতীয় একটি অর্থ প্রকাশ পায় তাকে বহুব্রীহি সমাস বলে। লাঠালাঠি একটি ব্যতিহার বহুব্রীহি সমাস, যার ব্যাসবাক্য হলো লাঠিতে লাঠিতে যে লড়াই।

15. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

1: ভাই-বােন
2: সিংহাসন
3: কানাকানি
4: গাছপাকা

Correct Answer: ভাই-বােন

ভাই-বোন এর ব্যাসবাক্য হলো 'ভাই ও বোন'। যে সমাসে প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় এবং ব্যাসবাক্যে 'ও', 'এবং', 'আর' ইত্যাদি যোজক ব্যবহৃত হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে।

16. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়—

1: দ্বন্দ্ব সমাস
2: অব্যয়ীভাব সমাস
3: কর্মধারয় সমাস
4: নিত্য সমাস

Correct Answer: নিত্য সমাস

যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। অন্যদিকে, যে সমাসে সমস্যমান পদগুলো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে এবং পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থই প্রাধান্য পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। অব্যয় পদ পূর্বে বসে যে সমাস পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। আবার, যে সমাসে প্রথম পদটি দ্বিতীয় পদের বিশেষণরূপে অবস্থান করে এবং সমস্তপদে পরপদ তথা দ্বিতীয় পদের অর্থ প্রাধান্য থাকে, তাকে কর্মধারয় সমাস বলে।

17. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্তপদের দ্বারা সমাহার বোঝায়, তাকে বলে-

1: দ্বন্দ্ব সমাস
2: রূপক সমাস
3: বহুব্রীহি সমাস
4: দ্বিগু সমাস

Correct Answer: দ্বিগু সমাস

যে সমাসে সমাহার অর্থাৎ সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। যেমন- সে (তিন) তারের সমাহার = সেতার, চৌ (চার) রাস্তার সমাহার = চৌরাস্তা।

18. ‘চাঁদমুখ’ -এর ব্যাসবাক্য হলো-

1: চাঁদ মুখের ন্যায়
2: চাঁদের মত মুখ
3: চাঁদ মুখ যার
4: চাঁদ রূপ মুখ

Correct Answer: চাঁদের মত মুখ

সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এখানে ‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হলো ‘মুখ চাঁদের ন্যায়’ বা 'চাঁদের মতো মুখ'। এটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ।

19. ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?

1: সমাস
2: সন্ধি
3: প্রত্যয়
4: উপসর্গ

Correct Answer: সমাস

‘নবান্ন’ শব্দটি সমাসযোগে গঠিত। এর ব্যাসবাক্য হলো ‘নব যে অন্ন’ (কর্মধারয় সমাস) অথবা ‘নব অন্ন যে উৎসবে’ (বহুব্রীহি সমাস)। তবে এটি একটি উৎসবকে বোঝানোয় বহুব্রীহি সমাস হিসেবেই বেশি পরিচিত।

20. ‘লাঠালাঠি’—এটি কোন সমাস?

1: প্রাদি সমাস
2: ব্যতিহার বহুব্রীহি সমাস
3: তৎপুরুষ সমাস
4: কর্মধারয় সমাস

Correct Answer: ব্যতিহার বহুব্রীহি সমাস

ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে একই বিশেষ্য পদের পুনরাবৃত্তি হলে তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমন: লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি।