🎓 Quick Menu
বাংলা সাহিত্য Model - 3

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়”– চরণটি কার রচনা?

1: ঈশ্বরচন্দ্র গুপ্ত
2: মধুসূদন দত্ত
3: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
4: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

Correct Answer: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়র রচনা। জন্ম ও পরিবার ১৮২৭ সালে মাতুলালয়, বাকুলিয়া প্রায় বর্ধমানে জন্ম। তার আদি নিবাস বর্তমান হুগলি জেলার বাকুলিয়া। তার পিতার নাম রামনারায়ণ।

2. “মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ রচয়িতা?

1: রামনিধি গুপ্ত
2: রবীন্দ্রনাথ ঠাকুর
3: অতুলপ্রসাদ সেন
4: সত্যেন্দ্রনাথ দত্ত

Correct Answer: অতুলপ্রসাদ সেন

মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা-এর রচিয়তা অতুল প্রসাদ সেন। বাংলা ভাষা, সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত।

3. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’—

1: মহাকাব্য
2: পত্রকাব্য
3: গীতিকাব্য
4: আখ্যানকাব্য

Correct Answer: পত্রকাব্য

বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য 'বীরাঙ্গনা'। বীরাঙ্গনা কাব্যের আঙ্গিক ও নামকরণের দিক থেকে মধুসূদন পাশ্চাত্য কবিদের কাছে ঋণী। ইতালির কবি ওভিদের 'হিরোয়দস' কাব্যের পত্ররীতি অবলম্বন করে বীরাঙ্গনা কাব্য রচিত। বিভিন্ন কারণে পরিত্যক্ত নারীর মনোবেদনা পত্রগুলোর মাধ্যমে প্রকাশ পেয়েছে। মধুসূদনের নায়িকারা দৈহিক বীরত্ব ও মৌখিক আস্ফালনের জন্য বীরঙ্গনা আখ্যা পাননি, তাদের বীরত্ব চিরাচরিত সামাজিক রীতিনীতির শৃঙ্খল ও জড়তার আচরণ ঘুরিয়ে দিয়ে হৃদয়ের সত্য প্রকাশে।

4. বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলমান কবি—

1: শাহ মুহম্মদ সগীর
2: সাবিরিদ খান
3: শেখ ফয়জুল্লাহ
4: মুহাম্মদ কবীর

Correct Answer: শাহ মুহম্মদ সগীর

বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর। তিনি আনুমানিক ১৩-১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯-১৪১১ খ্রিষ্টাব্দে) 'ইউসুফ জোলেখা' কাব্য রচনা করেন।

5. রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?

1: কৃষ্ণকান্তের উইল
2: চোখের বালি
3: গৃহদাহ
4: পথের পাঁচালী

Correct Answer: কৃষ্ণকান্তের উইল

কৃষ্ণকান্তের উইল বাংলা সাহিত্যের প্রাণপুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। উপন্যাসটি ১৮৭৮ সালে প্রথম প্রকাশিত হয়। রোহিনী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে। এটি একটি সামাজিক উপন্যাস। ১৮৮২ ও ১৮৮৪ সালে বঙ্গদর্শন পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয়।

6. রূপসী বাংলার কবি-

1: জসীমউদ্দীন
2: জীবনানন্দ দাশ
3: কালিদাস রায়
4: সত্যেন্দ্রনাথ দত্ত

Correct Answer: জীবনানন্দ দাশ

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ – ২২ অক্টোবর, ১৯৫৪)। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম।

7. বটতলার পুঁথি বলতে কী বুঝায়?

1: মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
2: বটতলা নামক স্থানে রচিত কাব্য
3: দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
4: অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য

Correct Answer: দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য

পুঁথি সাহিত্য আরবি, উর্দু, ফারসি ও হিন্দি ভাষার মিশ্রণে রচিত এক বিশেষ শ্রেণির বাংলা সাহিত্য। আঠারো থেকে উনিশ শতক পর্যন্ত এর ব্যাপ্তিকাল। এ সাহিত্যের রচয়িতা এবং পাঠক উভয়ই ছিল মুসলমান সম্প্রদায়। কলকাতার বটতলার ছাপাখানার বদৌলতে প্রচার লাভ করে বলে এগুলি 'বটতলার পুঁথি' নামেও পরিচিত হয়। গবেষকগণ ভাষা বৈশিষ্ট্য ও বাক্যরীতির দিক থেকে বিচার করে প্রথমে এগুলিকে দোভাষী পুঁথি এবং পরবর্তীকালে মিশ্র ভাষারীতির কাব্য বলে অভিহিত করেন।

8. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য?

1: ইউসুফ-জুলেখা
2: রসুল বিজয়
3: নূরনামা
4: শবে মেরাজ

Correct Answer: ইউসুফ-জুলেখা

মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ-জোলেখা। এটি মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয় কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৯৩-১৪০৯ খ্রিষ্টাব্দ) ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন।

9. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত?

1: রাম বসু এবং ভোলা ময়রা
2: এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
3: সাবিরিদ খান এবং দাশরথী রায়
4: আলাওল এবং ভারতচন্দ্র

Correct Answer: এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়

কবিগান রচয়িতা এবং গায়ক হিসাবে পরিচিত এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়। কবিওয়ালা ও শায়ের-এর উদ্ভব ঘটে আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে।

10. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা?

1: নাটক
2: ছোট গল্প
3: প্রবন্ধ
4: গীতিকবিতা

Correct Answer: গীতিকবিতা

বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা– গীতিকবিতা। গীতিকাব্য একজন কবির একান্ত ব্যক্তিগত অনুভূতির সহজ, সাবলীল গতি ও ভঙ্গিমায় সঙ্গীতমুখর জীবনের আত্মপ্রতিফলন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেন, 'বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য।'

11. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধানত-

1: ভাষাতত্ত্ববিদ
2: সাহিত্যের ইতিহাস রচয়িতা
3: ইসলাম প্রচারক
4: সমাজসংস্কারক

Correct Answer: ভাষাতত্ত্ববিদ

ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ – ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন।

12. 'এখানে যারা প্রাণ দিয়েছে/রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে/সেখানে আমি কাঁদতে আসিনি' এর রচয়িতা-

1: জহির রায়হান
2: আবদুল গাফফার চৌধুরী
3: শামসুর রাহমান
4: মাহবুবুল আলম চৌধুরী

Correct Answer: মাহবুবুল আলম চৌধুরী

'এখানে যারা প্রাণ দিয়েছে/রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে/সেখানে আমি কাঁদতে আসিনি' এর রচয়িতা- মাহবুবুল আলম চৌধুরী।

13. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম–

1: নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
2: মধুসূদন ও কুমুদিনী
3: গোবিন্দলাল ও রোহিণী
4: সুরেশ ও অচলা

Correct Answer: গোবিন্দলাল ও রোহিণী

কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। উপন্যাসটি ১৮৭৮ সালে প্রথম প্রকাশিত হয়। রোহিণী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে।

14. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়?

1: ১৯৫۱ সালে
2: ১৯৬۱ সালে
3: ১৯৭১ সালে
4: ১৯৮۱ সালে

Correct Answer: ১৯৬۱ সালে

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালে। তার জন্ম শতবার্ষিকী পালিত হয় ১৯৬১ সালে।

15. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?

1: জিঞ্জীর- কাজী নজরুল ইসলাম
2: সাত সাগরের মাঝি- ফররুখ আহমদ
3: দিলরুবা – আবদুল কাদির
4: নূরনামা- আবদুল হাকিম

Correct Answer: সাত সাগরের মাঝি- ফররুখ আহমদ

‘সাত সাগরের মাঝি’ কবি ফররুখ আহমদের একটি কাব্যগ্রন্থ। এই বইটিতে اسلامی পুনর্জাগরণের বাণী উচ্চারিত হয়েছে এবং ইসলামের ইতিহাস ও ঐতিহ্য এর উপজীব্য বিষয়।

16. ‘অনল প্রবাহ’ রচনা করেন-

1: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
2: মোজাম্মেল হক
3: এয়াকুব আলী চৌধুরী
4: মুনিরুজ্জামান ইসলামাবাদী

Correct Answer: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

‘অনল প্রবাহ’ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১)। তিনি ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তার 'অনল প্রবাহ' কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন।

17. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-

1: ধূসর পাণ্ডুলিপি
2: নাম রেখেছি কোমল গান্ধার
3: একক সন্ধ্যায় বসন্ত
4: অন্ধকারে একা

Correct Answer: ধূসর পাণ্ডুলিপি

ধূসর পাণ্ডুলিপি কবি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি ১৯৩৬ খ্রিষ্টাব্দে (১৩৪৩ বঙ্গাব্দ) ভারতে প্রকাশিত হয়।

18. শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখ, এক ফোঁটা দিলেম শিশির। এ অংশটুকুর মূল প্রতিপাদ্য-

1: প্রতিদান
2: প্রত্যুৎপকার
3: অকৃতজ্ঞতা
4: অসহিষ্ণুতা

Correct Answer: অকৃতজ্ঞতা

শৈবাল দীঘিকে সামান্য শিশির দিয়ে নিজেকে অনেক বড় মনে করছে, যা দীঘির বিশাল অবদানের তুলনায় কিছুই নয়। এটি চরম অকৃতজ্ঞতা ও নিজের ক্ষুদ্র অবদানকে বড় করে দেখানোর মানসিকতার পরিচায়ক।

19. কোনটি ঐতিহাসিক নাটক?

1: শর্মিষ্ঠা
2: রাজসিংহ
3: পলাশীর যুদ্ধ
4: রক্তাক্ত প্রান্তর

Correct Answer: রক্তাক্ত প্রান্তর

মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' (১৯৬২) একটি বিখ্যাত ঐতিহাসিক নাটক। পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য।

20. মাইকেল মধুসূদন দত্তের দেশ প্রেমের প্রবল প্রকাশ ঘটেছে-

1: মহাকাব্যে
2: নাটকে
3: পত্রকাব্যে
4: সনেটে

Correct Answer: সনেটে

মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে তাঁর সনেট বা চতুর্দশপদী কবিতাবলিতে। বিশেষ করে 'বঙ্গভাষা' ও 'কপোতাক্ষ নদ' সনেট দুটি এর উজ্জ্বল দৃষ্টান্ত।