বাগধারা Model - 2
BCS, Primary, NTRCA, Admission Preparation Guide
প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
1. শরতের শিশির- বাগধারা শব্দটির অর্থ কী?
1: সুসময়ের বন্ধু
2: সুসময়ের সঞ্চয়
3: শরতের শোভা
4: শরতের শিউলি ফুল
Correct Answer: সুসময়ের বন্ধু
‘শরতের শিশির’ বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী।
2. শিবরাত্রির সলতে- বাগধারাটির অর্থ কী?
1: শিবরাত্রির আলো
2: একমাত্র সঞ্চয়
3: একমাত্র সন্তান
4: শিবরাত্রির গুরুত্ব
Correct Answer: একমাত্র সন্তান
‘শিবরাত্রির সলতে’ বলতে বংশের একমাত্র সন্তান বা একমাত্র অবলম্বনকে বোঝায়।
3. “Giving someone the cold shoulder” means-
1: to torture somebody
2: to harm someone
3: to appreciate soe one
4: to egnore somebody
Correct Answer: to egnore somebody
Giving someone the cold shoulder বলতে কাউকে এড়িয়ে চলা বোঝায়
4. “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?
1: রামায়নের সাত পর্ব
2: রামায়ণে বর্ণিত বৃক্ষ
3: রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র
4: বৃহৎ বিষয়
Correct Answer: বৃহৎ বিষয়
বাল্মীকি রচিত রামায়ন ২৪ হাজার শ্লোকের বিশাল বড় মহাকাব্য। এটি সাতটি বৃহৎ কান্ড বা ঘটনায় বিভক্ত। এজন্য বৃহৎ বিষয় বোঝাতে সপ্তকান্ড রামায়ন বলা হয়।
5. “গড্ডালিকা প্রবাহ” বাগধারায় “গড্ডল” শব্দের অর্থ কি?
1: স্রোত
2: ভেড়া
3: একত্র
4: ভাসা
Correct Answer: ভেড়া
বাগধারাটির অর্থ অন্ধ অনুকরন। ‘গড্ডল’ শব্দের অর্থ ভেড়া। সাধারণত ভেড়া অনুকরণপ্রিয় প্রাণী। এদের একজন যেদিকে যায়, অন্যগুলোও বাছবিচার না করে সেদিকেই যায়। এজন্য গড্ডালিকা প্রবাহ দিয়ে অন্ধ অনুকরণ বোঝানো হয়।
6. ‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ –
1: অমাবস্যা
2: গলাধাক্কা দেওয়া
3: কাছে টানা
4: কাস্তে
Correct Answer: গলাধাক্কা দেওয়া
অর্ধচন্দ্র (বাগধারা) অর্থ – গলাধাক্কা দেওয়া।
7. The idiom “A stitch in time saves nine”–refers to the importance of –
1: saving lives
2: saving time
3: timely action
4: time tailoring
Correct Answer: timely action
This idiom means that it's better to deal with a problem right away (timely action) because if you wait, it will become much worse and harder to fix.
8. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কি?
1: কপট ব্যক্তি
2: ঘনিষ্ঠ সম্পর্ক
3: হতভাগ্য
4: মােসাহেব
Correct Answer: মােসাহেব
‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থঃ মোসাহেব, তোষামুদে। ‘দহরম-মহরম’ বাগধারার অর্থঃ ঘনিষ্ঠ সম্পর্ক, ইঁদুর কপালে/আটকপালে বাগধারার অর্থ হতভাগ্য।
9. ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ
1: ভূমিকা করা
2: হিসাব-নিকাশ
3: অসম্ভব বস্তু
4: বাড়াবাড়ি করা
Correct Answer: হিসাব-নিকাশ
গাছপাথর’বাগধারাটির অর্থঃ হিসাব-নিকাশ। গৌরচন্দ্রিকা(ভূমিকা করা),অকালকুসুম(অসম্ভব বস্ত)এবং ‘আঠারো আনা’বাগধারাটি অর্থঃবাড়াবাড়ি করা।
10. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
1: তিনিই সমাজের মাথা
2: মাথা খাটিয়ে কাজ করবে
3: লজ্জায় আমার মাথা কাটা গেল
4: যার মাথা নেই তার মাথা ব্যথা
Correct Answer: মাথা খাটিয়ে কাজ করবে
'**মাথা খাটিয়ে কাজ করবে**'—এই বাক্যে 'মাথা' শব্দটি **বুদ্ধি বা মেধা** প্রয়োগ করা অর্থে ব্যবহৃত হয়েছে।