🎓 Quick Menu
বানান Model- 1

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?

1: নিক্কন, সূচগ্র, অনুর্ধ্ব
2: অনুর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
3: ভূরিভূরি, ভুঁড়িওয়ালা, মাতৃষবসা
4: রানি, বিকিরণ, দুরতিক্রম্য

Correct Answer: নিক্কন, সূচগ্র, অনুর্ধ্ব

{নিক্কন,সূচগ্র,অনুর্ধ্ব} – বানান গুলো অশুদ্ধ। এর শুদ্ধরূপ- [নিক্বণ, সূচ্যগ্র, অনূর্ধ্ব]।

2. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

1: শূণ্য
2: ত্রিভুজ
3: পূন্য
4: ভূবন

Correct Answer: ত্রিভুজ

প্রদত্ত অপশনে শুদ্ধ বানান ত্রিভুজ। শূণ্য, পূণ্য ও ভূবন তিনটি অশুদ্ধ। এদের সঠিক বানান শূন্য, পুণ্য, ভুবন।

3. কোনটি শুদ্ধ বানান?

1: স্বায়ত্তশাসন
2: সায়ত্তশাসন
3: সায়ত্ত্বশাসন
4: স্বায়ত্বশাসন

Correct Answer: স্বায়ত্তশাসন

স্বায়ত্তশাসন শুদ্ধ বানান।

4. কোনটি শুদ্ধ বানান?

1: প্রজ্বল
2: প্রোজ্জল
3: প্রোজ্বল
4: প্রোজ্জ্বল

Correct Answer: প্রোজ্জ্বল

প্র + উজ্জ্বল = প্রোজ্জ্বল। এটি গুণ সন্ধির নিয়ম অনুযায়ী গঠিত। প্রকৃষ্ট রূপে উজ্জ্বল বোঝাতে প্রোজ্জ্বল ব্যবহৃত হয়।

5. কোন শব্দগুচ্ছ শুদ্ধ?

1: আয়ত্তাধীন, অহোরাত্রি, অদ্যপি
2: গড্ডলিকা, চিন্ময়, কল্যাণ
3: গৃহস্থ, গণনা, ইদানীং
4: আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি

Correct Answer: আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি

সঠিক বানান হলো: আয়ত্ত, অহোরাত্র, অদ্যপি; কল্যাণ; গৃহস্থ, ইদানীং। ‘আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি’ শব্দগুচ্ছটি শুদ্ধ।

6. শুদ্ধ বানান কোনটি?

1: অধোগতি
2: অধঃগতি
3: অধগতি
4: অধোঃগতি

Correct Answer: অধোগতি

বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী অধঃ + গতি = অধোগতি। এটি শুদ্ধ বানান।

7. কোন বানানটি শুদ্ধ?

1: মনকষ্ট
2: মনঃকষ্ট
3: মনোকষ্ট
4: মণ কষ্ট

Correct Answer: মনঃকষ্ট

বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী মনঃ + কষ্ট = মনঃকষ্ট। এটি শুদ্ধ বানান।

8. সঠিক বানান নয় কোনটি?

1: ধরণি
2: মূর্ছা
3: গুণ
4: প্রানী

Correct Answer: প্রানী

সঠিক বানান ‘প্রাণী’

9. কোনটি শুদ্ধ নয়?

1: যন্ত্রনা
2: শূভ্র
3: সহযোগিতা
4: স্বতঃ স্ফূর্ত

Correct Answer: যন্ত্রনা

সঠিক বানান হবে ‘যন্ত্রণা’

10. ভুল বানান কোনটি?

1: ভূবন
2: অন্তঃসার
3: মুহূর্ত
4: অদ্ভুত

Correct Answer: ভূবন

শুদ্ধ বানান ভুবন। বাকীগুলো শুদ্ধ