সন্ধি Model - 1
BCS, Primary, NTRCA, Admission Preparation Guide
প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
1. রবীন্দ্র’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
1: রবী + ইন্দ্র
2: রবী + ঈন্দ্র
3: রবি + ইন্দ্র
4: রবি + ঈন্দ্র
Correct Answer: রবি + ইন্দ্র
ই- কার কিংবা ঈ-কারের পর ‘ই’ -কার কিংবা ‘ঈ’ -কার থাকলে উভয় মিলে দীর্ঘ ‘ঈ’ -কার হয়।দীর্ঘ ‘ঈ’- কার পূর্ববর্তী ব্যাঞ্জনে সাথে যুক্ত হয়।
2. ‘সদ্যোজাত’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
1: সৎ + জাত
2: সদ্যো + জাত
3: সদ্যঃ + জাত
4: সদ্য + জাত
Correct Answer: সদ্যঃ + জাত
সদ্যঃ + জাত = সদ্যোজাত। অ-কারের পরস্থিত স্ – জাত বিসর্গের পর ঘোষ অল্প প্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি, কিংবা অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স-জাত বিসর্গ স্থলে ও – কার হয়। যেমন – তিরঃ+ধান=তিরোধান, মনঃ+রম=মনোরম।
3. ‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
1: দুর + বস্থা
2: দু + অবস্থা
3: দুঃ + অবস্থা
4: দুরা + বস্থা
Correct Answer: দুঃ + অবস্থা
দুঃ + অবস্থা = দুরবস্থা। এটি বিসর্গ সন্ধির উদাহরণ।
4. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
1: গো + অক্ষ = গবাক্ষ
2: পৌ + অক = পাবক
3: বি + অঙ্গ = বঙ্গ
4: যতি + ইন্দ্র = যতীন্দ্র
Correct Answer: গো + অক্ষ = গবাক্ষ
যেসব সন্ধি নিয়ম মানে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। গো + অক্ষ = গবাক্ষ একটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। সাধারণ নিয়মে এটি 'গবক্ষ' হতো।
5. ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
1: দ্বীপ + আয়ন
2: দ্বিপ + অয়ন
3: দ্বীপ + অয়ন
4: দ্বীপ + অনট
Correct Answer: দ্বীপ + অয়ন
নিপাতনে সিদ্ধ সন্ধি। দ্বীপ + অয়ন = দ্বৈপায়ন।
6. সন্ধি-সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দুষ্টান্ত?
1: ব্যঞ্জনধ্বনি
2: স্বরধ্বনি
3: নিপাতনে সিদ্ধ
4: বিসর্গ সন্ধি
Correct Answer: নিপাতনে সিদ্ধ
নিয়ম বহির্ভূত অথচ প্রচিলত এরকম কিছুকেই নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয় । যেমন – আ+চর্য= আশ্চর্য, মনস+ঈষা= মনীষা, ষট্ +দশ=ষোড়শ, পর+পর=পরস্পর।
7. বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ –
1: বাগ + অম্বর
2: বাগ + আড়ম্বর
3: বাক্ + অম্বর
4: বাক্ + আড়ম্বর
Correct Answer: বাক্ + আড়ম্বর
ক,চ,ট,ত,প থাকলে এবং তাঁদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ,জ,ড(ড়),দ,ব হয়। যেমন দিক্+অন্ত=দিগন্ত, বাক্+আড়ম্বর=বাগাড়ম্বর। বাক্+ঈশ=বাগীশ
8. ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ—
1: রত্না + কার
2: রত্ন + কর
3: রত্না + আকার
4: রত্ন + আকর
Correct Answer: রত্ন + আকর
'রত্নাকর' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো **রত্ন + আকর**। এটি স্বরসন্ধির একটি উদাহরণ (অ + আ = আ)। 'রত্নাকর' অর্থ সমুদ্র বা রত্নের খনি।
9. দ্যুলোক শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
1: দুঃ + লোক
2: দিব্ + লোক
3: দ্বি + লোক
4: দ্বিঃ + লোক
Correct Answer: দিব্ + লোক
'দ্যুলোক' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ হলো দিব্ + লোক। এটি ব্যঞ্জন সন্ধির একটি উদাহরণ।
10. ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ-
1: ষড় + ঋতু
2: ষট + ঋতু
3: ষট্ + ঋ
4: ষট্ + ঋতু
Correct Answer: ষট্ + ঋতু
ব্যঞ্জনসন্ধির নিয়ম অনুসারে 'ট্' এর পরে স্বরবর্ণ 'ঋ' থাকলে 'ট্' স্থানে 'ড্' হয়। তাই ষট্ + ঋতু = ষড়ঋতু।