🎓 Quick Menu
সন্ধি Model - 4

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. ব্যর্থ" শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো--

1: বি+অর্থ
2: ব্যা+অর্থ
3: বি+আর্থ
4: ব্য+অর্থ

Correct Answer: বি+অর্থ

'ব্যর্থ' শব্দটি স্বরসন্ধির একটি উদাহরণ। এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো 'বি + অর্থ' । এটি য-ফলা'র নিয়ম (ই-কার + অ = য্‌ + অ) অনুসারে গঠিত হয়েছে।

2. মৃন্ময়” শব্দের সন্ধি বিচ্ছেদ --

1: মৃত + ময়
2: মৃদ্ + ময়
3: মৃৎ + ময়
4: মৃন্ + ময়

Correct Answer: মৃৎ + ময়

'মৃন্ময়' শব্দটি ব্যঞ্জন সন্ধির নিয়মে গঠিত। এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো 'মৃৎ + ময়' । নিয়মটি হলো: 'ত্' বা 'দ্' এর পর 'ম' থাকলে 'ত্' বা 'দ্' স্থানে 'ন' হয় (যেমন: মৃৎ + ময় = মৃন্ময়)।

3. কেনটি সন্ধিজাত শব্দ?

1: মিনতি
2: ফাল্গুন
3: উন্মনা
4: দখিনা হাওয়া

Correct Answer: উন্মনা

উন্মনা হচ্ছে সন্ধিজাত শব্দ। প্রদত্ত অপশনে সন্ধিজাত শব্দ হলো উন্মনা। উন্মনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ + মনস্'।

4. 'দ্যুলোক' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

1: দুঃ+লোক
2: দিব্‌ + লোক
3: দ্বি + লোক
4: দ্বি : + লোক

Correct Answer: দিব্‌ + লোক

"দ্যুলোক" শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিব্‌ + লোক। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি 'দ্যুলোক' এর যথার্থ সন্ধি বিচ্ছেদ হল দিব্‌ + লোক।

5. 'রান্না' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

1: রান্ন + আ
2: রাঁধ + না
3: রান + না
4: রাদ+ না

Correct Answer: রাঁধ + না

'রান্না' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো 'রাঁধ + না'। এটি ব্যঞ্জনসন্ধির একটি উদাহরণ, যা মূলত সমীভবনের নিয়মে গঠিত হয়েছে।

6. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

1: অহরহ
2: বিদ্যালয়
3: দুঃশ্চিন্তা
4: ণিজন্ত

Correct Answer: বিদ্যালয়

'বিদ্যালয়' স্বরসন্ধির উদাহরণ। এর সন্ধি বিচ্ছেদ হলো 'বিদ্যা + আলয়' (আ + আ = আ)। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে। 'দুঃশ্চিন্তা' (দুঃ + চিন্তা) ও 'অহরহ' (অহঃ + অহ) বিসর্গ সন্ধির উদাহরণ।

7. কোনটি 'ক্ষুধার্ত' শব্দের সন্ধিবিচ্ছেদ?

1: ক্ষুধা + আর্ত
2: ক্ষুৎ + ঋর্ত
3: ক্ষুধ + আর্ত
4: ক্ষুধা + ঋত

Correct Answer: ক্ষুধা + ঋত

'ক্ষুধার্ত' শব্দের সন্ধিবিচ্ছেদ: ... (ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত) ।

8. 'গবেষণা' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

1: গবে + ষণা
2: গো + এষণা
3: গ + এষণা
4: গব + এষণা

Correct Answer: গো + এষণা

"গবেষণা" শব্দের সন্ধি বিচ্ছেদ গো + এষণা । ...ও ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয় । যেমন: গো + এষণা = গবেষণা... ।

9. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?

1: পর + পর = পরস্পর
2: বাক্ + দান = বাগদান
3: উৎ + ছেদ = উচ্ছেদ
4: সম্ + সার = সংসার

Correct Answer: পর + পর = পরস্পর

যে সন্ধিগুলো ব্যাকরণের কোনো সুনির্দিষ্ট নিয়ম মানে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। 'পর + পর = পরস্পর' একটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি।

10. কোনটি 'নিরাময়' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

1: নিরা + ময়
2: নির্ + আময়
3: নির + ময়
4: নিঃ + ময়

Correct Answer: নির্ + আময়

'নিরাময়' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো 'নির্ + আময়' । 'নির্' (নেই) উপসর্গটির সাথে 'আময়' (রোগ) যুক্ত হয়ে 'নিরাময়' (রোগহীন) শব্দটি গঠিত হয়েছে।