🎓 Quick Menu
কারক ও বিভক্তি Model - 1

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. কোনটি অপাদান কারক?

1: গৃহহীনে গৃহ দাও
2: জিজ্ঞাসিব জনে জনে
3: ট্রেন স্টেশন ছেড়েছে
4: বনে বাঘ আছে

Correct Answer: ট্রেন স্টেশন ছেড়েছে

যা থেকে কিছু বিচ্যুত, গৃহিত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপদান কারক বলে। যেমন – ট্রেন স্টেশন ছেড়েছে। অন্য অপশনগুলো- *জিজ্ঞাসিব জনে জনে- কর্মকারক, *বনে বাঘ আছে- অধিকরণ কারক, *গৃহহীনে গৃহ দাও- সম্প্রদান কারক।

2. দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?

1: তৃতীয়া বিভক্তি
2: প্রথমা বিভক্তি
3: দ্বিতীয়া বিভক্তি
4: শূণ্য বিভক্তি

Correct Answer: তৃতীয়া বিভক্তি

দ্বারা, দিয়া, কর্তৃক হলো করণ কারকের তৃতীয়া বিভক্তি।

3. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?

1: করণ কারক
2: সম্প্রদান কারক
3: অপাদান কারক
4: অধিকরণ কারক

Correct Answer: সম্প্রদান কারক

বাঙালা ব্যাকরণ’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়, হরপ্রসাদ শাস্ত্রী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রমুখ পণ্ডিতবর্গ সম্প্রদান কারককে বাদ নিতে চেয়েছেন। কারণ, কর্মকারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ সম্পাদন করা যায়।

4. নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?

1: ঘোড়াকে চাবুক মার
2: ডাক্তার ডাক
3: গাড়ি স্টেশন ছেড়েছে
4: মুষলধারে বৃষ্টি পড়েছে

Correct Answer: ঘোড়াকে চাবুক মার

করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক। এখানে 'চাবুক' দ্বারা মারার কথা বলা হয়েছে, তাই এটি করণ কারকে শূন্য বিভক্তি।

5. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?

1: সে বই পড়ছে
2: সে গভীর চিন্তায় মগ্ন
3: সে ঘুমিয়ে আছে
4: সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না

Correct Answer: সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না

বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ যদি একই ধাতু থেকে গঠিত হয়, তবে তাকে সমধাতুজ কর্ম বলে। 'সে যে চাল চেলেছে'—এই বাক্যে ক্রিয়াপদ 'চেলেছে' এবং কর্মপদ 'চাল' উভয়ই 'চল্' ধাতু থেকে উৎপন্ন।

6. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?

1: ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
2: কাজের পরিচয় ফলে বােঝা যায়
3: ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে রই
4: আকাশে তাে আমি রাখি নাই মাের উড়িবার ইতিহাস

Correct Answer: আকাশে তাে আমি রাখি নাই মাের উড়িবার ইতিহাস

ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে (স্থান) অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ ‘এ’, ‘য়’, ‘তে’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। ‘আকাশে’ শব্দটি একটি স্থান বোঝাচ্ছে এবং এর সাথে 'এ' বিভক্তি যুক্ত আছে, তাই এটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।

7. ‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা’ এই বাক্যে ‘ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

1: কর্মকারকে শূন্য
2: সম্প্রদানে সপ্তমী
3: অধিকরণে শূন্য
4: কর্তৃকারকে শূন্য

Correct Answer: কর্মকারকে শূন্য

যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। বাক্যে ক্রিয়াকে ‘কী’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্মকারক। এখানে ‘কী দিব?’ প্রশ্নের উত্তরে ‘ঔষধ’ পাওয়া যায়। সুতরাং ‘ঔষধ’ শব্দটি কর্মকারকে শূন্য বিভক্তি।

8. ব্যায়ামে শরীর ভালো থাকে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

1: অপাদানে ৭মী
2: অধিকরণে ৭মী
3: করণে ৭মী
4: কর্মে ৭মী

Correct Answer: করণে ৭মী

ক্রিয়াপদকে 'কিসের দ্বারা' বা 'কি উপায়ে' প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা করণ কারক। এখানে, 'কিসের দ্বারা শরীর ভালো থাকে?' উত্তর: 'ব্যায়ামে'। 'ব্যায়াম' শব্দের সাথে 'এ' বিভক্তি যুক্ত থাকায় এটি করণে ৭মী বিভক্তি।

9. মুষলধারে বৃষ্টি পড়ছে- এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা?

1: ব্যতিহার কর্তা
2: মুখ্য কর্তা
3: প্রযোজক কর্তা
4: প্রযোজ্য কর্তা

Correct Answer: মুখ্য কর্তা

যখন কর্তা নিজেই ক্রিয়া সম্পাদন করে, তখন তাকে মুখ্য কর্তা বলে। 'বৃষ্টি পড়ছে' বাক্যে 'বৃষ্টি' নিজেই পড়ার কাজটি করছে, তাই 'বৃষ্টি' হলো মুখ্য কর্তা ।

10. নৌকায় নদী পার হলাম' - নৌকায় কোন কারকে কোন বিভক্তি?

1: কর্মে ৭মী
2: করণে ৭মী
3: অধিকরণে ৫মী
4: সম্প্রদানে ৪র্থী

Correct Answer: করণে ৭মী

ক্রিয়াপদকে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা করণ কারক। এখানে 'কীসের দ্বারা পার হলাম?' এর উত্তর 'নৌকায়'। তাই 'নৌকায়' শব্দটি করণ কারক। 'নৌকা' শব্দের সাথে 'য়' বিভক্তি যুক্ত থাকায় এটি ৭মী বিভক্তি।