কারক ও বিভক্তি Model - 2
BCS, Primary, NTRCA, Admission Preparation Guide
প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
1. টাকায় টাকা আনে' এখানে 'টাকায়' কোন কারকে কি বিভক্তি?
1: কর্তৃকারকে ৭মী
2: কর্মকারকে ৭মী
3: অপদানে ৭মী
4: করণ কারকে ৭মী
Correct Answer: কর্তৃকারকে ৭মী
এই বাক্যে 'টাকা' নিজেই আনার কাজটি করছে, অর্থাৎ কর্তা হিসেবে কাজ করছে। তাই 'টাকায়' পদটি কর্তৃকারক। 'টাকা' শব্দের সাথে 'য়' বিভক্তি যুক্ত থাকায় এটি ৭মী বিভক্তি।
2. দেশের জন সেবা কর, দেশের কোন কারকে কোন বিভক্তি?
1: কর্তায় শূন্য
2: কর্মে শূন্য
3: কর্মে ষষ্ঠী
4: সম্প্রাদনে ষষ্ঠী
Correct Answer: সম্প্রাদনে ষষ্ঠী
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সেবা, সাহায্য করা হয়, তাকে সম্প্রদান কারক বলে । এখানে 'দেশের' (জন্য) সেবা করা বোঝাচ্ছে এবং 'এর' ('র') থাকায় এটি ষষ্ঠী বিভক্তি।
3. ডাক্তার ডাক - বাক্যটিতে' ডাক্তার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
1: কর্মকারকে শুন্য বিভক্তি
2: কর্মকারকে সপ্তমী বিভক্তি
3: অপাদান কারকে তৃতীয়া বিভক্তি
4: কতৃত্কারকে শূন্য বিভক্তি
Correct Answer: কর্মকারকে শুন্য বিভক্তি
ক্রিয়াকে 'কী' বা 'কাকে' প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা কর্মকারক। 'কাকে ডাক?' উত্তর: 'ডাক্তার'। সুতরাং 'ডাক্তার' হলো কর্মকারক. 'ডাক্তার' শব্দটির সাথে কোনো বিভক্তি যুক্ত না থাকায় এটি শূন্য বিভক্তি.
4. বাড়ি থেকে নদী দেখা যায়- কোন কারকে কোন বিভক্তি?
1: অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
2: অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
3: অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
4: অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তি
Correct Answer: অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
ক্রিয়ার আধার বা স্থানকে অধিকরণ কারক বলে । এই বাক্যে 'বাড়ি' হলো 'দেখা' ক্রিয়াটির স্থান। 'থেকে' অনুসর্গটি পঞ্চমী বিভক্তির অর্থে ব্যবহৃত হয়। তাই এটি অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি ।
5. "সব ঝিনুকে মুক্তা মেলে না" এই বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
1: কর্তায় দ্বিতীয়া
2: কর্মে দ্বিতীয়া
3: অপাদানে সপ্তমী
4: অধিকরণে সপ্তমী
Correct Answer: অপাদানে সপ্তমী
যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত বা রক্ষিত হয়, তাকে অপাদান কারক বলে । এই বাক্যে 'ঝিনুক' থেকে 'মুক্তা' মেলার কথা বলা হচ্ছে, অর্থাৎ 'ঝিনুক' হলো উৎস। তাই এটি অপাদান কারক। 'ঝিনুক' শব্দের সাথে 'এ' বিভক্তি যুক্ত থাকায় এটি সপ্তমী বিভক্তি।
6. সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা-এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
1: অধিকরণে দ্বিতীয়া
2: অধিকরণে সপ্তমী
3: কর্তায় সপ্তমী
4: অপাদানে তৃতীয়া
Correct Answer: অধিকরণে সপ্তমী
ক্রিয়া সম্পাদনের স্থান, কাল বা আধারকে অধিকরণ কারক বলে। 'সর্বাঙ্গে ব্যথা' বাক্যে 'সর্বাঙ্গ' (সারা শরীর) ব্যথার স্থানকে নির্দেশ করছে, তাই এটি অধিকরণ কারক । 'সর্বাঙ্গ' শব্দের সাথে 'এ' বিভক্তি যুক্ত থাকায় এটি সপ্তমী বিভক্তি।
7. গুণহীনে ত্যাগ কর। বাক্যে 'গুণহীনে' কোন কারকে কোন বিভক্তি?
1: অপাদানে সপ্তমী
2: কর্মে সপ্তমী
3: অধিকরণে
4: সম্প্রদানে সপ্তমী
Correct Answer: কর্মে সপ্তমী
..."গুণহীনে" কর্ম কারকে সপ্তমী বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। ...গুনহীনে ত্যাগ করো।
8. এমন ছেলে আর দেখি নি। বাক্যে 'ছেলে' কোন কারকে কোন বিভক্তি?
1: অপাদানে শূন্য
2: কর্মকারকে শূন্য
3: কর্তায় শূন্য
4: অধিকরণে শূন্য
Correct Answer: কর্মকারকে শূন্য
"এমন ছেলে আর দেখি নি" বাক্যে 'ছেলে' শব্দটি কর্ম কারকে শূন্য বিভক্তি। ক্রিয়াকে 'কী' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্ম কারক। (কী দেখি নি? -> ছেলে)। এখানে 'ছেলে' পদের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, তাই এটি শূন্য বিভক্তি।
9. বজ্রে তোমার বাঁশি বাজে। এখানে 'বজ্রে' কোন কারকে কোন বিভক্তি?
1: অপাদনে সপ্তমী
2: অধিকরণে সপ্তমী
3: করণে সপ্তমী
4: কর্তায় শূন্য
Correct Answer: অধিকরণে সপ্তমী
বজ্রে তোমার বাজে বাঁশী? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি । ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে । ...অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' ... বিভক্তি যুক্ত হয় । যেমন বজ্রে তোমার বাজে বাঁশী ।
10. কালির দাগ দাও। এখানে 'কালির' কোন কারকে কোন বিভক্তি?
1: অধিকরণে শূন্য
2: অপাদানে শূন্য
3: করণে ষষ্ঠী
4: করণে শূন্য
Correct Answer: করণে ষষ্ঠী
'কীসের দ্বারা' দাগ দাও? উত্তর: 'কালির' (কালির দ্বারা)। 'কালি' এখানে দাগ দেওয়ার উপকরণ বা করণ। 'কালি'র সাথে 'র' (ষষ্ঠী) বিভক্তি যুক্ত হওয়ায় এটি করণে ষষ্ঠী বিভক্তি।