🎓 Quick Menu
কারক ও বিভক্তি Model - 7

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. 'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে'-এখানে রাঘবে কোন কারকে কোন বিভক্তি?

1: করণে ৭মী
2: কর্মে ৭মী
3: অপাদানে ৭মী
4: অধিকরণে ৭মী

Correct Answer: অপাদানে ৭মী

যাকে ভয় পাওয়া যায়, তা অপাদান কারক হয়। 'ডরাই' (ভয় পাই) ক্রিয়াটিকে 'কাকে' দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে 'রাঘবে' (রাঘবকে)। যেহেতু এখানে ভয় পাওয়ার উৎস বোঝানো হচ্ছে, তাই 'রাঘবে' অপাদান কারকে 'এ' বিভক্তি (৭মী বিভক্তি)।

2. 'ফুলে ফুলে ঘর ভরেছে' কোন কারকে কোন বিভক্তি?

1: অধিকরণে ৭মী
2: কর্মে ৭মী
3: অপাদানে ৭মী
4: করণে ৭মী

Correct Answer: করণে ৭মী

ক্রিয়াটি (ভরেছে) কিসের দ্বারা সম্পন্ন হয়েছে? উত্তর: 'ফুলে ফুলে' (ফুলের দ্বারা)। যা দিয়ে বা যার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয়, তা করণ কারক। 'ফুলে ফুলে' শব্দে 'এ' বিভক্তি (৭মী) রয়েছে। এটি দ্বিরুক্তি, যা 'অনেক ফুলে' বা 'ফুলের মাধ্যমে' বোঝাচ্ছে।

3. 'ডাক্তার ডাক'-কোন কারকে কোন বিভক্তি?

1: করণ কারকে শূন্য বিভক্তি
2: কর্তৃকারকে শূন্য বিভক্তি
3: কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি
4: কর্ম কারকে শূন্য বিভক্তি

Correct Answer: কর্ম কারকে শূন্য বিভক্তি

যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তা কর্মকারক। যেমন: ডাক্তার ডাক। আর ডাক্তার এর সাথে কোনো বিভক্তি না থাকায় শূন্য বিভক্তি। তাই উত্তর কর্মে শূন্য বিভক্তি।

4. 'পাপে বিরত থাকো'-কোন কারকে কোন বিভক্তি?

1: অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
2: অপাদান কারকে সপ্তমী বিভক্তি
3: কর্ম কারকে সপ্তমী বিভক্তি
4: করণ কারকে সপ্তমী বিভক্তি

Correct Answer: অপাদান কারকে সপ্তমী বিভক্তি

যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ ও রক্ষিত এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। যেমন 'পাপে বিরত হও' (পাপ থেকে বিরত)। এখানে 'পাপে' অপাদান কারকে সপ্তমী বিভক্তি।

5. 'পড়ায় আমার মন বসে না'-এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি?

1: অধিকরণ কারকে ৭মী বিভক্তি
2: অপাদান কারকে ৭মী বিভক্তি
3: করণ কারকে ৭মী বিভক্তি
4: কর্ম কারকে ৭মী বিভক্তি

Correct Answer: কর্ম কারকে ৭মী বিভক্তি

ক্রিয়াকে 'কী/কিসে' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা কর্ম কারক। 'কীসে মন বসে না?' উত্তর: 'পড়ায়' (পড়াতে)। এখানে 'পড়া' হলো 'মন বসা' ক্রিয়ার কর্ম। 'পড়া' + 'য়' (এ) বিভক্তি, যা ৭মী বিভক্তি । (দ্রষ্টব্য: অনেকে একে বিষয়ভিত্তিক অধিকরণ কারকও বলেন, তবে এখানে কর্ম কারক হিসেবে উত্তর দেওয়া হয়েছে)।

6. গাড়ী 'স্টেশন' ছাড়িল্ এখানে 'স্টেশন' কোন কারকের কোন বিভক্তি?

1: কর্ম কারকে শুন্য বিভক্তি
2: করণ কারকে শুন্য বিভক্তি
3: অধিকরণ কারকে শূন্য বিভক্তি
4: অপাদান কারকে শুণ্য

Correct Answer: অপাদান কারকে শুণ্য

যা থেকে কোনো কিছু চলিত, বিচ্যুত, পতিত, উৎপন্ন, দূরীভূত, রক্ষিত বা ভীত হওয়া বোঝায়, তাকে অপাদান কারক বলে। 'গাড়ী স্টেশন ছাড়িল' বাক্যে 'স্টেশন' থেকে গাড়িটি বিচ্যুত হয়েছে, তাই 'স্টেশন' অপাদান কারক। এখানে কোনো বিভক্তিচিহ্ন না থাকায় এটি শূন্য বিভক্তি.

7. ভিখারিকে ভিক্ষা দাও"- কোন কারকে কোন বিভক্তি?

1: কর্মে ৪র্থী
2: অপাদানে ৪র্থী
3: সম্প্রদানে ৪র্থী
4: করণে ৪র্থী

Correct Answer: সম্প্রদানে ৪র্থী

যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা বা সাহায্য করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। 'ভিখারিকে ভিক্ষা দাও' বাক্যে 'ভিখারিকে' নিঃশর্তে দান করা হচ্ছে। 'ভিখারিকে' (ভিখারি + কে) পদে 'কে' বিভক্তি। সম্প্রদান কারকে দ্বিতীয়ার বদলে চতুর্থী বিভক্তি হয়। সুতরাং, এটি সম্প্রদানে চতুর্থী।

8. ফুলে ফুলে ঘর ভরেছে'-বাক্যে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?

1: করণে ৭মী
2: অপাদানে ৭মী
3: অধিকরণে ৭মী
4: কর্মে ৭মী

Correct Answer: করণে ৭মী

করণ শব্দের অর্থ যন্ত্র বা উপায়। কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। এখানে 'ফুলে ফুলে' (ফুলের দ্বারা) ঘর ভরার কাজটি সম্পন্ন হয়েছে। 'ফুলে' (ফুল + এ) পদে 'এ' ৭মী বিভক্তি। তাই এটি করণ কারকে ৭মী বিভক্তি।

9. 'আকাশে চাঁদ উঠেছে'। এখানে 'আকাশে' কোন প্রকারের অধিকরণ?

1: ঐক্যদেশিক অধিকরণ
2: কালাধিকরণ
3: ভাবাধিকরণ
4: অভিব্যাপক অধিকরণ

Correct Answer: ঐক্যদেশিক অধিকরণ

বিরাট স্থানের যেকোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক অধিকরণ কারক বলে । 'আকাশ' বিরাট স্থান, এবং চাঁদ তার একটি অংশে উঠেছে। তাই 'আকাশে' ঐকদেশিক অধিকরণ।

10. 'জিজ্ঞাসিব জনে জনে'- এখানে 'জনে জনে' কোন কারকে কোন বিভক্তি?

1: করণে ৭মী
2: কর্মে ৭মী
3: অধিকরণে ৭মী
4: অপাদানে ৭মী

Correct Answer: কর্মে ৭মী

ক্রিয়াকে 'কাকে' বা 'কী' দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। এখানে 'কাকে' জিজ্ঞাসিব? উত্তর: জনে জনে (জন + এ, এখানে 'এ' ৭মী বিভক্তি)। 'জনে জনে' দ্বারা বীন্সা (পুনরাবৃত্তি) বোঝাচ্ছে। এটি কর্মকারকে ৭মী বিভক্তি .