🎓 Quick Menu
সমার্থক শব্দ model - 1

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ

1: উৎকর্ষতা
2: অপকর্ষ
3: উৎকর্ষ
4: অপকর্ষতা

Correct Answer: উৎকর্ষ

প্রকর্ষ’ বিশেষ্যবাচক শব্দটির সমার্থক শব্দঃ উৎকর্ষ,শ্রেষ্ঠত্ব,উন্নতি।

2. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

1: অর্ণব
2: অর্ক
3: প্রসূন
4: পলব

Correct Answer: অর্ক

সূর্য শব্দের প্রতিশব্দ- অর্ক, ভানু, তপন, দিবাকর, ভাস্কর, মার্তণ্ড। অর্নব শব্দের অর্থ সাগর, সমুদ্র, অম্বুধি, সিন্ধু। প্রসূন অর্থ- ফুল, কুসুম, পুষ্প। পল্লব অর্থ- গাছের পাতা, কচি পাতা।

3. অম্বর এর প্রতিশব্দ কোনটি?

1: পৃথিবী
2: জল
3: সমুদ্র
4: আকাশ

Correct Answer: আকাশ

অম্বর এর প্রতিশব্দ আকাশ।

4. ‘আগুন’- এর সমার্থক শব্দ কোনটি?

1: ভাতি
2: অনল
3: অংশু
4: জ্যোতি

Correct Answer: অনল

‘আগুন’- এর সমার্থক শব্দ ”অনল”। ভাতি, অংশু ও জ্যোতি ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ।

5. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?

1: তামসিক
2: বারুই
3: পানব্যবসায়ী
4: পর্ণকার

Correct Answer: তামসিক

তাম্বুলিক অর্থ বারুই, পান-ব্যবসায়ী, পর্ণকার। তামসিক অর্থ মেঘাচ্ছন্ন, অজ্ঞানতাপ্রসূত। প্রশ্নে উল্লিখিত ”তাম্বুলিক” শব্দের স্থলে ”তাম্বূলিক” হবে।

6. নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?

1: বহ্নি
2: আবীর
3: বায়ুসখা
4: বৈশ্বানর

Correct Answer: আবীর

অগ্নি শব্দের সমার্থক শব্দ: হুতাশন, অনল, পাবক, আগুন, দহন, সর্বভুক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি, বায়ুশখা ইত্যাদি। অন্যদিকে, আবীর (বিশেষ্য): অর্থ – ১. সুগদ্ধি রঞ্জক দ্রব্য, অভ্রের গুঁড়ো মেশানো রঙ, ফাগ। ২. অস্তায়মান সূর্যের রক্তিম আভা। আবীর শব্দটি – আরবি ভাষা থেকে আগত।

7. ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি?

1: সলিল
2: উদক
3: জলধি
4: নীর

Correct Answer: জলধি

‘জলধি’ অর্থ সমুদ্র। বাকিগুলো জলের সমার্থক।

8. কোনটি ‘অগ্নি’-র সমার্থক শব্দ নয়?

1: পাবক
2: বৈশ্বানর
3: সর্বশুচি
4: প্রজ্জলিত

Correct Answer: প্রজ্জলিত

‘অগ্নি’র সমার্থক শব্দ অনল, পাবক, বহ্নি, বৈশ্বানর, সর্বশুচি, হুতাসন ইত্যাদি। ‘প্রজ্জ্বলিত’ শব্দের অর্থ যা জ্বলছে বা আলোকিত, এটি একটি বিশেষণ।

9. বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

1: কলাপী
2: নীরধি
3: বিটপী
4: অবনি

Correct Answer: বিটপী

‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ বিটপী, দ্রুম, তরু, মহীরুহ ইত্যাদি। কলাপী অর্থ ময়ূর, নীরধি অর্থ সমুদ্র এবং অবনি অর্থ পৃথিবী।

10. কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয়?

1: পাবক
2: মারুত
3: পবন
4: অনিল

Correct Answer: পাবক

‘বাতাস’ শব্দের সমার্থক শব্দঃ মারুত,পবন,সমীর,বাত ইত্যাদি। পক্ষান্তরে , ‘পাবক’ শব্দের সমার্থক শব্দঃ অগ্নি,আগুন,আনল,বহ্নি ইত্যাদি।