সমার্থক শব্দ model - 2
BCS, Primary, NTRCA, Admission Preparation Guide
প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
1. ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
1: পৃথ্বী
2: নীর
3: ক্ষিতি
4: অবনী
Correct Answer: নীর
অদিতি’ শব্দের অর্থ পৃথিবী, পৃথিবীর অন্যান্য সমার্থক শব্দগুলোহলো -ধরা, ধরণী,ধরত্রী, মহী,মোদিনী, ক্ষিতি, অবনী,বসুন্ধরা প্রভৃত। অন্যদিকে নীর শব্দের সমার্থক শব্দঃ পানি, জল, বারি।
2. শিখণ্ডী শব্দের অর্থ কী?
1: কবুতর
2: কোকিল
3: খরগােশ
4: ময়ূর
Correct Answer: ময়ূর
শিখন্ডী শব্দের অর্থঃ ময়ূর। এছাড়াও ময়ূরের অন্য সমার্থক শব্দ হলোঃ শিখী,কলাপী,বুহী। কবুতরের সমার্থক শব্দঃপায়রা, কপোত,পারাবত। কোকিলের সমার্থক শব্দঃ পিক,প্রভৃত। খরগোষের সমার্থক শব্দঃ শশক।
3. ‘আফতাব’ শব্দের সমার্থ কোনটি?
1: অর্ণব
2: রাতূল
3: অর্ক
4: জলধি
Correct Answer: অর্ক
আফতাব অর্থ সূর্য। সূর্যের সমার্থক শব্দ গুলো- রবি,সবিতা,দিবাকর,দিনমনি, দিননাথ, দিবাবসু,অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর ইত্যাদি।
4. ‘সূর্য’ এর প্রতিশব্দ
1: সুধাংশু
2: শশাঙ্ক
3: বিধু
4: আদিত্য
Correct Answer: আদিত্য
সূর্যের সমার্থক শব্দ গুলি হলো রবি, আদিত্য, অর্ক, ভানু, প্রভাবকর মিহির, তপন, পুষা, সবিতা, অরুণ, চিত্রাভানু অর্থমা, ভাস্কর দিবাকর, বিবস্বান তপন, দিনমণি, হরিদশ্ব, দিননাথ, কিরণমালী, বিভাবসু, ময়ূখমালী, বিভাবসু বিভাকর মার্তণ্ড, বালার্ক, অংশুমালী, হরিদশ্ব, দিনেশ ঊষাপতি, দিবাবসু
5. ‘শিষ্টাচার’ এর সমার্থক শব্দ কোনটি?
1: নিষ্ঠা
2: সদাচার
3: সততা
4: সংযম
Correct Answer: সদাচার
শিষ্টাচার এর সমার্থক শব্দ সদাচার। সংযম এর সমার্থক শব্দগুলো হলো নিয়ম নিয়ন্ত্রণ, নিগ্রহ দমন, নিয়মন, রোধ নিরোধ, ব্রত।শিষ্টাচার/আদর/ভদ্রতা/সৌজন্য– যে নামেই ডাকি এটি একজন মানুষের বড় গুণ। সামাজিক জীবনে এই গুণের চর্চা অন্য প্রাণী হতে মানুষের স্বাতন্ত্র্য নির্দেশ করে। একটি দেশ কতটা সভ্য সেটির পরিমাপক হিসেবে সেই দেশের মানুষের সৌজন্যবোধ-কে বিবেচনা করা হয়। ভদ্র ব্যবহারে অন্যের হৃদয় জয় করা যায়, অনাকাঙ্ক্ষিত ঝগড়া এড়ানো যায় এবং পারিপার্শ্বিক সবার সাথে সম্পর্ক সৌহার্দপূর্ণ হয়ে উঠে।
6. The synonym of 'Outset' is-
1: Beginning
2: Fall
3: Lost
4: Outside
Correct Answer: Beginning
The word 'Outset' means the start or beginning of something. Therefore, its synonym is 'Beginning'.
7. The synonym of 'Subsequent' is
1: Current
2: Antecedent
3: Recent
4: Consequent
Correct Answer: Consequent
'Subsequent' means coming after something in time; following. 'Consequent' also means following as a result or effect. Thus, they are synonyms. 'Antecedent' is an antonym, meaning preceding in time.
8. Which one is similar to 'Synopsis'?
1: Summary
2: Resume
3: Brief
4: Short Note
Correct Answer: Summary
A 'Synopsis' is a brief summary or general survey of something. 'Summary' also means a brief statement of the main points of something. Therefore, they are similar in meaning.
9. সিত' শব্দের সমার্থক শব্দ কোনটি?
1: কৃষ্ণ
2: শুক্ল
3: শীত
4: অন্ধকার
Correct Answer: শুক্ল
'সিত' শব্দের অর্থ শুভ্র, শ্বেত বা সাদা। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে 'শুক্ল' শব্দের অর্থও সাদা বা শুভ্র। তাই 'শুক্ল' হলো 'সিত' এর সমার্থক শব্দ।
10. অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
1: ক্ষিতি
2: অবনি
3: নীর
4: পৃথিবী
Correct Answer: নীর
'অদিতি' শব্দের অর্থ পৃথিবী. এর সমার্থক শব্দগুলো হলো ক্ষিতি, অবনী, ধরা, ধরিত্রী ইত্যাদি. 'নীর' শব্দের অর্থ পানি বা জল, যা 'অদিতি'-র সমার্থক নয়.