🎓 Quick Menu
সমার্থক শব্দ model - 7

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. 'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয় -

1: রশ্মি
2: রবি
3: প্রভা
4: কর

Correct Answer: রবি

'কিরণ' শব্দের সমার্থক শব্দ হলো রশ্মি, প্রভা, কর, অংশু, দীপ্তি ইত্যাদি. 'রবি' শব্দের অর্থ 'সূর্য'.

2. 'চক্ষু' এর সমার্থক শব্দ নয়-

1: অক্ষি
2: লোচন
3: নয়ন
4: সলিল

Correct Answer: সলিল

'চক্ষু' অর্থ চোখ। এর সমার্থক শব্দ হলো অক্ষি , লোচন , নয়ন, নেত্র, আঁখি ইত্যাদি। 'সলিল' শব্দের অর্থ 'পানি' বা 'জল'.

3. 'Illicit' --এর সমার্থক শব্দ কোনটি?

1: Fake
2: unlawful
3: Legal
4: Compatible

Correct Answer: unlawful

'Illicit' শব্দের অর্থ 'অবৈধ' বা 'বেআইনি'। এর সমার্থক শব্দ হলো 'Unlawful' (বেআইনি) । 'Legal' (আইনসঙ্গত) হলো এর বিপরীতার্থক শব্দ।

4. 'Benevolent'--এর সমার্থক শব্দ কোনটি?

1: Kind
2: Donor
3: Patron
4: Generous

Correct Answer: Generous

'Benevolent' শব্দের অর্থ 'দয়ালু', 'হিতৈষী' বা 'উদার'। 'Generous' (উদার) হলো এর নিকটতম সমার্থক শব্দ। 'Kind' (দয়ালু) শব্দটিও সমার্থক, তবে 'Generous' প্রায়শই দানশীলতা বা উদারতার অর্থে ব্যবহৃত হয়, যা 'Benevolent'-এর অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ।

5. 'ইতি' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

1: বিরাম
2: বরেণ্য
3: অবসান
4: শেষ

Correct Answer: বরেণ্য

'ইতি' শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো: শেষ, খতম, অবসান, বিরাম প্রভৃতি । 'বরেণ্য' শব্দের অর্থ বরণীয়, মান্য বা উৎকৃষ্ট । সুতরাং 'বরেণ্য' শব্দটি 'ইতি'-এর প্রতিশব্দ নয় ।

6. নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

1: সরিৎ
2: বারিধি
3: উদক
4: অম্বু

Correct Answer: সরিৎ

'নদী'-এর সমার্থক শব্দ হলো: সরিৎ, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিণী ইত্যাদি । 'বারিধি' অর্থ সমুদ্র। 'উদক' ও 'অম্বু' অর্থ পানি।

7. 'অন্ধকার'এর সমার্থক শব্দ নয়।

1: তিমির
2: কাজল
3: আঁধার
4: অমানিশা

Correct Answer: কাজল

তিমির, আঁধার, অমানিশা হলো অন্ধকারের সমার্থক শব্দ। কাজল চোখের প্রসাধনী।

8. 'মুক্ত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

1: মুক্তি
2: বাহির
3: বদ্ধ
4: স্বাধীন

Correct Answer: বদ্ধ

'মুক্ত' শব্দের অর্থ স্বাধীন বা খোলা। এর বিপরীত শব্দ হলো 'বদ্ধ' বা বন্দী।

9. 'পৃথিবী'র সমার্থক শব্দ নয় কোনটি?

1: ধরণী
2: অবনী
3: বসুন্ধরা
4: যামিনী

Correct Answer: যামিনী

ধরণী, অবনী, বসুন্ধরা হলো পৃথিবীর সমার্থক শব্দ। যামিনী শব্দের অর্থ রাত্রি।

10. 'তিমির'এর বিপরীতার্থক শব্দ

1: আলো
2: তিরস্কার
3: কালো
4: অন্ধকার

Correct Answer: আলো

তিমির শব্দের অর্থ অন্ধকার। এর বিপরীত শব্দ হলো আলো।