এক কথায় প্রকাশ Model - 5
BCS, Primary, NTRCA, Admission Preparation Guide
প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
1. 'ঈষৎ পাংশুবর্ণ' এর বাক্য সংকোচন-
1: কয়রা
2: ধূসর
3: আরক্ত
4: পীত
Correct Answer: কয়রা
ঈষৎ পাংশুবর্ণ- এর বাক্য সংকোচন - কয়রা। ঈষৎ পান্ডুবর্ণ = ধূসর। ঈষৎ রক্তবর্ণ = আরক্ত।
2. A person leaves his or her country to settle in another country-
1: Foreigner
2: Traveler
3: Emigrant
4: Immigrant
Correct Answer: Emigrant
The process in which a person leaves his own country in order to settle permanently in another is called emigration. And the person is called an emigrant. (People coming into... is called immigration and the people are called immigrants. )
3. 'মৃতের মতো অবস্থা যার' এর এককথায় প্রকাশ-
1: মৃতবৎ
2: আনমনা
3: জীবস্মৃত
4: মুমূর্ষু
Correct Answer: মুমূর্ষু
মৃতের মত অবস্থা যার - মুমূর্ষু । মরার মত - মৃতবৎ , জীবিত থেকেও মৃতের মতো - জীবস্মৃত , অন্যমনস্ক থাকে যে - আনমনা ।
4. 'কর্ম সম্পাদনে পরিশ্রমী' এর সংকুচিত রূপ কি হবে?
1: কর্মোদ্যমী
2: কর্মঠ
3: কর্মী
4: কর্মনিষ্ঠ
Correct Answer: কর্মঠ
'কর্ম সম্পাদনে পরিশ্রমী' বাক্যের সংক্ষিপ্ত রূপ কর্মঠ । যিনি কাজ করে - কর্মী, যিনি কাজে উদ্যমী - কর্মোদ্যমী ।
5. 'রাত্রির শেষভাগ' এককথায় প্রকাশ -
1: পররাত্র
2: মহানিশা
3: যামিনী
4: রাত্রিশেষ
Correct Answer: পররাত্র
'রাত্রির শেষভাগ' এর এককথায় প্রকাশ হলো 'পররাত্র' । 'মহানিশা' অর্থ গভীর রাত্রি বা মধ্যরাত, 'যামিনী' অর্থ রাত্রি।
6. যার বাসস্থান নেই - কি হবে?
1: অনিকেতন
2: উদ্বাস্তু
3: অনুজ
4: একাহারী
Correct Answer: অনিকেতন
যার বাসস্থান নেই বা যার নিকেতন (গৃহ) নেই, তাকে এক কথায় 'অনিকেতন' বলে। 'উদ্বাস্তু' হলো দেশত্যাগী বা শরণার্থী। 'অনুজ' অর্থ ছোট ভাই। 'একাহারী' অর্থ যে দিনে একবার মাত্র আহার করে।
7. 'যা নিন্দার যোগ্য নয়'-
1: নিন্দনীয়
2: প্রশংসনীয়
3: অনিন্দ্য
4: প্রশংসার যোগ্য
Correct Answer: অনিন্দ্য
'যা নিন্দার যোগ্য নয়' তাকে এক কথায় বলে 'অনিন্দ্য' (নিন্দার অযোগ্য)। 'নিন্দনীয়' অর্থ 'নিন্দার যোগ্য'।
8. 'কাকনিদ্রা' শব্দটির অর্থ কোনটি?
1: অগভীর সতর্ক নিদ্রা
2: অনিষ্ট চিন্তা
3: কাকের নিদ্রার
4: কপট নিদ্রা
Correct Answer: অগভীর সতর্ক নিদ্রা
কাকনিদ্রা (অগভীর সতর্ক নিদ্রা) তোমার মত কাকনিন্দ্রার লোক আমি কমেই দেখেছি।
9. সঠিক উত্তর কোনটি?
1: গম্ভীর ধ্বনি = বুক্কন
2: হত্যা করার ইচ্ছা = জিঘাংসা
3: হয়ত হবে = ভবিষ্যৎ
4: যা লাফিয়ে চলে = তুরগ
Correct Answer: হত্যা করার ইচ্ছা = জিঘাংসা
অপশনে সঠিক উত্তর হচ্ছে 'হত্যা করার ইচ্ছা = জিঘাংসা' । অন্যগুলোর শুদ্ধরূপ হল- প্লবগ = যা লাফিয়ে চলে । সম্ভাব্য = হয়ত হবে । মন্দ্র = গম্ভীর ধ্বনি । তুরগ হল ঘোড়া শব্দের সমার্থক শব্দ।
10. 'যিনি অধিক কথা বলেন না' এককথায় কী হবে?
1: অল্পভাষী
2: সংযম
3: মিতভাষী
4: সন্ন্যাসী
Correct Answer: মিতভাষী
যিনি অধিক কথা বলেন না, এক কথায় তাকে 'মিতভাষী' বলে। 'অল্পভাষী' অর্থ যিনি কম কথা বলেন, এটিও কাছাকাছি, তবে 'মিতভাষী' অধিকতর শুদ্ধ।